বিপর্যস্ত করার জন্যেই ঘটে, কিন্তু সে যখন উপলব্ধি করে যে, সে নিজে এবং তার. ওপর ও পৃথিবীর অন্যত্র সংঘটিত ঘটনাবলী মহাবিশ্বের বিশাল দেহে অতি ক্ষুদ্র অণুপরমাণু সদৃশ, এই সকল অণুপরমাণু সামগ্রিক বিশ্ব পরিকল্পনায় যথাস্থুলে অবধারিতভাবে বিদ্যমান এবং মহান আল্লাহ্ তা পুংখানুপুংখরূপে ও অবিকলভাবে জ্ঞাত, তখন সে সব কিছুতেই শাস্ত ও সত্তুষ্ট থাকে । তখন আর কোনো কিছু হারিয়ে অস্থির হয় না এবং কোনো কিছুর প্রাপ্তিতে সে গর্বের আতিশয্য আত্মভোলা হয়ে যায় না; বরং সে পূর্ণ আনুগত্য ও সন্তোষের সাথে আন্মাহর ফয়সালা ও তাকদীরকে মেনে নেয়। সে বুঝতে পারে যে, যা হয়েছে বা হবে, তা হওয়াই উচিত এবং কল্যাণকর । অবশ্য খুব কম সংখ্যক মোমেনই হয়তো এই মানে উত্তীর্ণ হয়ে থাকে। তবে সাধারণ মুসলমানদের কাছ থেকে কেবল এতোটুকু প্রত্যাশা করা হয় যে, ক্ষয়ক্ষতির দুঃখ ও বেদনা এবং প্রাপ্তির সুখ ও তৃপ্তি যেন তাদের আল্লাহর দিকে মনোনিবেশ, তার স্মরণ ও ভারসাম্য থেকে বিচ্যুত করে না ফেলে হযরত ইকরামা (রা.) বলেছেন যে, ‘সুখ-দুঃখ ভোগ করে না এমন কেউ নেই । তবে তোমরা সুখকে শোকরে ও দুঃখকে ধৈর্যে পরিণত করো ।' ইসলাম এই ভারসাম্যই শিক্ষা দেয় এবং এ ভারসাম্য সকলেরই সমান আয়াসসাধ্য । ‘আল্লাহ্ তায়ালা অহংকারী ও গর্বিত লোকদের ভালোবাসেন না, যারা নিজেরাও কার্পণ্য করে ং অন্যদেরও কাপণ্য করতে নির্দেশ দেয় ৷” পূর্বের আলোচিত বিষয়ের সাথে অহংকার ও গর্বের যোগসূত্র এবং উল্লিখিত উভয় জিনিসের সাথে কাপর্ণ্য ও কার্পণ্যের নির্দেশ দানের যোগসূত্র এই যে, যে ব্যক্তি উপলব্ধি করে, যাই ঘটে তা আল্লাহর নির্দেশেই ঘটে, সে কোনো প্রাপ্তিতেই গর্ব ও অহংকার করে না এবং কাউকে কিছু দিতে কার্পণ্য করে না ও কার্পণ্য করতে কাউকে নির্দেশ দেয় না, কিন্তু যে ব্যক্তি এটা বোঝেনা, সে যে সম্পদ, শক্তি ও পদমর্যাদা লাভ করে, তাকে নিজের উপার্জিত জিনিস মনে করে। ফলে তা নিয়ে সে অহংকারে লিপ্ত হয়, অতপর তা অন্যকে দিতে কার্পণ্য করে এবং নিজের এই আচরণ ও রীতিকে প্রতিষ্ঠিত রাখার জন্যে অন্যদেরও কার্পণ্য করতে উদ্বুদ্ধ করে। ‘আর যে ব্যক্তি অমান্য করে সে জেনে রাখুক যে, আল্লাহ তায়ালা অভাবশূন্য ও চির প্রশংসিত ৷’ সুতরাং যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, সে নিজেরই উপকার সাধন করে । যে ব্যক্তি আল্লাহর পথে দান করার আদেশ মেনে নেয়, সে নিজেরই কল্যাণ সাধন করে। আল্লাহ তায়ালা স্বয়ংসম্পূর্ণ ও অভাবশূন্য। তাই তিনি বান্দাদের কোনো কিছুর মুখাপেক্ষী নন। তিনি চির প্রশংসিত ৷ বান্দাদের প্রশংসায় তার কোনো অভাব পূরণ হয়না । হ'তিহানলের কিছু সংক্কিপ্ত আলশ্োচনা সর্বশেষে আসছে সূরার শেষ বিষয়টি । এতে সংক্ষেপে হযরত নূহ ও ইবরাহীম (আ.)-এর আমল থেকে শুরু করে রেসালাত ও ইসলামের ইতিহাস তুলে ধরা হয়েছে। মানব জাতির পার্থিব জীবনে রেসালাতের উদ্দেশ্য ও লক্ষ্য কী এবং বিশেষত আহলে কেতাব ও হযরত ঈসা (আ.)-এর অনুসারীদের অবস্থা কী ছিলো তা বর্ণনা করা হয়েছে। অনেকেই ফাসেক ৷’ বস্তুত সকল রেসালাত মূলত একই জিনিস । রসূলরাই ছিলেন রেসালাতের বাহক । সেই সাথে তারা অকাট্য প্রমাণাদি নিয়ে আসতেন । তাদের অধিকাংশই অলৌকিক ঘটনাবলী তথা মোজেযাসমূহ সাথে নিয়ে আসতেন । তাদের কারো কারো ওপর কেতাব নাযিল হয়েছিলো । | ৫৭ সূরা আশ হাদীদ (৯০) পারা ২৭ মনযিল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।