যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বর্ণনা দেয়া হয়েছে নূহ (আ.)-এর জাতির ঘটনা ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘যখন বন্যা | এলো, আমি তোমাদেরকে (অর্থাৎ তোমাদের পূর্ব পুরুষদেরকে) নৌকায় আরোহণ করালাম, যাতে সেই ঘটনাকে তোমাদের জন্যে শিক্ষাপ্রদ বানাই এবং স্মরণকারীর কান তা স্মরণ করে।' নূহ (আ.)-এর জাতির ভেতরে যারা মোমেন ও সৎলোক ছিলো, এই অনুগ্রহ শুধু তাদের জন্যে নির্ধারিত ছিলো তারাই পরবর্তী মানব জাতির পূর্ব পুরুষ ছিলেন। কাজেই তাদের প্রতি এই অনুগ্রহ গোটা মানব জাতির প্রতি অনুগ্রহের শামিল ৷ বন্যা, নৌকা এবং নৌকায় আরোহণের দৃশ্যাবলী এই সূরার অন্যান্য দৃশ্যের সাথে সংগতিপূর্ণ । এ ঘটনাকে শিক্ষাপ্রদ বানানো এবং তাকে গোয়ার লোকদের কান খোলার হাতিয়ার বানানোর উল্লেখ ভাষাগত অলংকার ও শ্রুতি মাধুর্যের অতি চমকপ্রদ দৃষ্টান্ত । এই সকল ভয়াল দৃশ্য ‘আল হাক্কা' ও ‘আল কারিয়া' শব্দদ্বয়ের মধ্যে নিহিত দৃশ্যাবলীর সামনে নিতান্তই তুচ্ছ। এ দৃশ্যকে অস্বীকারকারীদের কি পরিণাম হয়েছে তা জেনে শুনেও তারা এটা অস্বীকার করে। পরবর্তী আয়াত কয়টিতে এ ঘটনার বিবরণ দেয়া হচ্ছে, ‘অতপর যখন শিংগায় প্রথম ফুঁক দেয়া হবে এবং পৃথিবী ও পাহাড়গুলোকে উত্তোলন করে এক সাথে আছাড় দেয়া হবে; সেদিন আটজন (ফেরেশতা) তোমার প্রতিপালকের আরশ ঘাড়ে তুলে নেবে’ শিংগায় ফুঁকের কথা কোরআন ও হাদীসে বহুবার উল্লেখিত হয়েছে। আমরা শুধু এতটুকুই বিশ্বাস করি যে, শিংগায় ফুঁক দেয়া হবে অর্থাৎ বিউগল বাজিয়ে দেয়া হবে, তার পর সমগ্র আকাশ ও পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর চেয়ে বেশী কিছু আমাদের জানতে বা বুঝতে চেষ্টা করার কোনো প্রয়োজন নেই । কেননা এটা অদৃশ্য সংক্রান্ত বিষয় । আমাদের কাছে এই সংক্ষিপ্ত বিবরণ ছাড়া আর কিছু নেই৷ এর চেয়ে বেশী জানার কোনো উপায়ও আমাদের হাতে নেই । কোরআন ও হাদীসে যেটুকু বিবরণ দেয়া থাকে তার চেয়ে বেশী বিবরণ অনুসন্ধান করে কোনো লাভও নেই, তার কোনো উপকারিতাও নেই । বরং এতে কেবলমাত্র ধারণা ও অনুমানেরই অনুসরণ করা হয়, এই শিংগায় ফুঁকের ফলাফল এতোই ভয়াবহ হবে যে, তা কল্পনা করাও দুঃসাধ্য । কোরআনের বর্ণনা মোতাবেক এর সংগে সংগেই পৃথিবী ও পাহাড় পর্বতকে উঠিয়ে ভীষণ জোরে ছুড়ে মারা হবে। এভাবে ছুড়ে মেরে পৃথিবীর উচু নিচু সব সমান করে ফেলা হবে। এ দৃশ্য সত্যিই আতংকজনক । আজ এই পৃথিবীর ওপর মানুষ পরম নিশ্চিন্তে বাস করছে আর পৃথিবীও মানুষের পায়ের নিচে রয়েছে নির্ভাবনায়। আর বিশাল উঁচু উঁচু পাহাড় পর্বত মানুষকে স্তম্ভিত ও সন্তুস্ত করেছে। আর এই দুটো জিনিসকে ছুড়ে মারা হবে একটা ছেলের হাতের ফুটবলের মতো । এ দ্বারা শুধু মহান স্রষ্টার সীমাহীন ক্ষমতার সামনে মানুষের অক্ষমতার ব্যাপারটাই স্পষ্ট হয়ে ফুটে ওঠে অবশ্য পাহাড় ও পৃথিবীকে কিসের ওপর ছুড়ে মারা হবে তার উল্লেখ করা হয়নি । শিংগায় ফুঁকের পর সেই ঘটনাটি ঘটবে যাকে এখানে ‘আল ওয়াকেয়া’ বলা হয়েছে। এটিও ‘কারিয়া' ও ‘হাক্কা'-এর মতো কেয়ামতের আর একটি নাম । ‘আল ওয়াকেয়া' অর্থ ঘটনা । বস্তুত কেয়ামত তো একটা ঘটনাই বটে । সৃষ্টি জগতের ইতিহাসে এটি হবে একটি মহা ঘটনা ও ভয়াবহ ঘটনা ৷ 'ওয়াকেয়া’ বা ঘটনা নামকরণের উদ্দেশ্য হয়তো এই যে, সংশয় পোষণকারী ও অবিশ্বাসকারীদেরকে বিশেষভাবে জানিয়ে দেয়া হোক যে, তোমরা অস্বীকার করলেও এটি একটি RS Len as SRG Ee Hire GL Lal A LL বিচূর্ণ করবে না বরং আকাশকেও প্রভাবিত করবে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।