যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

কিভাবে তিনি মৃতকে জীবনদান করেন তার বর্ণনা, মোমেনদের আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার সময় এখনো কি হয়নি বলে মৃদু তিরস্কার এবং তাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে |. দেয়া ও সাবধান করার পরই নতুন করে আল্লাহর পথে ব্যয় ও কোরবানীর জন্যে উৎসাহ দেয়া হচ্ছে, ‘নিশ্চয়ই সদকাদানকারী নারী ও পুরুষরা এবং যারা আল্লাহকে উত্তম ঝণ দিয়ে থাকে, তাদের প্রতিদান বহু গুণ বাড়ানো হবে এবং তাদের জন্যে রয়েছে সম্মানজনক পুরস্কার । আর যারা আল্লাহ অর্থাৎ সদকাদানকারী মোমেন নারী ও পুরুষরা সদকা গ্রহণকারীদের কাছে নিজেদের বড়ত্‌ জাহির করার উদ্দেশ্যে তা করে না এবং এ ক্ষেত্রে তারা মানুষের সাথে কোনো লেনদেন করে না। তারা সরাসরি আল্লাহর সাথে লেনদেন করে এবং তাকেই ঝণ দিয়ে থাকে দানকারীর জন্যে এর চেয়ে কার্যকর ও গভীর প্রেরণাদায়ক বিষয় আর কিছু হতে পারে না যে, সে চির প্রশংসিত ও সর্বাধিক ধনাঢ্য আল্লাহকে ঝণ দিচ্ছে। সারা বিশ্বের মালিকের সাথে আদান প্রদান করছে। সে যা দান করছে তার বহুগুণ বেশী প্রতিদান সে পাবে এবং সর্বোপরি তার জন্যে রয়েছে সম্মানজনক পুরস্কার । একাধিক হাদীস থেকে জানা যায়, সিদ্দীাকদের মর্যাদা অত্যন্ত উচ্চ, কিন্তু যতো উচ্চই হোক, তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়; বরং যে ব্যক্তিই তা অর্জনে ইচ্ছুক, তার জন্যে তা অর্জন করার সুযোগ অব্বারিত ৷ যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তীর রসূলদের ওপর যথাযথভাবে ঈমান আনে, সে এই উচ্চ মর্যাদা লাভের আশা করতে পারে। আল্লাহর অনুগ্রহ কেউ ঠেকিয়ে রাখতে পারে না। পরবর্তী আয়াতে এই বক্তব্যই প্রতিধ্বনিত হয়েছে, . যারা আল্লাহ্‌ তায়ালা ও তীর রসূলদের ওপর ঈমান এনেছে, তারাই সিদ্দীক ৷’ বস্তুত ইসলামের এ এক অনন্য বৈশিষ্ট্য খে, তার দ্বার সকলের জন্যে অবারিত ও উনুক্ত, সকল মানুষ ইসলামের নিদিষ্ট সকল সম্মান মর্যাদা লাভ করতে পারে। এতে কারো একচেটিয়া অধিকার নেই । নিদিষ্ট কতিপয় ব্যক্তির জন্যে কোনো নির্দিষ্ট মর্যাদা নেই, সৎকর্ম ব্যতীত আর কোনো জিনিস এমন নেই যা মানুষকে উচ্চতর মর্যাদায় উন্নীত করতে পারে। ইসলাম এমন ধর্ম, যাতে কোনো কুলীন ও অভিজাত শ্ৰেণী-গোষ্ঠীর স্থান নেই । ইমাম মালেক স্বীয় হাদীস গ্রন্থ ‘মোয়াত্তা'য় আৰু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেছেন, রসূল (স.) বলেন, ‘জান্নাতবাসী তাদের উর্ধ্বে অবস্থানকারী বিশেষ কক্ষসমূহে অবস্থানকারীদের দিকে এমনভাবে তাকাবে, যেমন তোমরা পূর্ব থেকে পশ্চিমে গমনকারী উজ্জ্বল নক্ষত্রের দিকে তাকাও । তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্তরভেদ থাকার কারণেই এরূপ হবে’ সাহাবীরা বললেন, ‘ইয়া রসুলাল্লাহ, এসব মর্যাদাপূর্ণ বাসগৃহ তো নবীদের জন্যে, অন্যেরা তা পাবে না ।' রসূল (স.) বললেন, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, যারা আল্লাহর ওপর ঈমান আনবে এবং রসূলদের সত্য জানবে, তারা এসব বাসগৃহের অধিকারী হবে ৷' এ হচ্ছে ঈমানের মর্যাদা । পরবর্তীতে আল্লাহর পথে প্রাণ বিসর্জনের মর্যাদা কতো বড়ো তা বলা হচ্ছে। ‘আর শহীদরা তো আল্লাহর কাছে থাকবে, তাদের জন্যে রয়েছে তাদের প্রতিদান ও তাদের আলো ।' | ৫৭ সূক্সা আল হালীদ (৮৩) পাৰা ২৭ মনহিল ৭ | www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।