চলে । পার্থিব জীবনের মানদন্ড ও মূল্যবোধগুলো সংশোধন করার জন্যে এটা মোমেন বান্দাদের আল্লাহর মনোনীত ঈমানী কর্তব্য । পার্থিব মূল্যবোধের সাথে আপস করে ও মিল খাইয়ে চলা মোমেনদের কাজ নয় । তাকদীরের সঠিক দর্শন ও মোমেনের জ্বদয়ের প্রশাসত্তি সূরা হাদীদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে তাকদীর বা অদৃষ্ট সংক্রান্ত । অদৃষ্ট হচ্ছে ইহকালীন জীবনের এক অমোঘ অলংঘনীয় ব্যাপার । আল্লাহ তায়ালা বলেন, পৃথিবীতে অথবা তোমাদের সত্তায় যে কোনো ঘটনা বা দুর্ঘটনা সংঘটিত হোক না কেন, তা তার সৃষ্টির পূর্বেই একটি গ্রন্থে লিপিবদ্ধ থাকে। .......... আল্লাহই অভাবমুক্ত ও চির প্রশংসিত ॥' বস্তুত এই মহাবিশ্বে কোনো কিছুই আকস্মিক ও অপরিকল্পিতভাবে সংঘটিত হয় না । প্রতিটি সুক্মাতিসূক্ষ্ম ঘটনা আগে থেকেই পরিকল্পিত, মহাবিশ্ব ও সকল প্রাণীর সৃষ্টির পূর্বেই আল্লাহ স্বীয় সর্বব্যাপী জ্ঞান দ্বারা তা জানতেন । আল্লাহর জ্ঞানে অতীত, বর্তমান ও ভবিষ্যত নামের কোনো কিছুর অস্তিত্ব নেই । সময় ও কাল সংক্রান্ত সেসব বিভক্তি রেখা শুধু আমাদের ন্যায় নশ্বর জীবেরই বৈশিষ্ট্য । এগুলো দিয়ে আমরা বিভিন্ন জিনিসের সীমানা পরিমাপ করে থাকি । কেননা, আমরা কোনো বস্তুকে অপর বস্তু থেকে পৃথককারী কালগত ও স্থানগত সীমানা চিহ্ন ছাড়া চিনতে পারি না। কোনো সীমাহীন বস্তুকে আমরা কেবল তখনই চিনতে সক্ষম হই, যখন এক ধরনের আলোক রশ্মি এসে আমাদের হৃদয়কে তার সাথে যুক্ত করে দেয় । দুনিয়ার অন্যান্য বস্তুকে চিনতে আমরা যে পন্থা নির্ধারণ করে রেখেছি, তা থেকে সম্পূর্ণ ভিন্ন পন্থায় এই যুক্তকরণের কাজটি সম্পন্ন হয়, কিন্তু মহান সৃষ্টা আল্লাহর ব্যাপারটা ঠিক এর বিপরীত ৷ তিনি হচ্ছেন সেই অসীম মহাসত্য, যা এই গোটা সৃষ্টিজগতের ব্যাপারে সামগ্রিকভাবে ও প্রত্যক্ষভাবে অবহিত এবং কোনো সীমা ও বাধাবন্ধন তার অবহিত হওয়া ব্যাহত করে না । সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত এই মহাবিশ্বের যেখানে যতো কিছুই ঘটবে, তার সবই আল্লাহর জানা রয়েছে এবং কালগত ও স্থানগত কোনো বাধা তাকে বাধাগ্রস্ত করতে পারে না । প্রত্যেকটি ঘটনা আল্লাহর পরিকল্পনার মধ্যে রয়েছে এবং তা তার কাছে সুবিদিত । আয়াতে যে ‘মুসিবত’ শব্দটি রয়েছে, তা দ্বারা আভিধানিক অর্থে ভালো ও মন্দ উভয় প্রকারের ঘটনাই বুঝানো হয় এবং এখানেও উভয়ই বুঝানো হয়েছে । অর্থাৎ ভালো ও মন্দ যাই ঘটুক, তা বিশ্বজগত ও প্রাণীসমূহের আবির্ভাবের আগে থেকেই সেই আদি গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। ‘এটা আল্লাহর কাছে খুবই সহজ ব্যাপার ৷” মানুষ যখন প্রকৃত সত্য উপলব্ধি করে, তখন তার অন্তরে এমন এক প্রশান্ত ভাবের সৃষ্টি হয় যে, সে ভালো ও মন্দ সকল ঘটনাকেই শান্তভাবে গ্রহণ করে। ফলে খারাপ ঘটনায় সে মুষড়ে পড়ে না বা হতাশ ও বিমর্ষ হয় না। আবার ভালো কিছু সংঘটিত হলেও আনন্দে আত্মহারা হয়ে ভারসাম্য হারিয়ে ফেলে না । পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা এ কথাই বলেছেন, ‘যেন তোমরা যা হারিয়েছো তার জন্যে আক্ষেপ না কর এবং আল্লাহ তায়ালা যা কিছু তোমাদের দিয়েছেন তার জন্যে গর্বিত না হও ।' বস্তুত দৃষ্টিকে যদি প্রশস্ত করা হয়, মহাবিশ্বের সাথে যদি সমন্বয় রক্ষা করে চলা হয়, আদি ও অন্তকে দৃষ্টিপথে রেখে আল্লাহর নির্ধারিত বিশ্ব পরিকল্পনার আলোকে যদি ঘটনাবলীকে বিচার বিবেচনা করা হয়, তাহলে ভালোমন্দ সকল ঘটনা হাসিমুখে বরণ করে নেয়ার মতো মানসিক ওদার্য, ভারসাম্য, গান্তীর্য ও স্থিতি জন্মে । কারণ, সে বুঝতে পারে, এ জাতীয় ঘটনা মানবসত্বা ও প্রাকৃতিক জগতে সমভাবেই ঘটে । মানুষ কেবল তখনই ঘটনাবলীতে অধীর ও অস্থির হয়ে থাকে, যখন সে মহাবিশ্ব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ভাবে এবং মনে করে যে, এ ধরনের ঘটনা কেবল তার ক্ষুদ্র অস্তিত্বকে | ০৫৭ সূস্না আল হাদীদ (৮৯১) পারা ২৭ মনখিল ৭ Erie LEE SS www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।