চালিয়েছে তা শুধুমাত্র ব্যক্তিগত জীবনের জন্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা সমাজকে নতুনভাবে ঢেলে সাজানোই তার উদ্দেশ্য । এ ব্যাপারে ব্যক্তি জীবনে পরিবর্তন এনে সমাজের মধ্যে তাকে মডেল হিসেবে তুলে ধরার মাধ্যমে কোরআনে কারীম আপন বক্তব্য তুলে ধরেছে। একারণেই মোমেনের হাতে তরবারি তুলে দেয়ার পূর্বে তাদেরকে এমন সব মানবীয় গুণাবলীতে ভূষিত করা হয়েছে যার ফলে ইসলামের দুশমনদেরকে শেষপর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। কোরআনে পাককে যারা মনোনিবেশ সহকারে অধ্যয়ন করে তাদের কাছে নবী মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.)-এর মধুর চরিত্র এমনভাবে মুর্ত হয়ে ওঠে যে, তা এদের মন মেজাযের ওপর এক স্থায়ী প্রভাব বিস্তার করে। সে শক্তিশালী প্রভাব বলয় থেকে বেরিয়ে যাওয়া তাদের জন্যে আর সম্ভব হয় না । রসূলুল্লাহ (স.)-এর এই অদ্ভুত ও আশ্চর্য আকর্ষণ অবশেষে তাদেরকে তার নেতৃত্ব মেনে নিতে বাধ্য করে। মন্ধার জনগণ এভাবেই তাকে শেষপর্যন্ত তাদের নেতা হিসেবে বরণ করে নিতে বাধ্য হয়েছিলো । তীর এই সর্বগ্নাসী চারিত্রিক প্রভাবকে কখনও এক ভীষণ তুফানের সাথে তুলনা করা যেতে পারে, যার আওতা থেকে কিছুই রেহাই পায় না। আবার কখনও সে যাতাকলের সাথে তুলনা করা যায়, যার মধ্যে কিছু পড়লে তা গুঁড়িয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অথবা এমন চাবুকের সাথে তুলনা করা যায় যার ভীষণ যন্ত্রনাদায়ক কষাঘাত থেকে যেমন রেহাই পাওয়া যায় না তেমনি তা সহ্যও করা যায় না। এর অগ্ন্বর্ষি আয়াতে হৃদয় মন বিকল হয়ে যেতে চায়, আবার সে আকুল আবেদনের সাথে কখনও তুলনা করা যেতে পারে যা অগ্রাহ্য করা মুশকিল ৷ অথবা তুলনা করা যায় সে মনোরম সফরের সাথে যা যে কোনো যাত্রীর হৃদয় মনকে মুগ্ধ-আবেগে এমনভাবে বিমোহিত করে যেন তার সেখানে নিজস্ব চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম হয় । কখনও আবার তার ভীষণ প্রভাবকে এক নিদারুণ ভীতি ও ভয়ংকর চীৎকার ধ্বনির সাথে তুলনা করা যায়, যার কারণে মানুষ ভীত বিহবল চিত্ত ও বিস্ফোরিত নয়নে তার দিকে চেয়েই থাকে, কখনও এই প্রভাব বলয়ের মধ্যে পতিত হওয়ার কারণে তার কাছে সত্য এমনভাবে স্পষ্ট হয়ে ওঠে যে, তা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগই তার থাকে না। রসূলুল্লাহ (স.)-এর মধুর চরিত্রের সংস্পর্শে এসে সুন্দর এক সপ্নিল আশায় মোমেনের মনপ্রাণ ভরপুর হয়ে যায়, পার্থিব যে সংকটাবর্তে ইতিপূর্বে তারা হাবুডুবু খাচ্ছিলো তা থেকে স্বানন্দে বেরিয়ে আসে ৷ অনাগত দিনের আগমন কামনায় তাদের অন্তর উদ্বেলিত হয়। আবার কখনও একে তুলনা করা যায় সে অবস্থার সাথে যে, সত্যের সংস্পর্শে এসে বিরোধীদের ভ্রুকুটিতে মন যখন বিচলিত হয়ে পড়তে চায়, তখন মনে হয় বন্ধুর গিরিসংকট অতিক্রম করার পর্যায়ে এসে ক্লান্ত পথিকের সামনে সেই হতাশ মুহূর্তে তা যেন অকম্মাৎ আশার এক আলোক রেখা ৷ যেন সংকটাবর্তের গভীরে নিজ চোখে আশার আলো দেখতে পাচ্ছে। এগুলোর যারা বিরোধিতা করে তাদেরকে পরাজয়ের গ্নীনি লজ্জিত করে তোলে, সত্যের এই প্রসারকে তারা কিছুতেই মেনে নিতে পারে না, সত্য থেকে গাফেল এই গোষ্ঠি তখন নানা প্রকার www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।