FL 2 253 ZUR 3 USD ofS 2D S25 2 rh lt ood © El JO o5 0 ERE, তিনি যাকে ইচ্ছা তাকেই এ অনুগ্রহ দান করেন; (মূলত) আল্লাহ তায়ালা সুমহান অনুগ্রহশীল । তাফ্ষসীক্স আমফ্মাত ২৬-২৯৯ রেসালাত যে স্বীয় মৌলিক প্রকৃতি, কেতাব ও দাড়িপাল্পার দিক দিয়ে এক ও অভিন্ন, সে কথা ঘোষণা করার পর পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা বলছেন, এই রেসালাতের বাহকরাও এই হিসাবে এক ও অভিন্ন যে, তীরা সবাই নূহ ও ইবরাহীমের বংশধর । ‘আমি নূহ ও ইবরাহীমকে পাঠিয়েছি এবং তাদের উভয়ের বংশধরকে কেতাব ও নবুওত দিয়েছি ৷’ বস্তুত এটি একটি অখন্ড বৃক্ষ, যার বহু শাখা প্রশাখা। এসব শাখা প্রশাখা কেতাব ও নবুওতের ধারক বাহক ৷ মানব জাতির উৎপত্তিকাল থেকে এবং নূহ (আ.)-এর সময়কাল থেকে তা চলে আসছে । ইবরাহীম (আঃ) পর্যন্ত এলে তা ক্রমান্বয়ে বহু শাখা প্রশাখায় বিস্তৃত হয় এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে উপনীত হয় । তবে যে বংশধরের কাছে কেতাব ও নবুওত এসেছিলো, তারা নিজেদের এক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। ‘তাদের কতেক ছিলো হেদায়াতপ্রান্ত এবং অনেকেই ছিলো ফাসেক ৷' এখানে এক দীর্ঘ এতিহাসিক ধারাবাহিকতাকে অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এই ধারাবাহিকতার প্রায় শেষ পর্যায়ে আসেন মারইয়ামের ছেলে ঈসা (আ.) ৷ বলা হচ্ছে, ‘অতপর আমি তাদের পর আমার অন্য রসূলদের ও মারইয়ামের ছেলে ঈসাকে পাঠিয়েছিলাম ৷’ অর্থাৎ নূহ ও ইবরাহীমের প্রাথমিক বংশধরের পদাংক অনুসরণ করে পরবর্তীদের পাঠিয়েছি। এই রেসালাত একই ধারা-প্রবাহ এবং এরই শেষ প্রান্তের কাছাকাছি ঈসা (আ.)-এর আবির্ভাব ঘটে । ব্ৈরাগ্যবাদ কখ্খনো ইসন্পামসন্মত নয় এখানে আল্লাহ তায়ালা হযরত ঈসার অনুসারীদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ‘আমি তার অনুসারীদের হৃদয়ে দয়া ও মমতার সৃষ্টি করেছি ।' এই সকল গুণ হযরত ঈসার দাওয়াত, তীর মহত্ব ও গুদার্য, আত্মিক পবিত্রতা ও উজ্জ্বল স্বচ্ছতার স্বাভাবিক ফল । দয়া মমতা হযরত ঈসার রেসালাতের একনিষ্ঠ ভক্ত ও যথার্থ ঈমানদার লোকদের এক সুস্পষ্ট বৈশিষ্ট্য । কোরআনের অন্যান্য আয়াতেও এদিকে ইংগিত করা হয়েছে। নাজ্জাশী, নাজরান থেকে আগত প্রতিনিধি দল এবং ইসলামের বিজয়ের পর অন্যান্য যারা ইসলাম গ্রহণে আগ্রহী হয়ে মুসলিম দেশে এসেছে, তাদের সম্পর্কে এতিহাসিকদের প্রদত্ত বিবরণেও তাদের এই গুণবৈশিষ্ট্যের চিত্র ফুটে ওঠেছে। কেননা, তারা হযরত ঈসার যথার্থ অনুসারী হওয়ায় তাদের হৃদয়ে সত্যের প্রকৃত রূপ বদ্ধমূল ছিলো। এখানে হযরত ঈসার অনুসারীদের আরো একটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, ‘আর বৈরাগ্যবাদ তারাই উদ্ভাবন করে নিয়েছিলো, আমি তাদের ওপর এটিকে শুধু আল্লাহর সস্তুষ্টি অর্জনের নিমিত্তেই বিহিত করেছিলাম ।' |__ ৫৭ সূস্মা আল হাদীদ (৯৩১) পারা ২৭ মনযিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।