যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অতীত বৰ্তমান ও ভবিষ্যত, সবই প্রকাশ্য হয়ে পড়বে । সকল গুপ্তভেদ বেরিয়ে পড়বে মানুষের প্রাণ দেহের মতো প্রকাশ্য হবে। মানুষের সকল চালাকি, গোপন ফন্দি, মনের গোপন চিন্তা চেতনা ও ধ্যান ধারণা এবং যা কিছু মানুষ গোপন রাখা পছন্দ করে কিংবা প্রকাশ পাওয়ায় লজ্জা বোধ করে সবই সকল সৃষ্টির সামনে প্রকাশিত হয়ে পড়বে ৷ যদিও আল্লাহর চোখে সব সময়ই সব কিছু প্রকাশ্য । কিন্তু মানুষ হয় তো এ কথাটা যথাযথভাবে উপলব্ধি করে না। পৃথিবীতে অনেক কিছু গোপন থাকে দেখে মানুষ এই ভ্রান্ত ধারণায় লিপ্ত হয় যে, আল্লাহর কাছেও হয়তো অনেক কিছু গোপন থাকে। তবে কেয়ামতের দিন পুরোপুরি বুঝতে পারবে যে, বিশ্ব জাহানে সব কিছু কত প্রকাশ্য । আকাশ ভেংগে খান খান এবং পৃথিবী ও পাহাড় বিধ্বস্ত হয়ে সমান হয়ে যাওয়ার ফলে সব কিছু প্রকাশ্য হয়ে পড়বে। তবে আদি অসন্তের সকল মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে সব কিছু প্রকাশিত হওয়া বড়ই কঠিন ও উদ্বেগজনক ব্যাপার । সকল জ্বিন, ফেরেশতা ও মানুষের সামনে মানুষের দেহ, মন, আবেগ অনুভুতি, ইতিবৃত্ত, গোপন ও প্রকাশ্য কাজকর্ম সবকিছু নগ্ন হয়ে প্রকাশিত হওয়া বড়ই অবমাননাকর ও কষ্টকর হবে তাতে কোনো সন্দেহ নেই । মানুষ স্বভাবতই তা চায় না। মানুষের স্বভাবটাও খুবই জটিল । তার মন মগযে অনেক বক্তা ও জট আছে । মানুষ চায় তার এসব জট ও বক্রতা গোপন থাকুক । তার মন, ভাবাবেগ, ঝৌক, পছন্দ অপছন্দ, চিন্তাধারা, সব কিছু লুকিয়ে থাকুক । সামুদ্রিক ঝিনুকের ভেতরে লুকানো নরম প্রাণী এতো সংবেদনশীল হয়ে থাকে যে, ক্ষুদ্র একটি সূচের খৌচা অনুভব করতেই ঝিনুকের শক্ত খোলসের ভেতরে ঢুকে পড়ে এবং নিজেকে সম্পূর্ণর্বপে আবদ্ধ করে ফেলে । মানুষ যখন অনুভব করে যে, তার গুপ্তভেদ কেউ জেনে ফেলছে, তখন এ জলজ প্রাণীর চেয়েও ক্ষীপ্ততার সাথে লুকাতে ও আবদ্ধ হতে সচেষ্ট হয়। এমন তীব্র সংবেদনশীল প্রাণীর কেয়ামতের ময়দানে কি অবস্থা হবে তা সত্যিই ভেবে দেখার বিষয় । যেখানে সর্ব দিক দিয়ে আপাদমস্তক নগ্ন হয়ে তাকে আল্লাহর সামনে ও সমগ্র মানব জাতির সামনে প্রকাশ্য দিবালোকে হাযির হতে হবে? নিসন্দেহে সে অবস্থাটা হবে সর্বাধিক ব্ব্রিতকর ও দুৰ্বিসহ । অপকর্সাধীদের শাস্তি ও মোনমেনদের পুরস্কার এরপর পেশ করা হচ্ছে মুক্তিপ্রাপ্তদের ও দন্ডিতদের দৃশ্য । দৃশ্যটা একেবারেই চাক্ষুস ও প্রত্যক্ষ বলে মনে হয়! ‘অতপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে, এই যে আমার আমলনামা, তোমরা পড়ে দেখো । আমার যে হিসাব নিকাশ হবে, সে ব্যাপারে আমার অটল বিশ্বাস ছিলো । অতপর সে বড়ই আরামদায়ক ও সুখকর জীবন যাপন করবে। সৎ কাজ করেছিলে’ আমলনামা ডান হাতে, বাম হাতে ও পিঠের পেছন দিয়ে পাওয়া আক্ষরিকভাবে বাস্তব ব্যাপার হতে পারে, অথবা রূপক বাকধারাও হতে পারে। আরবীর প্রচলিত পরিভাষায় ভালো জিনিসকে ডান এবং খারাপ জিনিসকে বাম বা পেছনের জিনিস বলে চিহ্নিত করা হয়ে থাকে। যেটাই বুঝানো হোক না কেন, এ দ্বারা মূল দৃশ্য একই থাকে। মূল দৃশ্য এই যে, মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই সংকটময় দিনে নিজের আনন্দ-উল্লাস সমবেত জনতার মাঝে এভাবে প্রকাশ করবে যে, ‘এই আমার আমলনামা । এটা পড়ে দেখো!” তারপর আরো আনন্দের সাথে বলবে যে, আমি এতো সহজে মুক্তি পেয়ে যাবো ভাবিনি। আমার বিশ্বাস ছিলো আমাকে পুংখানুপুংখ হিসাবের সম্মুখীন হতে হবে। হযরত আয়েশা (রা.) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।