আরেকজন বিজ্ঞানীকে আমরা দেখি । তিনি হচ্ছেন নিউইয়র্কের বিজ্ঞান একাডেমীর চেয়ারম্যান ও আমেরিকার জাতীয় গবেষণা পরিষদের পরিচালনা কমিটির সাবেক সদস্য ক্রেসী মরিসন। “মানুষ একা অবস্থান করে না’ শীর্ষক গ্রন্থে খোর অনুবাদ কর্পা হুয্মেছে “ঈমানের দিক্কে বিজ্ঞানের আহবান ’) বলেন, ‘আমরা বাস্তবিক পক্ষে এক সুপরিসর অজানা জগতের কাছাকাছি হতে যাচ্ছি। কেননা আমরা দেখতে পাচ্ছি যে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পদার্থ মাত্রই এমন একটি মহা জাগতিক এককের প্রতীক যা মূলত বৈদ্যুতিক । তবে এ কথা সন্দেহাতীত রূপে সত্য যে, বিশ্ব সৃষ্টির মূলে আকস্মিক দুর্ঘটনার কোনো ভূমিকা নেই । কেননা এই মহাবিশ্ব আইনের অনুগত ৷' তিনি আরো বলেন, ‘মানুষের পাশবিক সত্ত্বার একটি চিন্তাশীল ও আত্মোপলন্ধিসম্পন্ন প্রাণীতে রূপান্তর নিছক বস্তুগত রূপান্তর প্রক্রিয়ায় সম্ভব ছিলো না, বরং তার সৃষ্টির মূলে একটি উদ্দেশ্য সক্রিয় ছিলো। এই উদ্দেশ্যমূলক সৃষ্টির তত্ত্বকে যদি বাস্তব বলে গ্রহণ করা হয় তাহলে এ হিসাবে মানুষ নিছক একটি হাতিয়ার বা সাজ-সরঞ্জাম বলে গন্য হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে প্রশ্ন জাগে যে, এই সাজ-সর Iমকে ব্যবহার করে এমন কে আছে? ব্যবহার করা ছাড়া তো তার দ্বারা কিছু অর্জিত হবে না । এই হাতিয়ার বা সরঞ্জামকে কে ব্যবহার করবে সে সম্পর্কে বিজ্ঞান আমাদেরকে কিছু বলে না। অনুরূপভাবে বিজ্ঞান এ কথাও বলে না যে, মানুষ নিছক জড় পদার্থের মতো প্রকৃতির নিয়মে রূপান্তর প্রক্রিয়ার অনুসারী এবং তাকে ব্যবহার করার জন্যে বিশেষ কেউ নেই ৷' ‘আমরা অগ্রগতির এমন এক ধাপে পৌছে গেছি, যেখানে আমাদেরকে এই মর্মে নিশ্চয়তা দেয়া হয়েছে যে, আল্লাহ তায়ালা মানুষকে নূরের একটা মশাল দিয়েছেন।' এভাবে বিজ্ঞান নিজস্ব উপায় উপকরণ দ্বারা বস্তুবাদের কারাগার ও তার চতুর্দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। বেরিয়ে এসে মুক্ত পরিবেশের সাথে সংযোগ স্থাপন করা আরম্ভ করেছে। এই বিষয়টিই আল্লাহ তায়ালা ব্যক্ত করেছেন এ দুটি আয়াতের মাধ্যমে, ‘তোমরা যা দেখতে পাও ও যা দেখতে পাও না উভয়ের শপথ করছি ।' আমাদের ভেতরে যদি এমন কোনো মতিত্রম লোক থেকে থাকে, যে সব সময় জ্ঞানের আলো অন্তরে প্রবেশের সকল দরজা জানালা বন্ধ করে দিয়ে নিজেকে ও অন্যদেরকে বিজ্ঞানের দোহাই দিয়ে ইসলামের আলো থেকে বঞ্চিত রাখে, তাহলে বুঝতে হবে, সে বিজ্ঞান থেকে বুদ্ধিবৃত্তিকভাবে, ধর্ম থেকে আধ্যাত্মিকভাবে এবং মহা সত্যকে জানার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা অর্জন থেকে সচেতনভাবে পিছিয়ে আছে। সর্বোপরি মানুষ নামক মহৎ ও সন্মানিত প্রাণীর জন্যে যে উন্নতি ও উৎকর্ষ অর্জন করা প্রত্যাশিত, মানুষ হিসাবে তা থেকেও সে পিছিয়ে আছে। ‘তোমার যা দেখতে পাও এবং যা দেখতে পাও না উভয়ের শপথ করে বলছি বিশ্ব প্রভুর পক্ষ থেকে নাযিল করা গ্রন্থ ৷ কোরআন ও ক্রবিতভার মৌলিক পার্থক্ প্ৰসংগত উল্লেখ্য যে, কোরআন ও রসূল (স.) সম্পর্কে কাফেররা যে সব অপবাদ দিত তার মধ্যে এও ছিলো যে, তারা তাকে কবি ও জ্যোতিষী বলতো । কারণ কোরআনের ভাষা সাধারণ মানবীয় ভাষার তুলনায় অনেক উঁচু মানের হওয়ার কারণে তারা এরূপ সন্দেহ করতো । তাদের ভেতরে এরূপ কুসংস্কার প্রচলিত ছিলো যে, কবি ও জ্যোতিষীর অধীন একটা জিন থাকে, সেই তাকে উঁচু মানের ভাষা শেখায় এবং অতি প্রাকৃতিক জ্ঞান ও তথ্য সরবরাহ করে। অথচ কোরআন ও নবুওতের প্রকৃতি এবং কবি ও জ্যোতিষীর প্রকৃতি নিয়ে সামান্য চিন্তাভাবনা করলেই এ সন্দেহ দূর হয়ে যায় । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।