যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

একটি পাতাও কোথাও পড়ে না, পৃথিবীর কোনো তিমিরাচ্ছন্ন জায়গায় এমন একটি বীজও লুকিয়ে থাকতে পারে না এবং এমন কোনো সম্পূর্ণ বা অসম্পূর্ণ, পরিণত বা অপরিণত জিনিসও থাকতে পারে না, যা তার উজ্জ্বল গ্রন্থে লিপিবদ্ধ নেই ৷' (সূরা আল হাদীদ আয়াত 8) ‘পৃথিবীর অভ্যন্তরে কি ঢোকে এবং কি বের হয়, আর আকাশ থেকে কি নামে এবং আকাশে কি ওঠে সবই তিনি জানেন। তোমরা যেখানেই থাকো, তিনি তোমাদের সাথে আছেন। তোমরা যাই করো, তিনি তা দেখেন ৷' (সূরা আল ফাতের আয়াত ১১) ‘কোনো নারী তীর অজান্তে সন্তান ধারণও করে না, প্রসবও করে না, কারো আয়ুক্কাল বাড়ক বা কমুক, তা একখানা গ্রন্থে লিপিবদ্ধ আছেই ৷ আল্লাহর জন্যে এসব রেকর্ড রাখা একেবারেই সহজ ।' কত বড় শক্তিধর ও বিচক্ষণ সত্বা, কি নিপুনভাবে মহাবিশ্বের সংরক্ষণ ও পরিচালনা করছেন, তার যে সূক্ষ্ম ও নিখুঁত বর্ণনা কোরআন দিয়েছে, অমনটি কোনো মানুষ অতীতে বা আগামীতে দিতে পারেনি এবং পারবেও না। ‘আকাশ ও পৃথিবী যাতে পতন ও বিপর্যয়ের কবলে না পড়ে, সে জন্যে আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবীকে সংরক্ষণ করছেন, আর যদি তা বিপর্যয়ের কবলে পড়েই যায়, তবে তাকে ঠেকিয়ে রাখে এমন সাধ্য কারো নেই ৷' (সূরা আল ফাতের আয়াত ৪১) সূরা আল আনয়া’ম-এর ৯৫-৯৯ আয়াতে মহান সৃষ্টার অতুলনীয় কুশলী হাতের অকল্পনীয় উদ্ভাবনী ক্ষমতার ছোয়ায় বিশ্ব প্রকৃতিতে জীবনের আবির্ভাব এবং তার চতুর্দিকে বিরাজমান প্রাকৃতিক শক্তি সমূহ, ব্যবস্থাপনা ও পরিকল্পনার বদৌলত জীবনের অনুকুল ও সহায়ক পরিবেশ গড়ে ওঠার যে অনবদ্য বিবরণ দেয়া হয়েছে, তাও কোনো মানবীয় ভাষায় দেয়া সম্ভব নয়, ‘আল্লাহ তায়ালা বীজ ও তার আঁটি থেকে অংকুরোদগত করেন। তিনিই মৃত থেকে জীবকে এবং জীব থেকে মৃতকে বের. করেন। তিনিই আল্লাহ তায়ালা । অতএব তোমরা উদভ্রান্ত হয়ে কোথায় যাচ্ছ? তিনি উষ্ণকালের উদগাতা । রাতকে তিনি বিশ্রামের সময় এবং সূর্য ও চাঁদকে হিসাব নিকাশের উপায় বানিয়েছেন। এটা হচ্ছে মহা পরাক্রমশালী মহাজ্ঞানীর পরিকল্পনা । তিনিই তোমাদের জন্যে নক্ষত্ররাজি তৈরী করেছেন, যাতে জল স্থলের অন্ধকারে তোমরা তা দ্বারা পথের সন্ধান পাও । জ্ঞানী লোকদের জন্যে আমি আয়াতগুলো সঠিকভাবে ব্যাখ্যা করেছি । তিনি তোমাদেরকে একই প্রাণ থেক্রে সৃষ্টি করেছেন। তারপর বসবাসের জায়গাও দিয়েছেন, কবরের জায়গাও দিয়েছেন। বুদ্ধিমানদের জন্যে আমি আয়াতগুলোকে বিশ্লেষণ করেছি। তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তা দিয়ে আমি সকল রকমের উদ্ভিত উদগত করি, তারপর তা থেকে তৈরী করি সবুজ ডালপালা এবং সেই সবুজ ডালপালা থেকে স্তরে স্তরে সাজানো খাদ্যশস্য । খেজুর গাছের ঝুলে থাকা খেজুরের কাঁদি, আংগুরের বাগান, যায়তুন ও আপেল, যা সাদৃশ্যপূর্ণ ও বৈশাদৃশ্যপূৰ্ণ দু'রকমেরই আছে। এ সব ফসল যখন ফলে ও পাকে তখন তাকিয়ে দেখো। জ্ঞানীদের জন্যে এতে শিক্ষণীয় বিষয় রয়েছে ।' কোরআনে এ ধরণের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা সম্বলিত আয়াত অনেক রয়েছে। কোরআনের এসব বর্ণনায় যে মনোজ্ঞ তত্ত্ব ও তথ্য রয়েছে, তার কোনো তুলনা মানুষের রচনায় দুর্লভ, আর এ থেকেই প্রমাণিত হয় যে, এ কেতাবের উৎস একমাত্র আল্লাহ তায়ালা এবং এটা তাঁরই রচনা । এ ব্যাপারে আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন থাকে না। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।