যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর বাপী অস্ধবীকারকাক্সীদের পরিণতি সূরার উপসংহারে আল্লাহ তায়ালা তাঁর দ্বীন ও কোরআনের সত্যতা ও অকাট্যতার বিষয়ে পুনরায় দৃঢ়তার সাথে বক্তব্য দিয়েছেন, “নিশ্চয়ই এটি আল্লাহভীরুদের জন্যে স্মরনিকা । আমি জানি যে, তোমাদের ভেতরে অনেকে একে মিথ্যা মনে করে থাকো । নিশ্চয়ই এ বাণী অবিশ্বাসীদের অনুশোচনার কারণ হবে। নিশ্চয়ই এ বাণী সর্বোচ্চ পর্যায়ের নিখুঁত, নির্ভুল, বিশুদ্ধ ও অকাট্য সত্য বাণী ৷' বস্তুত এই কোরআন আল্লাহভীরু ও সৎ লোকদের মনকে সত্য, ন্যায় ও আল্লাহ্র কথা স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে দেয়া মাত্রই তারা তা স্মরণ করে ও সংযত হয়। কেননা যে বক্তব্য নিয়ে কোরআন নাযিল হয়েছে, তা তাদের মনে আগে থেকেই সুপ্ত থাকে। কোরআন শুধু তাকে জাগায় ও স্মরণ করিয়ে দেয় । এতেই তাদের মন আলোড়িত ও জাগ্রত হয়। কিন্তু যারা আল্লাহভীরু নয় এবং পাপ থেকে সংযত ও সাবধান নয়, তাদের মন ও রর্দচ বিকৃত হয়ে যায়। ফলে তাদের উদাসীনতা কোরআনের হুঁশিয়ারীতেও ঘোচে না। কোনো উপদেশে তাদের কাজ হয় না, কোনো কথায় তারা সম্বিত ফিরে পায় না। অথচ আল্লাহভীরু ও সদাচারী লোকেরা কোরআনে এমন জ্ঞান, জ্যোতি, কর্মস্পৃহা, চেতনা ও জীবনী শক্তি খুঁজে পায়, যা গাফেল ও উদাসীন লোকেরা পায় না। ‘আমি জানি তোমাদের অনেকে ওহীকে অবিশ্বাস করো!’ আল্লাহ তায়ালা এ আয়াতে বলতে চান যে, তোমাদের অবিশ্বাসে কিছু এসে যায়না ৷ কিছু লোক অবিশ্বাস করলেই সত্য অসত্য হয়ে যায় না। সত্য সত্যই থাকে, চাই কেউ তা মানুক বানা মানুক । ‘নিশ্চয়ই এ কোরআন কাফেরদের অনুশোচনার কারণ হবে ৷' অর্থাৎ এটা হবে দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় । দুনিয়ায় হক একদিন বিজয়ী হবে, তখন মোমেনদের মর্যাদা ও প্রতাপ বেড়ে যাবে, অবিশ্বাসীদের কদর কমে যাবে এবং তারা যে বাতিলকে আঁকড়ে ধরে আছে, তা পরাভূত ও পর্যুদস্থ হবে। আর আখেরাতে কোরআন কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদী হবে। অতপর কঠিন আযাবে ভুগবে ও অনুশোচনায় দগ্ধ হবে। তারা যদি কোরআনকে অমর্যাদা ও অবিশ্বাস না করতো, তাহলে অনুশোচনার কোনো প্রয়োজন পড়তো না। ‘নিশ্চয়ই এ কোরআন সর্বোচ্চ পর্যায়ের নিশ্চিত ও অকাট্য সত্য বাণী ৷” অর্থাৎ অবিশ্বাসীরা যতই একে মিথ্যা প্রতিপন্ন করুক, তথাপি তা চরম সত্য ও অকাট্য সত্য । ‘হন্ধুল একীন' একটি পরিভাষা । চরম ও অকাট্য সত্যকে ‘হন্ধুল একীন' বলা হয়। অর্থাৎ যা নিজে সত্য, নির্ভেজাল সত্য বহন করে এবং নির্ভুল উৎস থেকে আবির্ভূত । বস্তুত এ কোরআন কবির কবিতাও নয়, জ্যোতিষীর হেঁয়ালীও নয়, মনগড়া কল্পকথাও নয়। এটা শুধু আল্লাহর নাযিল করা বিধান । মোত্তাকী লোকদের জন্যে স্মরণিকা । অতপর বলা হচ্ছে, ‘তুমি তোমার মহান প্রভুর তাসবীহ পাঠ করো ৷’ তাসবীহ বলতে বুঝায় কারো পবিত্রতা ও নিহ্কলুষতা ঘোষণা করা৷ মহত্ব ও শ্রেষ্ঠত্ব স্বীকার করা । অধীনতা ও আনুগত্যের স্বীকৃতি দান ও অংগীকার করা । আল্লাহর সীমাহীন প্রতাপ ও শক্তির বর্ণনার পর স্বাভাবিক ধারাবাহিকতা অনুসারেই এই আনুগত্যের স্বীকৃতি ও পবিত্রতার ঘোষণা এসেছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।