যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

মনে রাখতে হবে, মানুষ যতোই জ্যোতি বা নূর লাভ করুক, যতই জ্ঞানী ও পারদর্শী হোক, তথাপি সে মানুষ এবং তার ভুলক্রটি ও গুনাহ হতে পারে। তাই সে ক্ষমা ও দয়ার মুখাপেক্ষী । ‘আর আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়াবান ৷’ আল্লাহ তায়ালা বলছেন, ‘হে মোমেনরা! আল্লাহকে ভয় করো ও তার রসূলের প্রতি ঈমান আনো ৷’ যাতে আল্লাহর দ্বিগুণ রহমত লাভ করতে পারো এবং সেই নূর বা জ্যোতি অর্জন করতে পারো, যা দিয়ে পথ চলতে পারবে এবং যার সাহায্যে তোমাদের গুনাহ মাফ হয়ে যেতে পারে। ‘যাতে আহলে কেতাব না জানে যে, তারা আল্লাহর অনুগ্রহের ওপর কোনো নিয়ন্ত্রণের অধিকারী নয়। অনুগ্রহ আল্লাহরই হাতে রয়েছে এবং তা তিনি যাকে ইচ্ছা দিয়ে থাকেন৷’ আহলে কেতাব তথা ইহৃদী-খৃষ্টানরা মনে করতো, তারাই আল্লাহর মনোনীত জাতি এবং তার সন্তান ও প্রিয়জন । ‘তারা বলতো, তোমরা ইহুদী অথবা খৃষ্টান হয়ে যাও । সুপথগামী হতে পারবে ।' ‘তারা বলতো যে, ইহুদী অথবা খৃষ্টান ছাড়া কি বেহেশতে যাবে না৷’ তাই আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-এর ওপর ঈমান আনয়নকারীদের ডেকে নিজের রহমত, জান্নাত, ক্ষমা ও অনুগ্রহ দেয়ার আশ্বাস দিচ্ছেন, যাতে আহলে কেতাবের সে ভ্রান্ত ধারণা দূর হয় এবং বুঝতে পারে যে, আল্লাহর অনুগ্রহ তাদের মুঠোর মধ্যে নেই এবং তাদের তা ঠেকানোর ক্ষমতাও নেই, বরং সকল অনুগ্রহ ও রহমত আল্লাহর হাতে নিবদ্ধ, তিনি যাকে যতো খুশী দিয়ে থাকেন । এটা কোনো জাতি বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় । এই আহবানে জানাত ও রহমত লাভের জন্যে প্রতিযোগিতায় উদ্ুদ্ধ করা হয়েছে। এই আহবানের মধ্য দিয়েই সূরা হাদীদ শেষ হয়ে যাচ্ছে। সর্বশেষে এই আহবানের পুনরাবৃত্তির উদ্দেশ্য হলো, মোমেনরা যেন ঈমানের দাবীর বাস্তবায়ন করে। আল্লাহর যথার্থ অনুগত হয় এবং একনিষ্ঠতা ও আন্তরিকতা সহকারে তার জন্যে যাবতীয় জানমালের ত্যাগ স্বীকারে প্রস্তুত হয় । বস্তুত সূরা হাদীদ মানুষের হৃদয়কে সম্বোধন করার দিক দিয়ে কোরআনের এক অনন্য দৃষ্টান্তমূলক সূরা । এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তরে মানুষের মনের ওপর গভীর প্রভাব ও ভাবাবেগ সৃষ্টি করার উপকরণ নিহিত ৷ ইসলামী দাওয়াত ও আন্দোলনের পতাকাবাহীদের জন্যে এতে রয়েছে চমকপ্রদ শিক্ষা । কিভাবে মানুষকে সম্বোধন করতে হয়, কিভাবে হৃদয়কে উজ্জীবিত ও জাখত করতে হয়, এ সূরায় তার প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ শিক্ষা ও প্রশিক্ষণ হৃদয়সমূহের সৃষ্টার, কোরআন নাযিলকারীর ও পরিকল্পিতভাবে প্রতিটি জিনিস সৃষ্টিকারীর । এই প্রশিক্ষণাগার থেকেই তৈরী হয়ে বেরুতে পারবে সেই সব দাওয়াতদাতা, যাদের দাওয়াত গ্রহণযোগ্য হবে এবং যারা দাওয়াতের প্রেরণায় উজ্জীবিত থাকবে । | ভনলনআলহলীল টৈৰ ন সলযল ন www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।