কোরআন নিয়ে ভিত্তিহীন সংশয় সুতরাং কোরআন মানব রচিত কবিতা বা জ্যোতিষীর বাণী কি-না এ জাতীয় সন্দেহ সংশয় একেবারেই বাজে ও ভিত্তিহীন । এমনকি কোরআন যখন পুরোপুরি নাযিল হয়নি, কেবল কতিপয় সূরা ও আয়াত মাত্র নাযিল হয়েছে, তখনো এ সন্দেহ ধোপে টেকেনি। তখনো এর ভেতরে আল্লাহর বাণীর বৈশিষ্ট্য ও তার অতুলনীয় উৎসের সাক্ষ্য প্রমাণ পুরোমাত্রায় বিদ্যমান ছিলো। কোরায়শ নেতারা নিজেরাও যখন চিন্তাভাবনা করতো, তখন এসব সন্দেহ সংশয়কে সময় সময় নিজেরাই খন্ডন করতো ৷ কিন্তু স্বার্থপরতা মানুষকে অন্ধ ও বধির বানিয়ে দেয়। কোরআন নিজেই বলেছে যে, ‘যখন তারা কোরআনের হেদায়াত থেকে বঞ্চিত হয়, তখন বলে এ তো সেই প্রাচীন মিথ্যাচার ৷’ সীরাত গ্রন্থাবলীতে কোরায়শ নেতাদের এ ধরণের বেশ কিছু ঘটনা ও মতামত পাওয়া যায় । যাতে দেখা যায় যে, তারা নিজেরা এ জাতীয় সন্দেহ সংশয়কে ভুল আখ্যায়িত করতো । ওলীদ ইবনুল মুগীরা, নযর ইবনুল হারেস এবং উতবা ইবনে রবীয়া কোরায়শ বংশের এই তিন দিকপাল সম্পর্কে ইবনে ইসহাক থেকে তিনটি বর্ণনা পাওযা যায়৷ ওলীদ ইবনুল মুগীরা সম্পর্কে তার বর্ণনা নিম্নরূপ, হজ্জের মওসুম সমাগত হলে প্রবীণ কোরায়শ নেতা ওলীদ ইবনুল মুগীরার কাছে গোত্রের কিছু লোক সমবেত হলো । ওলীদ তাদেরকে বললো, হে কোরায়শের জনগণ! হজ্জের মওসুম এসে গেছে। এ সময় সমগ্র আরব থেকে বিভিন্ন তীর্থযাত্রী দল তোমাদের এখানে আসবে। তোমাদের এই স্বগোত্ৰীয় লোকটির (অর্থাৎ মোহাম্মদের) কথা নিশ্চয়ই তাদের কানে গেছে। কাজেই তার ব্যাপারে তোমরা একটা এঁক্যবদ্ধ কৌশল গ্রহণ করো । ভিন্ন ভিন্ন মতো অবলম্বন করো না, তাহলে তোমাদের একজনের মত আরেক জনের মতকে মিথ্যা প্রতিপন্ন করবে। l সবাই বললো, ‘আপনিই বলুন আমাদের কী করতে হবে। আমাদের সবার জন্যে একটা বক্তব্য স্থির করে দিন, সবাই সেটাই বলবো ৷' ওলীদ বললো, ‘বরং তোমরাই বলো, আমি শুনি৷’ তখন তারা বললো, ‘আমরা তো বলি মোহাম্মদ একজন জ্যোতিষী ।' ওলীদ বললো, ‘না, আল্লাহ্র কসম! সে জ্যোতিষী নয়। আমরা অনেক জ্যোতিষী দেখেছি। মোহাম্মদ তাদের মতো করে কথা বলে না । তার কথায় সে ধরণের ছন্দও নেই, হেঁয়ালীও নেই ৷’ তারা বললো, ‘তাকে পাগল বলা যেতে পারে।' ওলীদ বললো, ‘সে পাগলও নয়। পাগলামি আমরা দেখেছি এবং তা চিনি । পাগলের মতো শ্বাসবদ্ধতা, বেহুশ হয়ে যাওয়া এবং মানসিক অস্থিরতা ও বিভ্রান্তি এ রকম কিছু তো মোহাম্মদের ভেতরে নেই !’ তারা বললো, ‘তাহলে তাকে আমরা কবি বলি ৷' ওলীদ বললো, ‘না, সে কবিও নয়। আমরা সব ধরণের কবিতা দেখেছি । মোহাম্মদ যা বলে, তার সাথে কবিতার কোনো মিল নেই !' তারা বললো, ‘তাহলে আমরা তাকে জাদুকর বলবো ৷' ওলীদ বললো, ‘না সে জাদুকরও নয় । আমরা জাদুকরও দেখেছি, জাদুও দেখেছি । তাদের গিরে দেয়া ও গিরে খোলা মোহাম্মদের কালামে নেই!” তখন সবাই বললো, ‘তাহলে আপনি কী বলেন?’ www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।