যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

বিশেষত এই সূরায় আমরা সদ্য আবির্ভূত মুসলমান দলটির প্রতি মহান আল্লাহর অসাধারণ কৃপা ও যত্নের একটা প্রতিফলন দেখতে পাই । মনে হয়, আল্লাহ তায়ালা স্বয়ং তাকে চোখে চোখে রেখে গড়ে তুলেছেন, নিজের বিধানের আলোকে তাকে প্রতিপালন করেছেন, তার মনমগযে এরূপ চেতনা ও অনুভুতির সৃষ্টি করেছেন যে, আল্লাহ তায়ালা তার ছোটো বড়ো গোপন প্রকাশ্য সকল ব্যাপারে সর্বদা তার সাথে সাথে রয়েছেন, তাকে তার শত্রুদের গোপন ও প্রকাশ্য সকল চক্রান্ত থেকে রক্ষা করে চলেছেন, তার স্বভাব চরিত্র, আদত অভ্যাস ও এঁতিহ্যকে এমনভাবে গড়ে তুলেছেন যাতে তারা আল্লাহ তায়ালার সুরক্ষাপ্রাপ্ত ও প্রিয় দলের উপযোগী স্বভাব চরিত্রের মানুষে পরিণত হয়, পৃথিবীতে আল্লাহর বাহিনী গড়ে তোলার ও সারা পৃথিবীতে আল্লাহর পতাকা উত্তোলনের যোগ্য হয়। এ কারণেই অত্যন্ত চমকপ্রদ ভংগিতে সূরাটার সূচনা হয়েছে। মূলত এ সময়টা ছিলো মানবেতিহাসের একটা বিরল যুগ । এ যুগে মহান আল্লাহ কর্তৃক পৃথিবীর অধিবাসীদের সাথে প্রত্যক্ষ ও ইন্িয়ানুভূতভাবে সংযোগ রক্ষা করা এবং একটি বিশেষ মানবগোষ্ঠীর দৈনন্দিন কর্মকান্ডে অংশগ্রহণের একটা উদ্যোগ লক্ষ্য করা যায়। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ তায়ালা শুনেছেন সেই মহিলার কথা, যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বিতর্কে লিপ্ত হয়েছিলো ও আল্লাহর কাছে অভিযোগ পেশ করেছিলো, আর আল্লাহ তায়ালা তোমাদের উভয়ের কথোপকথনও তখন শুনছিলেন; নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন ও দেখেন ৷’ (আয়াত-১) এখানে আমরা দেখতে পাই, মহান আল্লাহ তায়ালা একটা নগণ্য দরিদ্র ও সাধারণ ক্ষুদ্র পরিবারের দৈনন্দিন ব্যাপারে হস্তক্ষেপ করছেন, যাতে সে পরিবারের উদ্ভূত সমস্যায় আল্লাহর ফয়সালা কার্যকরি হতে পারে। মহিলাটি রসূল (স.)-এর সাথে কথা বলার সময় আল্লাহ তায়ালা তা শুনেছেন। অথচ তার কাছে থেকেও হযরত আয়শা (রা.) তা শুনতে পাচ্ছিলেন না! এটা আসলে এমন এক দৃশ্য, যা আল্লাহর উপস্থিতি, নৈকট্য, স্নেহ ও অভিভাবকত্বের অনুভূতি দিয়ে হৃদয়কে পরিপ্ুুত করে দেয় । এর পরেই খুব জোরের সাথে বলা হয়েছে যে, যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর আশ্রয় লাভকারী মুসলমানদের চরম শত্রু । তাদের ওপর ইহকালেও থাকবে আল্লাহর আক্রোশ ও অভিশাপ, আর পরকালেও তারা অপমানজনক শাস্তি পাবে। তারা তাদের নিজেদের কর্মফলই ভোগ করবে । তারা নিজেরা তাদের অপকর্ম ও পপাচার ভুলে গিয়েছিলো, কিন্তু আল্লাহ তায়ালা তা গুনে গুনে লিখে রেখেছেন। কারণ, আল্লাহ তায়ালা তো সব কিছুই দেখেন। তারপর প্রত্যেক গোপন পরামর্শের সময়েও যে আল্লাহ তায়ালা সেখানে উপস্থিত থাকেন সে কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। তারা মনে করে যে, সেখানে তারা ছাড়া কেউ নেই । অথচ তারা যেখানেই থাকে, আল্লাহ তায়ালা সেখানেই তাদের সাথে থাকেন । ‘অতপর তিনি কেয়ামতের দিন তাদের জানিয়ে দেবেন তারা কী করেছে। আল্লাহ তায়ালা সবকিছুই জানেন ৷’ বস্তুত এ আয়াতেও এমন দৃশ্য তুলে ধরা হয়েছে, যা আল্লাহর অস্তিত্ব, সার্বক্ষণিক উপস্থিতি, তদারকী ও খবরদারী সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে । এই হুশিয়ারী আসলে মুসলমানদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্তদের বিরুদ্ধে হুমকিস্বরূপ । এ. দ্বারা তাদের মনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করা হয়েছে। তাদের জানিয়ে দেয়া হয়েছে যে, তাদের গোপন দুরভিসন্ধি ফাস হয়ে গেছে। আল্লাহর চোখকে তারা ফাকি দিতে পারেনি। পাপকার্য, যুলুম | ৫৮ সূক্না আল্স মোজ্ঞাদালা (৯৯). _পাস্না ২৮ মনযিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।