যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতের দ্বিতীয়াংশে বলা হয়েছে, ‘এবং তাদের সাথে কেতাব নাযিল করেছি’ সকল নবীর কথা এক শব্দে উল্লেখ এবং কেতাবকে বহুবচনের পরিবর্তে একবচনে উল্লেখ করা দ্বারা এই সত্যের প্রতি ইংগিত করা হয়েছে যে, রেসালাত মূলত একই জিনিস । ‘এবং দাড়িপাল্লাও (নাযিল করেছি) ৷’ অর্থাৎ কেতাবের সাথে সাথে বস্তুত সকল নবী রসূল পৃথিবীতে ও মানব জাতির জীবনে এমন একটা স্থায়ী দাড়িপাল্লা প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, যার দিকে মানব জাতি তাদের কার্যকলাপ, ঘটনাপ্রবাহ, বস্তুনিচয় ও লোকদের পরিশুদ্ধ করার উদ্দেশ্যে ধাবিত হবে, যার ওপর মানব জাতি নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে তাকে খেয়ালখুশীর যথেচ্ছাচার, স্বভাবের বহুমুখিতা ও স্বার্থের সংঘাত থেকে নিরাপদ করবে এবং যাকে সকল প্রকার স্বজনপ্রীতি ও বঞ্চনার উচ্ছেদ সাধনের মানদন্ড হিসাবে প্রতিষ্ঠিত করবে। এ দাড়িপাল্লা সত্যের মাপকাঠি দিয়ে সকলের অধিকার মেপে দেয় বিধায় কারো প্রতি স্বজনগ্রীতি করে না এবং আল্লাহ তায়ালা সকলের প্রভু বিধায় কারো ওপর যুলুম করে না । রেসালাতের অন্তর্ভুক্ত করে এই দাড়িপাল্লা আল্লাহ তায়ালা নাযিল করেছেন, এটি যাবতীয় দুর্যোগ, দুর্বিপাক, বিপদ মসিবত ও দ্বন্দ সংঘাত থেকে মানব জাতির নিরাপত্তার একমাত্র গ্যারান্টি । মানুষ সকল বঞ্চনা ও স্বজনপ্রীতি থেকে মুক্ত হয়ে ন্যায্য অধিকার, ইনসাফ ও সুবিচার পাওয়ার জন্যে শরণাপন্ন হতে পারে এমন একটা স্থায়ী দাড়িপাল্লা বা মানদন্ড তার একান্ত প্রয়োজন । একথাই বলা হয়েছে আয়াতের পরবর্তী অংশে, ‘যেন মানুষ ইনসাফের ওপর প্রতিষ্ঠিত হতে পারে।’ আল্লাহর এই অটল দাড়িপাল্পা তথা আল্লাহর বিধান ও আল্লাহর আইন ছাড়া মানুষ ন্যায়বিচারের সন্ধান পেতে পারে না, আর যদি ন্যায়বিচারের সন্ধান পায়ও, তবে এই দাড়িপাল্লা হাতে না পেলে অজ্ঞতা ও খেয়ালখুশীর স্রোতে ভেসে গিয়ে ন্যায়বিচারের গস্তব্যস্থল থেকে বিপথগামী হয়ে যেতে পারে। ‘আর আমি লোহা নাযিল করেছি । লোহাতে রয়েছে মানব জাতির জন্যে নিদারুণ বিপদাশংকা এবং বিপুল উপকারিতাও। আর এজন্যেও যে, কে কে না দেখে আল্লাহ ও তার রসূলদের সাহায্য করে, তা যেন আল্লাহ তায়ালা জেনে নেন' ‘লোহা নাযিল করেছি’ কথাটা ঠিক এ রকম, যেমন অন্যত্র আল্লাহ বলেছেন, ‘তিনি তোমাদের আট জোড়া পশু নাযিল করেছেন৷’ উভয় জায়গায় এর মর্মার্থ হলো, জিনিস ও ঘটনাবলী সৃষ্টিতে আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা । কেননা, এ সবই আল্লাহর পরিকল্পনা ও বিচার বিবেচনা অনুসারে নাযিল তথা আবির্ভূত হয়ে থাকে। তা ছাড়া এখানে আয়াতের প্রেক্ষাপটের সাথে সমন্বয় রয়েছে। এই প্রেক্ষাপট হলো কেতাব ও দাড়িপাল্লা নাযিল করার প্রেক্ষাপট । অনুরূপভাবে আল্লাহ যত জিনিস সৃষ্টি করেছেন, তাও তীর কেতাব ও দাড়িপাল্লার মতোই পরিকল্পিতভাবে সৃষ্টি হয়েছে। আন্মাহ তায়ালা লোহাকে “নিদারুণ বিপদাশংকার উৎস’ অর্থাৎ যুদ্ধ ও শান্তি উভয় অবস্থায় শক্তির উৎস হিসাবে, ‘আর মানুষের জন্যে উপকারিতারও উৎস’ হিসাবে সৃষ্টি করেছেন। এ কথা বললে অত্যুক্তি হবে না যে, আজকের মানব সভ্যতা লোহার ওপর ভর করেই দাড়িয়ে আছে। ‘না দেখে কে কে আল্লাহকে সাহায্য করে ...' এ দ্বারা আসলে সশস্ত্র জেহাদের দিকে ইংগিত করা হয়েছে। এ বিষয়টি জান ও মাল উৎসর্গ করা সংক্রান্ত বক্তব্যের আকারে যথাস্থানে আলোচিত হয়েছে । আল্লাহ তায়ালা ও তীর রসূলদের সাহায্যকারীদের প্রসংগে বক্তব্য রাখার পর পরই সাহায্যের অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে এই বলে যে, ‘আল্লাহ তায়ালা শক্তিশালী ও পরাক্রমশালী ৷’ অর্থাৎ আল্লাহ তায়ালা কারো সাহায্যের মুখাপেক্ষী নন। তার দ্বীনকে সাহায্য করাই আল্পাহ তায়ালা ও তীর রসূলদের সাহায্য করার শামিল । নল আল ন্ললল নত লন দম লহল ন www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।