যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ধরণের কথা বলে না শুধু রসূলই এ ধরণের কথা বলতে পারেন। কেননা তিনি এ কথা আল্লাহ্র কাছ থেকে পান। পরবর্তী আয়াত “বিশ্ব প্রভুর পক্ষ থেকে নাযিলকৃত বাণী’ থেকে এ ব্যাখ্যা অকাট্য ভাবে প্রমাণিত হয়। আর এ মন্তব্য যে, ‘তোমরা কমই ঈমান এনে থাকো’ এবং ‘কমই উপদেশ গহণ করে থাকো’ এর অর্থ হচ্ছে মোটেই ঈমান আনো না এবং মোটেই উপদেশ গ্রহণ করো না । প্রচলিত বাকরীতি অনুসারে এই অর্থ গৃহীত হয়ে থাকে হাদীসে রসূল (স.) এর গুণ বর্ণনা করা হয়েছে যে, ‘তিনি খুব কমই বাজে কথা বলতেন’ অর্থাৎ বাজে কথা একেবারেই বলতেন না । বস্তুত, তাদের মধ্যে আদৌ ঈমান এবং উপদেশ গ্রহণের মনোভাব নেই একথাই বলা হয়েছে । নচেৎ কোনো মোমেন রসূল (স.) কে কবি বা জ্যোতিষী বলতে পারে না। যে ব্যক্তি কোরআন থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণে ইচ্ছুক সেও এ ধরণের উক্তি করতে পারে না৷ বস্তুত এ ধরণের উক্তির মধ্য দিয়ে একজন কাফের ও চরম উদাসীনের মনোভাবই প্রতিফলিত হয় । সর্বশেষে একটি ভয়ংকর হুমকি উচ্চারিত হয়েছে। আকীদা বিশ্বাসের প্রশ্নে যে ব্যক্তি আল্লাহ তায়ালা সম্পর্কে মিথ্যা রটনা করে, তার বিরুদ্ধে উচ্চারিত হয়েছে এক কড়া হুশিয়ারী । এ হুশিয়ারীতে বিন্দুমাত্র নমনীয়তার অবকাশ রাখা হয়নি। এতে দ্বর্থহীন কন্ঠে জানানো হয়েছে যে, রসূল (স.) যে ওহীর বাণী মানুষের কাছে পৌছান, তাতে তিনি সম্পূর্ণ সৎ ও বিশ্বস্ত । এ ব্যাপারে তার পক্ষ থেকে বিন্দুমাত্রও উদাসীনতা, বিচ্যুতি বা অসততার সম্ভাবনা নেই৷ কেননা আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিয়েছেন যে, তিনি তাকে এ ধরণের কোনো কিছুর দায়ে কখনো পাকড়াও করেননি । অথচ ইসলামের বাণী প্রচারে সামান্যতম ক্রটি বিচ্যুতি হলেও তিনি তাকে সমালোচনা না করে ছাড়েন না। আল্লাহ তায়ালা বলছেন, ‘যদি সে আমার সম্পর্কে মনগড়া কোনো কথা বলতো তাহলে আমি তার ডান হাত ধরে বসতাম এবং তার ঘাড়ের শিরা কেটে দিতাম । তখন তোমাদের কেউ তাকে বাচাতে পারতো না ৷' এ উক্তির মর্মার্থ এই যে, মোহাম্মদ (স.) ওহীর বাণী পৌছানোর ব্যাপারে পুরোপুরি ন্যায়নিষ্ঠ ও সত্যবাদী । তিনি যদি তীর কাছে পাঠানো হয়নি এমন কোনো কথা বানিয়ে বলতেন, তাহলে এ আয়াতে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে আল্লাহ তায়ালা তাকে হত্যা করতেন। এ ধরণের কোনো ব্যাপার যখন ঘটেনি, তখন বুঝতে হবে যে, তিনি সম্পূর্ণ সত্যবাদী । এ তো হলো তাত্বিকভাবে. আল্লাহর সাক্ষ্যদান ও সত্যায়নের ব্যাপার । কিন্তু যে বাস্তব প্রেক্ষাপটে এ সাক্ষ্য ও হুশিয়ারী এসেছে তা একটা ভিন্ন জিনিস । এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী, আর এর প্রতিক্রিয়া অত্যন্ত আতংকজনক ও ভীতিপ্রদ । ডান হাত ধরে ঘাড়ের শিরা কেটে দেয়ার বক্তব্য একদিকে যেমন ভীতিকর ও লোমহর্ষক কর্মকান্ডের ছবি তুলে ধরেছে, অপরদিকে তেমনি এতে আল্লাহর দোর্দন্ড প্রতাপ ও পরাক্রমেরও প্রতিফলন ঘটেছে। সমগ্র মানবজাতি যে তার সামনে একেবারেই অক্ষম ও অসহায় এবং তার কোনো ইচ্ছায় বাধ সাধতে পারে না, তা এখানে সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে। এখানে এ কথাও পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়া হয়েছে যে, আল্লাহর দ্বীন ওহীর বিষয় অত্যন্ত নাযুক ও গুরুত্বপূর্ণ এবং এর ব্যাপারে কোনো অবস্থাতেই কোনো মানুষের ব্যাপারেই নমনীয়তা দেখানো হয়না, এমন কি স্বয়ং আল্লাহ্র প্রিয়তম ব্যক্তিত্ব মোহাম্মদ (স.) এর সাথেও নয়। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।