‘তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের ক্ষমা লাভের জন্যে এবং আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত জান্নাতের জন্যে, যা আল্লাহ তায়ালা ও তার রসূলদের প্রতি ঈমান আনয়নকারীদের জন্যে প্রস্তুত করা হয়েছে। ......... | অর্থাৎ যারা প্রাপ্তবয়ঙ্ক ও বুদ্ধিমান এবং খেলাধুলার জগতকে শিশুদের জন্যেই রেখে দেয়, খেলাধুলা, পারস্পরিক অহংকার ও সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতা তাদের লক্ষ্য হওয়া উচিত নয়; বরং | তাদের লক্ষ্য হওয়া উচিত জান্নাত এবং আল্লাহর ক্ষমা ও সন্তোষ লাভের প্রতিযোগিতা । j সম্ভবত মহাবিশ্বের বিশালত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য উদঘাটিত হওয়ার আগে অতীতের কেউ কেউ এ ধরনের আয়াত ও হাদীসকে এবং ইতিপূর্বে সাধারণ জার্নাতবাসী উচ্চতর কতিপয় কক্ষের অধিবাসীদের দিকে নক্ষত্রের দিকে তাকানোর মতো তাকাবে- এই মর্মে যে হাদীসটি বর্ণনা করেছি সেই হাদীসটি রূপক অর্থে গ্রহণ করতেন । তবে আজকাল যখন মানুষের তৈরী ক্ষুদ্র দূরবীক্ষণ যন্ত্র মহাবিশ্বের সীমাহীন দিগস্ত উদঘাটন করে চলেছে, তখন জান্নাতের বিশালত্ব ও দূর থেকে কক্ষসমূহ নিরীক্ষণসংক্রান্ত কথাবার্তা যে একেবারেই স্বাভাবিক, চাহ্ষুষ ও বাস্তবৰ সত্য বলে প্ৰতীয়মান হবে, তা সুনিশ্চিত । একে রূপক অর্থে গ্রহণ করার কোনোই প্রয়োজন নেই । কেননা, পৃথিবী ও সূর্যের মাঝখানে যা কিছু আছে, তা মহাবিশ্বের বিশাল রাজ্যের একটি ভগ্নাংশ পরিমাণও নয় । জান্নাতের সেই বিশাল রাজ্যে যে কেউ প্রবেশ করতে পারে এবং তার জন্যে যে কেউ প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে। এর জন্যে একমাত্র প্রয়োজনীয় উপকরণ হলো আল্লাহ তায়ালা ও তার রসূলদের প্রতি ঈমান । ‘ওটা আল্লাহর অনুগ্রহ, যাকে চান তাকেই তা দেন’ £...... আর আল্লাহ তায়ালা বিরাট অনুগ্রহের অধিকারী !’ বস্তুত আল্লাহর অনুগ্রহকে কেউ ঠেকিয়েও রাখতে পারে না। লুকিয়েও রাখতে পারে না। আগ্রহী ও সাধনাকারীদের জন্যে তা সহজলভ্য । প্রতিযোগিতাকারীদের উচিত এই অনুগ্রহ অর্জনের জন্যে প্রতিযোগিতা করা- নশ্বর পৃথিবীর তুচ্ছ স্বার্থের জন্যে নয় । এই বিশাল সৃষ্টিজগতের সাথে সমন্বয় রেখে কাজ করা প্রত্যেক মোমেনের কর্তব্য নিজেকে, নিজের দৃষ্টি, বিচার বিবেচনা ও আবেগ-অনুভূতিকে এই ক্ষুদ্র পৃথিবীর সংকীর্ণ পরিসরের মধ্যে সীমাবদ্ধ করা থেকে বিরত থাকা উচিত । মোমেন হিসাবে তার যথাযোগ্য ভূমিকা পালনের জন্যেই এটা করা উচিত । অবশ্য এই ভূমিকা পালন করা খুবই কঠিন, সাধারণ মানুষের পছন্দ অপছন্দের সাথে সংঘর্ষণশীল এবং তাদের গোমরাহী ও বক্রতার সাথে বেমানান । এই ভূমিকা পালন করতে গিয়ে সে বাতিল শক্তির পক্ষ থেকে এবং তার দুনিয়া লোলুপতার দিক থেকে এমন প্রতিরোধের সম্মুখীন হয় যে, তা সহ্য করা খুবই কঠিন হয়ে পড়ে । একমাত্র সেই ব্যক্তিই এই চাপ সহ্য করতে পারে, যে পার্থিব জীবনের চেয়ে বৃহত্তর, প্রশস্ততর ও দীর্ঘস্থায়ী জীবনের সাথে সমন্বয় রেখে চলে। মনে রাখতে হবে, মোমেনের বিবেকে যে সত্য বদ্ধমূল থাকা উচিত, পার্থিব মানদন্ডের সাথে তার পুরোপুরি মিল নেই পৃথিবীর আয়তনের সাথে মহাবিশ্বের আয়তনের যতোটা ব্যবধান, পৃথিবীর বয়সের সাথে মহাকালের যতোটা পার্থক্য, পার্থিব মানদন্ডের সাথে মোমেনের বিবেকে বদ্ধমূল সত্যের ঠিক ততোখানি পার্থক্য ৷ বস্তুত এই পার্থক্য এতো বড় যে, পৃথিবীর সকল দাড়িপাল্লা একত্রিত হয়েও তা মাপা তো দূরের কথা, তার আভাস ইংগিতও দিতে সক্ষম নয় । এ কারেণেই মোমেন তার অনুসৃত মহাসত্যের ওপর অবিচল থাকার জন্যে দুনিয়ার জীবনের বাস্তবতার অনেক উর্ধ্বে অবস্থান করে, তা যতো বড়, দীর্ঘস্থায়ী ও ওদ্ধত্যপূর্ণ হোক না কেন। সে পার্থিব জীবনের সংকীর্ণ গন্ডির বাধাবন্ধনমুক্ত মহাসত্যের সাথে সামঞ্জস্য রক্ষা করে চলে, আখেরাতের অনন্ত অসীম জগতের সাথে এবং ক্ষুদ্র ও ছলনাময় তুচ্ছ পার্থিব জীবনের হাজারো উত্থান পতনের মধ্যেও অটল অবিচল থাকে যে ঈমানী মূল্যবোধ, তার প্রতি আনুগত্য রক্ষা করে কন সললল হ্লীল চৈ লক সন আলযল এ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।