কবিতায় সূরেলা ছন্দ, অভিনব চিন্তা এবং চমকপ্রদ দৃশ্য ও ছবির সমাবেশ ঘটতে পারে। কিন্তু সে জন্যে তা কোরআনের সাথে কখনো সাদৃশ্যপূর্ণ ও একাকার হয়ে যেতে পারে না। উভয়ের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। কোরআন জীবনের জন্যে একটা পূর্ণাংগ ব্যবস্থা দেয়, যা পরিপূর্ণ ও চিরন্তন সত্যের ওপর প্রতিষ্ঠিত, যার আগাগোড়া একই ধরণের দৃষ্টিভং বিরাজ করে, যা আল্লাহ তায়ালা সম্পর্কে এবং জীবন ও জগত সম্পর্কে অটল অনড় ও সার্বিক ধারণা পোষণ করে। পক্ষান্তরে কবিতা হলো ধারাবাহিকভাবে উদ্ভুত প্রতিক্রিয়া এবং উদ্বেলিত ও উচ্ছসিত ভাবাবেগের নাম । এতে স্থীতিশীলতা ও দৃঢ়তা অত্যস্ত কম । আনন্দ ও বেদনা, ঘৃণা-বিদ্বেষ ও গ্রীতি-ভালোবাসা, সন্তোষ ও ক্রোধ এবং সুখ ও দুঃখ প্রভৃতি পরিবর্তনশীল অবস্থায় কবিতা কখনো একই মত, পথ ও দৃষ্টিভংগীর ওপর স্থির থাকে না। পক্ষান্তরে কোরআন যে আদর্শ ও মতবাদ নিয়ে এসেছে, তার আগাগোড়া খুটিনাটি সহ একেবারে ভিত্তিমূল থেকে তাকে গড়ে তুলেছে কোরআন নিজেই । তার উৎস যে স্বয়ং আল্লাহ তায়ালা, সে কথাও সে দ্ব্যার্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে। কোরআনের আনীত এই আদর্শের সব কিছুই সাক্ষ্য দেয় যে, এ আদর্শ কোনো মানুষের গড়া নয়। এ ধরণের একটা স্বয়ংসম্পূর্ণ ও পুৰ্ণাংগ মহাজাগতিক আদর্শ ও মতবাদ গড়া মানুষের পক্ষে সম্ভবই নয়, সে ক্ষমতা তার ভেতরে জন্মগতভাবেই নেই, কোনোদিন ছিলো না, কোনো দিন হবেও না৷ মানবীয় স্বভাব প্রকৃতি সৃষ্টিজগত এবং তার সৃষ্টা ও পরিচালক সম্পর্কে যেসব মতবাদ ও মতাদর্শ উদ্ভাবন করেছে এবং দর্শন, কবিতা ইত্যাদির মাধ্যমে যেসব চিন্তাধারার প্রকাশ ঘটিয়েছে, তাকে যখন কোরআনের উপস্থাপিত মতবাদ মতাদর্শের সাথে তুলনা করা হয়, তখন স্পষ্ট হয়ে ওঠে যে, এই কাব্য কবিতার মতাদর্শ ও চিন্তাধারার উৎস কোরআনী আদর্শের উৎস থেকে সম্পূর্ণ আলাদা এবং যাবতীয় মানবীয় চিন্তাধারা থেকে স্বতন্ত্র বৈশিষ্টের অধিকারী । জ্যোতির্বিদ্যা ও এ ধরনের অন্যান্য বিদ্যার ক্ষেত্রেও একই কথা খাটে ৷ ইতিহাসের প্রাচীন কিংবা আধুনিক কোনো যুগেই এমন কোনো জ্যোতিষীর সাক্ষাৎ মেলে না যে, কোরআনের আনীত বিধানের মতো একটি পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ ও সমগ্র জীবনব্যাপী বিধান রচনা করবে। জ্যোতিষীদের কাছ থেকে যা কিছু কিংবদন্তী, প্রবাদ বা জনশ্রুতির আকারে সমাজে প্রচলিত, তা হয় কিছু ছন্দবদ্ধ বাক্য, নতুবা কিছু জ্ঞানের কথা, নয়তো কোনো হেয়ালী বা রহস্যময় আভাস ইংগিত । কোরআনে বর্ণিত কিছু তত্ত্ব ও তথ্য কোরআনে এমন বহু সংখ্যক প্রাকৃতিক ও মহাজাগতিক তত্ত্ব ও তথ্য বর্ণিত হয়েছে, যার সমমানের তত্ত্ব ও তথ্য বর্ণনা করা মানুষের সাধ্যাতীত । আলোচ্য তাফসীর গ্রন্থে আমি এ ধরণের বহু বর্ণনার প্রতি পাঠক-পাঠিকার মনোযোগ আকর্ষণ করেছি ও ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছি। অত সুক্ষ্ম, ও ব্যাপক জ্ঞান সম্বলিত বক্তব্য দেয়া কোনো মানুষের পক্ষে অতীতেও সম্ভব ছিলো না, আজও সম্ভব নয় এবং ভবিষ্যতেও সম্ভব হবে না। কোরআনে বর্ণিত এ ধরনের কিছু কিছু তত্ত্ব লক্ষ্য করুন, (সূরা আল আনয়া'ম আয়াত ৫৯) ‘তারই কাছে রয়েছে সকল অদৃশ্য জ্ঞানের চাবিকাঠি । তিনি ছাড়া আর কেউ তার সন্ধান জানে না। জলে ও স্থলে কোথায় কি আছে ও ঘটছে, তা তিনিই জানেন তিনি জানেন না এমন www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।