যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

ওপর সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছেন এবং সৃষ্টিজগতে তার এমন সব নিদর্শন তাদের প্রত্যক্ষ করিয়েছেন, যা সতক্কী্করণ ও উদ্বুদ্ধকরণে সক্ষম । এ তিরস্কার স্সেহ মিশ্রিত, উদ্ুদ্ধকারী, আল্লাহর মহত্ত্ব উপলব্ধি করার প্রেরণা সঞ্চারক, তার স্মরণে উৎসাহদানকারী এবং যে মহাসত্য নাযিল হয়েছে তা যথোপযুক্ত ভীতি ও আত্মসমর্পণের মনোভাব নিয়ে গ্রহণের আগ্রহ সঞ্চারক । কিছুটা নিন্দা ও ক্ষোভের ভাব সহকারে প্রশ্ন করা হয়েছে, ‘আল্লাহর স্মরণের জন্যে এবং আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া মহাসত্যের জন্যে মোমেনদের হৃদয় উদগ্রীব হবার সময় কি আসেনি ?' উদুদ্ধ করা ও ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি সত্য গ্রহণে শৈথিল্য ও বিলম্ব প্রদর্শন থেকে সতর্কও করা হয়েছে, দীর্ঘকালব্যাপী এই শৈথিল্য প্রদর্শনে মানব হৃদয়ে যে মরিচা পড়ে ও আল্লাহর স্মরণে ক্রমাগত উদাসীনতা এবং সত্য খহণে আগ্রহী না হওয়ার কারণে হৃদয়ে যে কঠোরতার সৃষ্টি হয়, এখানে তারও বিবরণ দেয়া হয়েছে, ‘আর তারা যেন তাদের মতো না হয়ে যায়’ যাদের ইতিপূর্বে কেতাব প্রদত্ত হয়েছিলো, অতপর তাদের ওপর দীর্ঘ দিন অতিবাহিত হয়েছিলো, ফলে তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিলো এবং তাদের অনেকেই ফাসেক হয়ে গিয়েছিলো ।' হৃদয় কঠিন হওয়ার পেছনে আল্লাহর অবাধ্য ও বিদ্রোহী হওয়া ছাড়া আর কোনো কারণ নেই । মানব হৃদয় দ্রুত পরিবর্তনশীল ও দ্রুত বিস্থৃতিপ্রবণ । এই হৃদয় যতোক্ষণ স্বচ্ছ ও উজ্জ্বল থাকে, ততোক্ষণ তা হেদায়াতের আলো দ্বারা উপকৃত হয় ও উজ্ববলতর হয়, কিন্তু যখন তাকে আখেরাতের কথা ও তাকওয়ার কথা স্মরণ করিয়ে দেয়া হয় না এবং সেও তা স্মরণ করে না, আর এই অবস্থায় দীর্ঘকাল অতিবাহিত হয়ে যায়, তখন তা কঠিন পাষাণের মতো হয়ে যায়, তার স্বচ্ছতা ও ওজ্জবল্য অন্ধকারে ঢাকা পড়ে যায়। তাই এই হৃদয়কে সব সময় আখেরাতের কথা ও আল্লাহভীতির কথা স্মরণ করতে থাকা উচিত যাতে সে আল্লাহর অনুগত ও বিনত হয়, তার ওপর ক্ৰমাগত করাঘাত করতে থাকা উচিত, যাতে তা স্বচ্ছতা লাভ করে ও তার মরিচা ঝরে যায় । সর্বদা তাকে সজাগ ও সতর্ক করা উচিত, যাতে তা কঠিন ও পাষাণ না হয়ে যায় । তবে যদি কোনো হৃদয় কঠিন ও পাষাণ হয়েই যায়, তবে হতাশ হওয়া অনুচিত । কেননা, সেই পাষাণ হৃদয়ও সজীব হয়ে ওঠতে পারে, তা হেদায়াতের জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে যেতে পারে এবং তা আল্লাহর স্মরণে বিগলিত হয়ে যেতে পারে। কেননা, আল্লাহ তায়ালা তো নিজবি মাটিতেও প্রাণ সঞ্চার করে থাকেন। আল্লাহর দেয়া উজ্জীবনী শক্তিতে তা উজ্জীবিত হয়ে থাকে, তাতে ফল ও ফুল ফোটে এবং প্রাণীকুলকে খাদ্য জোগায় । অনুরূপভাবে আল্লাহ তায়ালা যখন ইচ্ছা করেন তখন মৃত হৃদয়গুলোকেও পুনরুজীবিত করেন। পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা এ কথাই বুঝিয়েছেন, ‘তোমরা জেনে রাখো যে, আল্লাহ তায়ালা মৃত মাটিকে পুনরুজ্জীবিত করে থাকেন। আর মৃত ও নিজীবি মাটিতে যেমন প্রাণ সঞ্চারিত হয়, তেমনি মৃত হৃদয়ে প্রাণ সঞ্চারের জন্যেও এই কোরআনে প্রয়োজনীয় উপকরণ, খাদ্য ও পানীয় রয়েছে। ' আয়াতের শেষাংশে আল্লাহ তায়ালা এ কথাই বলেছেন, ‘তোমাদের জন্যে আমি (কোরআনে) আয়াতসমূহ বিশ্লেষণ করেছি, যাতে তোমরা বুঝতে পার ।' [৫৭ সূরা আল হাদীদ (৮২১) পারা ২৭ মনখিল ৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।