আকীদা ও আদর্শের ব্যাপারে তাদের ধারণা পূর্ণতা লাভ করেছিলো, এর জন্যে তাদের অন্তরও একনিষ্ঠ হয়ে গিয়েছিলো । তাদের নিজেদের সত্বা ও মহাবিশ্বের বিশাল সত্বার সাথে প্রকৃত পরিচয় তারা জানতে পেরেছিলো এবং তাদের সত্বা মহাবিশ্বের সাথে মিশ্রিত হয়ে একাকার হয়ে গিয়েছিলো । এভাবে তারা সৃষ্টিজগতে আল্লাহর পরিকল্পনার একটি অংশে পরিণত হয়ে গিয়েছিলো । তাদের মন মগযে এ ব্যাপারে কোনো বক্তা ও সমন্বয়হীনতা ছিলো না, তাদের গৃহীত কোনো পদক্ষেপই মহান আল্লাহর পরিকল্পনার বাইরে গৃহীত হতো না এবং তাদের অন্তরে এমন কোনো চিন্তা বা ইচ্ছাও জন্য নিতো না, যা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এই সূরার নিম্নোক্ত আয়াতে তাদের সম্পর্কে যে ধরনের বিবরণ দেয়া হয়েছে তারা আসলে সে রকমই ছিলো, ‘তুমি আল্লাহ তায়ালা ও তার রসূলের প্রতি বিশ্বাসী কোনো গোষ্ঠীকে আল্লাহ তায়ালা ও তার রসূলের বিরোধী কোনো ব্যক্তিকে ভালোবাসে এমন দেখতে পাবে না, এমনকি সে যদি তাদের মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন অথবা ঘনিষ্ঠ আত্মীয়স্বজন হয় তবুও নয় । তারা হচ্ছে সেসব লোক, যাদের অন্তরে আল্লাহ তায়ালা ঈমান অংকন করে দিয়েছেন কিন্তু ঈমান আনয়নে অগ্রণী এসব লোক পরবর্তীকালের ক্রমবর্ধমান মুসলিম জনগোষ্ঠীর তুলনায় ক্ষুদ্তর জনগোষ্ঠীতে পরিণত হয়, বিশেষত ইসলাম একটা শক্তিতে পরিণত হবার পর থেকে মক্কা বিজয় পর্যন্ত সময়ে এটা বেশী লক্ষ্য করা গেছে। এ সময়ে এমন লোকেরা ইসলামে প্রবেশ করতে থাকে, যারা ইসলামী শিক্ষাও যথেষ্ট পরিমাণে অর্জন করেনি এবং ইসলামী পরিবেশে দীর্ঘকাল জীবন যাপনও করেনি । কিছু কিছু মোনাফেক শ্রেণীর লোকও এই সময়ে ইসলামে প্রবেশ করে, যাদের অন্তরে ইসলাম অতোটা শেকড় গাড়েনি, যতোটা শেকড় গেড়েছিলো স্বার্থগ্রীতি, নিরাপত্তাপ্তীতি, সুযোগসন্ধানী মানসিকতা । মুসলিম শিবির ও তৎকালীন শক্তিশালী মোশরেক ও ইহুদী গোষ্ঠীর মধ্যকার সম্পর্কে দোদুল্যমানতা, স্থাতিহীনতা ও নমনীয়তা সৃষ্টির কুমতলব যতোটা ম্যবুত ছিলো তাদের ঈমান ততোটা মযবুত ছিলো না। সমগ্র সৃষ্টিজগতে এই মুসলিম জাতির জন্যে যে ভূমিকা নির্ধারিত হয়েছিলো, সে ভূমিকা পালনের উদ্দেশ্যে তাদের প্রস্তুত করা ও উপযুক্ত প্রশিক্ষণ দেয়ার জন্যে প্রয়োজন ছিলো বহুমুখী চেষ্টা সাধনার, সুদীর্ঘ ধৈর্যের এবং ছোট বড়ো প্রত্যেক সমস্যার পর্যায়ক্রমিক ও ধীরগতিসম্পন্ন সঠিক সমাধানের । এ উদ্দেশ্যেই গঠিত হয়েছিলো মানুষ গড়া ও চরিত্র গড়ার সেই বিরাট আন্দোলন, যা ইসলাম ও রসূল (স.) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিলো । এ আন্দোলন সেসব চরিত্রবান মানুষ গড়ে তুলেছিলো, যারা ইসলামী সমাজ ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে, যারা আল্লাহর আইন ও বিধানের পতাকা উত্তোলন করতে পারবে, সর্বোপরি যারা আল্লাহর বিধান বুঝবে ও বাস্তবায়িত করতে পারবে। যারা তাকে পৃথিবীর সর্বত্র জীবস্ত ও কার্যকরভাবে ছড়িয়ে দেবে, একে শুধু বই পুস্তকের পাতায় সীমাবদ্ধ রাখবে না, কিংবা তা নিয়ে শুধু গলাবাজি করেই ক্ষান্ত হবে না। এই সূরাসহ সমগ্র পারা জুড়ে আমরা সেই বহুমুখী চেষ্টা সাধনা ও সংগ্রামের কিছু নমুনা দেখতে পাই । দেখতে পাই সেই মহান মানুষগুলোকে তৈরী করা ও বিভিন্ন রকমের ঘটনা, আদত অভ্যাস, রীতি নীতি, আবেগ উচ্ছ্বাস ও ঝৌকপ্রবণতা নিয়ন্ত্রণের ব্যাপারে কোরআন যে পদ্ধতি অবলম্বন করেছে তার কিছু কিছু দিক । আর ইসলামের নানান রকমের শত্রু মোশরেক, ইহুদী ও মোনাফেকদের সাথে ইসলামের যে দীর্ঘস্থায়ী দ্বন্দ সংঘাত চলে আসছে, তারও কিছু অংশ আমরা এখানে দেখতে পাই । | ৫৮ সূরা আন্প মোজাদালা (৯৮) পারবা ২৮ মনখিল ৭ | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।