বর্ণিত হাদীসে আছে যে, রসূল (স.) বলেছেন, যার হিসাব কড়াকড়িভাবে পর্যালোচনা করা হবে, তার শাস্তি হবে। হযরত আয়েশা (রা.) বললেন, ‘ইয়া রসুলুল্লাহ! আল্লাহ কি বলেননি যে, যার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসাব সহজ করা হবে এবং সে ত্বার পরিবার পরিজনের কাছে আনন্দিত অবস্থায় ফিরে যাবে?’ রসূল (স.) বললেন, ওটা হলো শুধু হাযির হওয়ার ব্যাপার । সুক্্মভাবে যার হিসাব নেয়া হবে সে রেহাই পাবে না৷’ অর্থাৎ নেককারদের ভাসাভাসা হিসাব হবে। হযরত আবু ওসমান থেকে বর্ণিত আছে, রসূল (স.) বলেছেন, মোমেনকে তার ডান হাতে আমলনামা দেয়া হবে পর্দার আড়ালে । সে তার খারাপ কাজগুলো পড়তে থাকবে আর সাথে সাথে তার মুখমন্ডলের বর্ণ বিকৃত হতে থাকবে। অবশেষে যখন তার সৎ কাজগুলোর বিবরণ পড়তে আরম্ভ করবে তখন তার মুখের বর্ণ স্বাভাবিক হয়ে আসবে । পুনরায় আমলনামার ওপর দৃষ্টি বুলাতেই দেখবে তার সকল খারাপ কাজ সৎ কাজে পরিবর্তিত হয়ে গেছে। তখন সে বলে উঠবে, ‘তোমরা আমার আমলনামা পড়ো ।' ফেরেশতারা যার লাশ গোছল করিয়েছিলেন সেই ভাগ্যবান সাহাবী হযরত হানযালার ছেলে আব্দুল্লাহ (রা.) বর্ণনা করেন যে, রসূল (স.) বলেন, আল্লাহ তায়ালা তার এক বান্দাকে কেয়ামতের দিন থামিয়ে তার আমলনামার ওপরে তার খারাপ কাজ দেখিয়ে বলবেন, তুমি কি এ কাজ করেছিলে? সে বলবে, হা । আল্লাহ তায়ালা বলবেন, আমি এ জন্যে তোমাকে অপমান করলাম না। তোমাকে মাফ করে দিলাম । তখনই সে বান্দা বলে উঠবে, ‘এই আমার আমলনামা ৷ তোমরা পড়ে দেখো । আমি বিশ্বাস করতাম যে, আমি হিসাবের সম্মুখীন হব ৷’ 0) কেয়ামতের দিনের গোপন আলাপ সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে হযরত ইবনে ওমর (রা.) বলেন, আমি রসূল (স.) কে বলতে শুনেছি যে, কেয়ামতের দিন আল্লাহ তার জনৈক বান্দাকে কাছে ডেকে নিয়ে তার সমস্ত গুনাহর স্বীকারোক্তি আদায় করবেন-। এভাবে সে বান্দার ধারণা জন্মাবে যে, তার আর মুক্তির আশা নেই । তখন আল্লাহ তায়ালা বলবেন, আমি দুনিয়াতেও তোমার এ সব গুনাহ লুকিয়ে রেখেছিলাম । আর আজও তা মাফ করে দিচ্ছি। তারপর তার সৎ কাজের বিবরণ তার ডান হাতে দেবেন। পক্ষান্তরে কাফের ও মোনাফেক সম্পর্কে সাক্ষীরা বলবে ‘যালেমদের ওপর আল্লাহর অভিসম্পাত!’ এরপর আল্লাহ তায়ালা সেই সাক্ষীদের সামনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তির জন্যে বরাদ্দকৃত নেয়ামত সমূহের নাম ঘোষণা করবেন। সে সব নেয়ামত হবে বাহ্যিক নেয়ামত, যা তখনকার শ্রোতাদের জন্যে উপযোগী হবে। কেননা তারা প্রথম জীবনে জাহেলিয়াতের অনুসারী ছিলো। এ নেয়ামত সুদীৰ্ঘ কাল আগে ঈমান আনয়নকারীর জন্যে তৃপ্তিকর হবে না। তাকে দেয়া হবে আরো উঁচু স্তরের ও মূল্যবান নেয়ামত । তাই বলা হয়েছে, ‘সে থাকবে তৃপ্তিকর জীবনে । উচ্চ বেহেস্তে । তার ফলসমূহ ঝুলতে থাকবে । বলা হবে, তোমরা অতীত দিনগুলোতে যে সৎ কাজ করে পাঠিয়েছো, তার বিনিময়ে আজ যত খুশী পানাহার করো।’ এ সম্তাষণের মধ্য দিয়ে শুধু মোমেনদের (১) হযরত হানযালা ওহদ যুদ্ধে শহীদ হন। তার সম্পর্কে রসূল (স.) বললেন, তোমাদের এই সহকর্মীটিকে ফেরেশতারা গোসল করাচ্ছেন। সাহাবীরা কৌতুহলী হয়ে হানযালার পরিবারকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তার স্ত্রী বললেন, হানযালা জেহাদের ডাক শুনে যখন বেরিয়ে যান তখন তার গোসল ফরয ছিলো। (বিস্তারিত বিবরণের জন্যে আল কোরআন একাডেমী লন্ডন বাংলাদেশ সেন্টার পরিবেশিত ‘আর রাহীকুল মাখতুম' গ্রন্থটি দেখুন ৷) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।