যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

"তাফসীর ক্বী সিলালিল কোরআন এ আয়াতের যে তাফসীর সর্বাধিক অগ্রগণ্য তা এই যে, খৃষ্টান জাতির ইতিহাসে বৈরাগ্যবাদের যে স্থান, তা হযরত ঈসার কিছু সংখ্যক অনুসারীর স্বনির্বাচিত ব্যবস্থা ছিলো। আল্লাহর সত্তুষ্টিলাভ এবং দুনিয়ার জীবনের নোংরামি থেকে উদ্ধার পাওয়ার জন্যে তারা এটি উদ্ভাবন করেছিলো । এ জিনিসটি প্রথম থেকে আল্লাহর দেয়া বিধান হিসাবে চালু ছিলো না । তবে তারা যখন এটা নিজেরাই গ্রহণ করে নিলো এবং নিজেদের ওপর এটিকে বাধ্যতামূলক করে নিলো, তখন একে যথাযথভাবে মেনে চলা ও এর দাবী অনুযায়ী উচ্চতর, পরিচ্ছন্ন, অল্পে তুষ্ট ও লালসামুক্ত জীবন যাপন এবং যেকর ও এবাদাতে নিয়োজিত থাকা তাদের দায়িত্ব হয়ে দাড়ালো। অন্য কথায়, যেহেতু আল্লাহর সর্বাত্মক নিষ্ঠা ও আনুগত্য অর্জনই ছিলো তাদের এই স্ব-উদ্ভাবিত ও মনগড়া বৈরাগ্যবাদের উদ্দেশ্য, তাই এই উদ্দেশ্যের বাস্তবায়ন তাদের দায়িত্ব ও কর্তব্যে পরিগণিত হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত এটি প্রাণহীন প্রথা ও অনুষ্ঠানে পরিণত হয়ে গেলো । এর জন্যে যে কষ্ট স্বীকার করার প্রয়োজন ছিলো, তাদের খুব কম লোকই তার জন্যে প্রস্তুত ছিলো । আল্লাহ্‌ তায়ালা একথাই বলেছেন, ‘তবে তারা তাকে যথাযথভাবে মেনে চললো না। ফলে আমি তাদের মধ্য থেকে যথার্থ ঈমানদারদের তাদের প্রতিদান দিলাম । তবে তাদের অনেকেই ছিলো ফাসেক ।' আল্লাহ তায়ালা বাহ্যিক কোনো রূপ গ্রহণ করেন না । তিনি গ্রহণ করেন মানুষের আমল ও নিয়ত ৷ গ্রহণ করেন বাস্তব কাজ ও তার অন্তর্নিহিত সদুদ্দেশ্য । আর সেই অনুসারেই তাদের হিসাব গ্রহণ করেন । তিনি তো মনের গোপন অবস্থা জানেন। এই সংক্ষিপ্ত ইতিহাস উপস্থাপন ও পর্যালোচনার পর মোমেনদের প্রতি সর্বশেষ আহবান জানানো হয়েছে। এই মোমেনদের দ্বারা নবীদের অনুসারীদের সর্বশেষ কাফেলা অর্থাৎ উম্মতে মোহাম্মাদীকে বুঝানো হয়েছে, যারা কেয়ামত পৰ্যন্ত এই দ্বীনের উত্তরাধিকারী হবে। ‘হে মোমেনরা, আল্লাহকে ভয় করো, ..... আর আল্লাহ তায়ালা বিরাট অনুগ্রহের অধিকারী ৷” এখানে ‘হে মোমেনরা’ বলে সম্বোধনে তাদের হৃদয়ে এক বিশেষ উজ্জীবনী পরশ বুলানো কাজ করার কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে, তাদের প্রতিপালকের সাথে তাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা হয়েছে এবং এই সম্পর্কের ওসিলায় তাদের আল্লাহভীতি ও আল্লাহর রসূলের প্রতি যথার্থ ঈমান আনয়নের আহ্বান জানানো হয়েছে সুতরাং যে ঈমানের আহ্বান জানানো হয়েছে, তা বিশেষ তাৎপর্যবহ ৷ অর্থাৎ আসল ও প্রকৃত ঈমান এবং তার দাবীর বাস্তবায়ন । ‘আল্লাহকে ভয় করো এবং তার রসূলের প্রতি ঈমান আনো । তাহলে আল্লাহ তায়ালা তোমাদের দ্বিগুণ রহমত দান করবেন ৷’ আল্লাহর রহমত যদিও অখন্ড বস্তু, তবু এ দ্বারা নিরবচ্ছিন্ন ও ক্রমবর্ধমান রহমত বুঝানো হয়েছে। ‘আর তোমাদের জন্যে এমন জ্যোতি প্রস্তুত করবেন, যা দ্বারা তোমরা চলতে পারবে!’ এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দাতব্য বিশেষ দান, যা আল্লাহ তায়ালা সত্যিকার মোমেন ও ‘| আল্লাহভীরু হৃদয়কে দিয়ে থাকেন । এ দান মোমেনদের হৃদয়কে এতো আলোকিত করে যে, তারা পর্দার আড়ালের সত্যও দেখতে পায়। ফলে তারা কখনো গোমরাহ হয় না, বিপথগামী হয় না। ‘এবং তোমাদের গুনাহ মাফ করবেন, বস্তুত আল্লাহ তায়ালা ক্ষমাশীল, দয়াবান ।' | ৫৭ সুন্মা আল হালীদ (৯৪) পারা ২৭ মনখিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।