ওলীদ বললো, ‘মোহাম্মদ যে বাণী পাঠ করে তা বড়ই মধুর তার মূলে অজস্র শেকড় আর ডালে রয়েছে প্রচুর ফল ৷' | তোমরা এ সব কথার যেটিই বলবে, লোকে তা বাতিল বলেই ধরে নেবে । তবে যে কথাটা সত্যের সবচেয়ে কাছাকাছি তা এই যে, তোমরা তীর্থযাত্রীদেরকে বলবে, সে একজন জাদুকর । সে এমন বাণী নিয়ে এসেছে, যা জাদুই বটে ৷ এ বাণী বাপ. বেটায়, ভাইয়ে ভাইয়ে, ও স্বামী স্ত্রীতে বিভেদ সৃষ্টি করে এবং সর্বোপরি আত্মীয়স্বজন থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। কাজেই তোমরা তার সংস্পর্শ এড়িয়ে চলো । | এরপর লোকেরা তীর্থযাত্রীদের আগমনের পথের মোড়ে মোড়ে বসতে লাগলো । যে ব্যক্তিই তাদের কাছ দিয়ে অতিক্রম করতো, তাকেই সাবধান করে দিত এবং মুহাম্মাদ (স.)-এর ব্যাপারটা স্বরণ করিয়ে দিত । ‘সে বললো, ওহে কোরায়শ! আল্লাহর কসম, তোমাদের ওপর এক মহা আপদ নেমে এসেছে। তোমরা একে প্রতিরোধের কোনো কার্যকর কৌশল এখানো খুঁজে পাওনি। মোহাম্মদ তোমাদের ভেতরে একটা বালক হিসেবে বসবাস করেছে । সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে বিশ্বাসী এবং সবচেয়ে প্রিয় । তারপর যেই তার ভেতরে পরিপন্ধতা এলো এবং একটা নতুন মত প্রচার করা শুরু করলো, অমনি তোমরা বললে, সে এ একজন জাদুকর ৷ আল্লাহর কসম, সে জাদুকর নয়। আমরা জাদুকর অনেক দেখেছি, তাদের গিরে দেয়া গিরে খোলা ইত্যাদি দেখেছি। তোমরা তাকে জ্যোতিষীও আখ্যায়িত করলে। আল্লাহর কসম, সে জ্যোতিষী নয় । আমরা জ্যোতিষীদের কান্ডকারখানা অনেক দেখেছি। তাদের ছন্দবদ্ধ ও হেয়ালীপূর্ণ কথাবার্তা শুনেছি । তোমরা তাকে কবিও বলেছ আল্লাহর কসম, সে কবিও নয়। আমরা সব রকমের কবিতা শুনেছি। তোমরা তাকে পাগল বলেছ। আল্লাহর কসম, সে পাগলও নয়। পাগলের হাবভাব চালচলন কিরকম হয় আমরা জানি। হে কোরায়শ! তোমরা এখন বুঝে দেখ কী করবে। আমি শুধু বলতে পারি, তোমাদের সামনে এক মহা সংকট উপনীত হয়েছে ৷' নযর ও ওলীদের কথাবার্তায় প্রায় ষোল আনা মিল দেখা যায়। হতে পারে আসলে ঘটনা একটাই ছিলো । বৰ্ণনাকারীদের বর্ণনায় কখনো এটা ওলীদের কখনো নাদারের ঘটনা হিসাবে পরিচিত হয়েছে। আবার এটাও বিচিত্র নয় যে, দু'জন শীর্ষস্থানীয় কোরায়শ নেতার বক্তব্য একই রকম হবে। কারণ কোরআনের সামনে তাদের সকলেরই এমনি অসহায় অবস্থা ছিলো এবং সেটাই হয়তো তাদের বক্তব্যে ফুটে উঠেছে। আর ওৎ্বার বক্তব্য সূরা আল কলামের তাফসীর প্রসংগে আমি ইতিপূর্বে তুলে ধরেছি। মোহাম্মদ (স.) ও কোরআন সম্পর্কে তার বক্তব্যও ওলীদ ও নযরের বক্তব্যের কাছাকাছি । রসূল (স.)-কে তারা জাদুকরই বলুক আর জ্যোতিষীই বলুক, তা কখনো ছিলো একটা প্রতারণার কৌশল আবার কখনো একটা সংশয় মাত্র । অথচ সামান্য চিন্তাভাবনা করলেই স্পষ্ট হয়ে যেত যে, কথাটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন একটা অপবাদ মাত্র । তাই এ নিয়ে আদৌ কোনো শপথের প্রয়োজন পড়ে না। ‘রসূল (স.)-এর বাণী’ বলতে কী বুঝায় ‘এ বাণী একজন সম্মানিত রসূলের বাণী’ এ কথার অর্থ এ নয় যে, এটা তীর রচনা । এ কথা দ্বারা আসলে বুঝানো হয়েছে এই যে, এটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির কথা, কোনো কবি বা জ্যোতিষী এ ষিলান্স ২১তম ১৫ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।