যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

মত ৷ আল্লাহর মানদন্ডে আখেরাতের পাল্লাই ভারী এবং এর শুরুত্বই সর্বাধিক । এজন্যে আখেরাতের মর্যাদা লাভের জন্যে প্রতিযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। আহ্বান জানানো হয়েছে আকাশ ও পৃথিবীর ন্যায় প্রশস্ত ও বিশাল বেহেশতে প্রবেশের প্রতিযোগিতা করতে, যা আল্লাহ তায়ালা ও তার রসূলের প্রতি ঈমান আনয়নকারীদের জন্যেই নিদিষ্ট । চতুর্থ যে বিষয়টি এখানে আলোচিত হয়েছে তা তাদের আখেরাতের অংগন থেকে দুনিয়ার বাস্তব জীবন ও তার ঘটনাবলীর দিকে ফিরিয়ে নিয়ে যায় এবং তাদের মনকে সুখে-দুঃখে সর্বাবস্থায় আল্লাহর নির্ধারিত ভাগ্যের ওপর নির্ভরশীল বানায়। এভাবে আল্লাহর পথে ব্যয় করা তাদের পক্ষে সহজ হয়ে যায় এবং দুনিয়ার সহায়-সম্পদের প্রতি আসক্তি সৃষ্টি না হয়ে যাবতীয় আবেগ অনুভূতি শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায় । পামষ্বাণ্বদফ্ণ মানুষদের ঈমান আনার উশুসাহ্‌ দান এরপর আলোচিত হয়েছে পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত ও আন্দোলনের ইতিহাসের একটি অংশ । এতে স্পষ্ট হয়ে গেছে যে, আল্লাহর বিধান সর্বকালেই এক অভিন্ন এবং এটাই একমাত্র সঠিক মত ও পথ । প্রত্যেক যুগে আল্লাহর বিধানকে যারা অগ্রাহ্য ও অমান্য করে, তারাই ফাসেক। সেই সাথে আহলে কেতাব অর্থাৎ ইহুদী ও খৃষ্টানদের কিছু ভ্রষ্টতা বিপথগামিতার সমালোচনা ও তা থেকে মুসলমানদের সতর্ক করা হয়েছে, যেমনটি করা হয়েছিলো সূরার পূর্ববর্তী অংশে । সবার শেষে মুসলমানদের আল্লাহ তায়ালা ও তার রসূলের প্রতি সুদৃঢ় ঈমান আনয়ন ও তাকওয়া অবলম্বনের আহবান জানানো হয়েছে। এতে আল্লাহ তায়ালা তাদের দ্বিগুণ রহমত দান করবেন, তাদের পথ চলার আলো ও ক্ষমা দান করবেন। আল্লাহর এসব অনুগ্রহ শুধু আহলে কেতাবদের জন্যে নির্দিষ্ট বলে আহলে কেতাব গোষ্ঠী মনে করে, কিন্তু আসলে তা নয়, এ সব আল্লাহর হাতে এবং তিনি যাকে ইচ্ছা দিয়ে থাকেন। ‘বস্তুত আল্লাহ তায়ালা বিপুল. অনুগ্রহের অধিকারী ৷” এ ভাবে সমগ্র সূরাটির প্রথম থেকে শেষ পর্যন্ত এক অটুট সংযোগ ও সমব্বয় বিদ্যমান৷ মানুষের মনকে গভীরভাবে প্রভাবিত, আলোড়িত ও উজ্জীবিত করার উপাদানে এ সূরা সমুদ্ধ । কোথাও কোথাও প্রয়োজনীয় পরিমাণে কোনো কোনো বক্তব্যের পুনরাবৃত্তি করা হয়েছে যাতে এর প্রভাব হৃদয়ে গভীরভাবে বদ্ধমূল হয় ও আবেগে উদ্দীপনার উষ্ণতা ক্রমেই বৃদ্ধি পায়। ১৬ নং আয়াত দিয়ে এ অংশটি শুরু হয়েছে । এ আয়াতটিতে আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহর স্মরণের জন্যে এবং আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া সত্যের জন্যে মোমেনদের হৃদয় উদ্দীপিত হবার সময় কি এখনো আসেনি ! ইতিপূর্বে যাদের কেতাব দেয়া হয়েছিলো। তাদের দীর্ঘকাল অতিবাহিত হয়ে গিয়েছিলো, ফলে তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গিয়েছিলো এবং তাদের অনেকেই ফাসেক হয়ে গিয়েছিলো, তাদের মতো যেন মোমেনদের অবস্থা না হয়। তোমরা জেনে রাখো যে, পৃথিবী মৃত হয়ে যাওয়ার পর আল্লাহ তায়ালা তাকে পুনরুজ্জীবিত করে থাকেন। ‘তোমাদের জন্যে আমি নিদর্শনাবলী বিস্তারিতভাবে বর্ণনা করেছি যেন তোমরা হৃদয়ংগম করো ৷’ পরম দয়ালু ও পরম করুণাময় মনিবের পক্ষ থেকে এটি একটি কার্যকর তিরঙ্কার। যে অস্তরগুলোর ওপর তিনি তার অনুগ্রহ বর্ষণ করেছেন, তাদের পক্ষ থেকে আল্লাহর আহবানে পরিপূর্ণরূপে সাড়া দিতে বিলম্ব হওয়ায় এখানে খানিকটা ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কেননা, তাদের কাছে তিনি রসূল প্রেরণ করেছেন, যেন তিনি তাদেরকে তাদের প্রতিপালকের ওপর ঈমান আনার দাওয়াত দেন, তাদের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে তাদের | ৫৭ সূক্থা আল হাদীদ (৮১১) পারা ২৭ মনখযিল ৭ খিলাল ২০তস ১১ 'w.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।