যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

যাচাই করা হয়, তখন অত্যন্ত তুচ্ছ ও নগণ্য বস্তু বলে মনে হয়। এখানে দুনিয়াকে আখেরাতের তুলনায় নিছক শিশুদের খেলাধূলার বস্তুতে চিত্রিত করা হয়েছে। দুনিয়ার খেলাধুলা সাংগ হলে দুনিয়াবাসী তার কর্মফল ভোগ করতে আখেরাতের জগতে পাড়ি জমায় । দুনিয়ার যাবতীয় গুরুত্বপূর্ণ ব্যস্ততা ও আয়োজন অনুষ্ঠান ইত্যাদিকে মাত্র এই শব্দ কটির মধ্য দিয়ে চিত্রিত করা হয়েছে: খেলাধুলা, সৌন্দর্যচর্চা, পারস্পরিক গর্ব, পরস্পরের মধ্যে সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতা । অতপর কোরআনের অভিনব রীতি অনুসারে এর উদাহরণ দেয়া হয়েছে যে, ‘ঠিক সেই মেঘের মতো যার কল্যাণে উদগত উদ্ভিদ কৃষকদের মুগ্ধ করে।’ এখানে কুফফার শব্দটি (কাফেরের বহুবচন), অর্থ কৃষককুল ৷ কুফর শব্দের আভিধানিক অর্থ কোনো কিছু লুকানো বা গোপন করা । কৃষক এই অর্থে কাফের যে, সে বীজ মাটির নীচে ঢেকে দেয় ও লুকিয়ে রাখে, অর্থাৎ বপন করে। তবে শব্দটি এখানে প্রয়োগ দ্বারা এই মর্মে ইংগিত করা হয়েছে যে, দুনিয়ার জীবনের প্রতি কাফেরদের প্রলুক্ধ হওয়া কৃষকের একটি উদ্ভিদ দেখে মুগ্ধ ও আনন্দে আত্মহারা হওয়ার মতোই হাস্যকর ৷ কেননা, ‘অচিরেই তা পেকে যায় এবং তুমি তাকে হলুদ দেখতে পাও !' অর্থাৎ তা কাটার উপযুক্ত হয়ে যায়। কেননা, উদ্ভিদের আয়ুষ্কাল সীমাবদ্ধ । তা দ্রুত শেষ হয়ে যায়। অতপর তা ধ্বংস হয়ে যায়। মানুষের নিত্যকার সুপরিচিত এই চলমান দৃশ্যের মতোই সমগ্র দুনিয়ার জীবনের ভিডিও টেপ এভাবেই শেষ পরিণতির দৃশ্যে পৌঁছে যায়, আর এই শেষ পরিণতি হলো ধ্বংস । আখেরাতের অবস্থা এ থেকে সম্পূর্ণ ভিন্ন । আখেরাতের সেই ভিন্নতা স্বাতন্ত্য বিবেচনায় রেখেই তার জন্যে প্রস্তুতি নেয়া উচিত । ‘আর আখেরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তোষ৷’ অতএব, সেটা দুনিয়ার মতো ক্ষণস্থায়ী ও নশ্বর নয় এবং এ উদ্ভিদটির মতো ধ্বংসশীল নয়। হিসাব নিকাশ ও স্থায়িতৃই হলো আখেরাতের বৈশিষ্ট্য এবং এ জন্যেই তা অগ্রাধিকার পাওয়ার যোগ্য । ‘দুনিয়ার জীবন কল্পনার ধন ব্যতীত আর কিছু নয়৷’ অর্থাৎ দুনিয়ায় যা কিছু সম্পদ রয়েছে, | তার নিজস্ব কোনো অবস্থান ও স্থিতি নেই, শুধুমাত্র প্রবঞ্চনাপূর্ণ কল্পনায় ডুবিয়ে শেষ করে দেয় । মানুষ যদি গভীরভাবে চিন্তা-ভাবনা ও বিচার-বিবেচনা করে, তাহলে বুঝতে পারে, এটি একটি পরম সত্য । তবে এই পরম সত্য দ্বারা কোরআন মানুষকে পার্থিব জীবন থেকে একেবারে বিচ্ছিন্ন করে সংসারত্যাগী বানাতে চায় না, মানুষের ওপর পৃথিবীকে গড়ার ও পৃথিবীতে খেলাফতের যে দায়িত্ব অর্পিত হয়েছে তাকে অবহেলাও করতে চায় না । (১) বরস্তু এ দ্বারা সে চায় মানুষের আবেগ অনুভূতির মানদন্ড ও মূল্যবোধকে বিশুদ্ধ করতে এবং তাকে নম্বর পার্থিব সম্পদের লালসা ও তার আকর্ষণের উর্ধে স্থান দিতে এই সূরা নাযিল হবার সময়কার মোমেনদের যেমন উক্ত লালসা ও আকর্ষণের উর্ধ্বে ওঠা তাদের ঈমানকে বাস্তব রূপদানের স্বার্থে অপরিহার্য ছিলো, তেমনি প্রত্যেক মোমেনেরই নিজ ঈমান ও আকীদাকে বাস্তব রূপ দেয়ার জন্যে এর প্রয়োজন রয়েছে। এমনকি এই বাস্তব রূপদানের জন্যে যদি গোটা পার্থিব জীবনও বিসর্জন দিতে হয়, তবু তা দিতে কুষ্ঠিত হওয়া উচিত না । এ জন্যে প্রকৃত প্রতিযোগিতার ময়দানে এবং যে মহতী লক্ষ্যে প্রকৃতপক্ষে প্রতিযোগিতা হওয়া উচিত, সেই লক্ষ্যে প্রতিযোগিতা করার জন্যে কোরআন আহবান জানাচ্ছে। কেননা, এই লক্ষ্য তার পার্থিব জীবনের শেষ পরিণতির কেন্দ্রবিন্দু এবং পার্থিব জীবনের পরবর্তী চিরস্থায়ী জীবনেও তার অবিচ্ছেদ্য সংগী । এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে কোরআন যে আহ্বান জানায় তা হলো, (১) সূরা ‘আয যারিয়াতের ‘ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদূন' আয়াতটির তাফসীর দ্রষ্টব্য । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।