যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

শহীদদের মর্যাদা সম্পর্কে কোরআনে একাধিক বিবরণ রয়েছে। এতদসংক্রান্ত হাদীসের ংখ্যাও প্রচুর । কারণ, আল্লাহর দ্বীন প্রহরা ছাড়া টিকে থাকতে পারে না এবং জেহাদ ব্যতীত তা পৃথিবীতে বাস্তবায়িত হতে পারে না ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস সংরক্ষণ করা, ইসলামের দাওয়াতের সুরক্ষার ব্যবস্থা করা এবং মুসলমানদের ফেতনা গোমরাহী থেকে ও ইসলামী আইন বিধানকে বিপর্যয় বিকৃতি থেকে রক্ষা করার জন্যে জেহাদ অপরিহার্য । এ জন্যেই শহীদদের এতো বড় মর্যাদা ! শহীদদের শহীদ অর্থাৎ সাক্ষী নামকরণের কারণ এটাই । আর এ কারণেই তারা আল্লাহর নৈকট্য লাভ করবে । ‘তারা আল্লাহর কাছে থাকবে' এ কথা দ্বারা এই নৈকট্যই বুঝানো হয়েছে। সহীহ বোখারী ও মোসলেমে বর্ণিত হয়েছে যে, রসূল (স.) বলেছেন, ‘শহীদদের রূহসমূহ এক ধরনের সবুজ পাখির পেটে অবস্থান করে এবং সেই পাখি জান্নাতের যেখানে খুশী বিচরণ করে। অতপর তারা জান্নাতের আলোক স্তম্তগুলোতে এসে আশ্রয় নেবে। অতপর আল্লাহ তায়ালা তাদের দিকে একটা নযর বুলাবেন এবং জিজ্ঞেস করবেন, তোমরা কি চাও? তারা বলবে, আমরা চাই তুমি আবার আমাদের দুনিয়ায় পাঠাও এবং আমরা তোমার জন্যে লড়াই করি ও শহীদ হই, যেমন ইতিপূর্বে হয়েছি। আল্লাহ তায়ালা বলবেন, ‘আমি ফায়সালা করেছি যে, মৃত ব্যক্তিরা আর দুনিয়ায় ফিরে যাবে না!” সহীহ বোখারী ও সহীহ মুসলিমে হযরত আনাস (রা.) থেকে আরো বর্ণিত হয়েছে, রসূল (স.) বলেছেন, জান্নাতে প্রবেশকারী কোনো ব্যক্তিকে যদি সারা পৃথিবীর যাবতীয় সম্পদ দেয়ার আশ্বাস দেয়া হয়, তবু সে দুনিয়ায় ফিরে যেতে চাইবে না। একমাত্র শহীদরাই হবে এর ব্যতিক্রম । সে কামনা করবে যে, ‘তাকে আরো দশ বার পৃথিবীতে পাঠানো হোক এবং প্রতিবার সে শহীদ হোক ৷ জার্নাতে সে যে সম্মান লাভ করবে, তার কারণেই তার এরূপ অভিলাষ হবে ৷' এরূপ প্রেরণাদায়ক উক্তি যে শ্রবণ করে এবং আল্লাহর নিকট শহীদের মর্যাদা কিরূপ তা জানে, তার জন্যে দুনিয়ার জীবন অত্যন্ত তুচ্ছ হয়ে যায় । ইমাম মালেক (র.) ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে বর্ণনা করেন, একবার রসূল (স.) জেহাদের জন্যে উৎসাহ দিলেন ও জান্নাতের উল্লেখ করলেন । এই সময় জনৈক আনসারী সাহাবী খোরমা খাচ্ছিলেন এবং তার হাতে কয়েকটি খোরমা ছিলো। সে বললো, ‘আমি যদি সব কয়টা খোরমা খাওয়ার জন্যে আরো খানিকক্ষণ বসে কাটাই, তবে সেটা হবে আমার দুনিয়ার লোভে লালায়িত হওয়ার লক্ষণ ৷’ এই বলেই সে হাতের বাকী খোরমাগুলো ফেলে দিয়ে তরবারি নিয়ে জেহাদে চলে গেলো এবং লড়তে লড়তে শহীদ হয়ে গেলো । এই ব্যক্তির নাম ছিলো ওবায়র ইবনুল হামাম রাদিয়াল্লাহু আনহু । সিদ্দীক ও শহীদদের এই উচ্চ মর্যাদা বর্ণনা করার পর কোরআন কাফেরদের সম্পর্কে বলেছে, ‘আর যারা কাফের হয়েছে এবং আমার আয়াতগুলো অস্বীকার করেছে, তারা জাহান্নামের অধিবাসী ৷’ এ আলোচনার পর এমন কে আছে যে, জান্নাতের নেয়ামত ও সম্মান পরিত্যাগ করবে এবং জাহান্নামের অধিবাসী হতে চাইবে? [ন সলা আল ভ্াগদ ___ টৈ) লালা ন আলবিল ন PWV DOIKITAV. DIODSDOT. TOM

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।