যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

কভাফ্সীর ফী যিল্লান্সিল কোরআন আল্লাহর সিদ্ধাঙ্স এসে গেছে’ অর্থাৎ সময় শেষ ও সুযোগ হাতছাড়া হয়ে গেছে। ‘আর চরম বিভ্রান্তকারী তোমাদের আল্লাহর ব্যাপারে বিভ্রান্ত করেছে।’ এই চরম বিভ্রান্তকারী হচ্ছে শয়তান, যে মানুষকে মিথ্যা আশার মরীচিকার পেছনে ঘুরিয়ে নিয়ে বেড়ায় । হতে পারে, অথবা তা ফেরেশতাদের বা স্বয়ং আল্লাহর কথাও হতে পারে। ‘আজ তোমাদের কাছ থেকেও কোনো মুক্তিপণ নেয়া হবে না, কাফেরদের কাছ থেকেও নয়। তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম । ওটাই তোমাদের আশ্রয়স্থল এবং জঘন্যতম ঠিকানা ৷' দৃশ্য তুলে ধরার প্রতি যদি শৈল্লিক বিন্যাসের দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে মনে হয়, এখানে বিশেষভাবে আলোর দৃশ্যটা নির্বাচনে কোনো মহৎ উদ্দেশ্য ও গভীর তাৎপর্য রয়েছে। এখানে আলোচ্য বিষয় হচ্ছে মোনাফেক নরনারী। আর মোনাফেকদের স্বভাব এই যে, তারা তাদের মনের আসল কথা গোপন করে এবং যা তাদের মনের কথা নয় তাই প্রকাশ করে। এভাবে তারা শঠতা, ভণ্ডামি ও জালিয়াতির ঘোর অন্ধকারে বিচরণ করে । আর আলোর বৈশিষ্ট্য হলো, তা গোপন জিনিসকে প্রকাশ করে। অন্য কথায়, আলো হচ্ছে তমসাচ্ছন্ন ও বিকারগ্রস্ত মোনাফেকীর সম্পূর্ণ বিপরীত জিনিস । তাই এই বিরাট দৃশ্যটির ওপর আলোকপাত করার জন্যে এই আলোই সর্বাপেক্ষা উপযোগী । এই আলোই মোমেনদের সামনে ও ডানে আলো বিস্তারের সবচেয়ে উপযুক্ত । আর মোনাফেকরা তো অন্ধকারেই থাকে, যা বিবেকের অন্ধকার ও গোপনীয়তার অন্ধকারের সাথে মানানসই ॥ এই প্রেক্ষাপটে বলা যায় যে, কেয়ামতের দিন এই আলোর জন্যে লালায়িত হবে না এমন কেউ থাকবে না। আর তাই আল্লাহর পথে জান মাল দিয়ে সংগ্রাম সাধনার আহবানেও প্রত্যেকেরই সাড়া দেয়া উচিত৷ কোরআন নিরন্তর মানুষকে এই আহ্বানই শুধু জানাচ্ছে না; বরং এই আহবানে সাড়া দেয়ার জন্যে তাকে নির্স্তর উদ্বুদ্ধ এবং প্রস্তুতও করছে। সূরার পরবর্তী অং এই আহবান ও এই উদুদ্ধকরণেরই ধারাবাহিকতা লক্ষণীয় । এ অংশটি সূরার মূল আলোচ্য বিষয়েরই ধারাবাহিকতা । এর মূল আলোচ্য বিষয় হলো অন্তরে প্রকৃত ঈমান বদ্ধমূল করা, যাতে তার ভেতরে আল্লাহর পথে জান ও মালের ত্যাগ স্বীকারের প্রেরণা সঞ্চারিত হয়। ঈমানের প্রেরণা ও উদ্দীপনা সৃষ্টিকারী বক্তব্যে এ অং প্রথমাংশের মতোই পরিপূর্ণ ৷ এ অংশটি শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে মোমেনদের লক্ষ্য করে মৃদু তিরস্কারের মধ্য দিয়ে । কারণ, তারা তখন পর্যন্ত আল্লাহ্র প্রত্যাশিত মানে উন্নীত হতে পারেনি। সেই সাথে তাদের ইহুদী ও খৃষ্টানদের ন্যায় নিষ্ঠুরতা ও পাপাচার থেকে এবং দীর্ঘকাল এই নিষ্ঠুরতা ও পাপাচারে অভ্যস্ত থাকার কারণে ইহুদী ও খৃষ্টানরা যে শোচনীয় পরিণামের সম্মুখীন হয়েছিলো তা থেকে সাবধান করা হয়েছে। এর পাশাপাশি তাদের আল্লাহর সাহায্যের জন্যে আশাবাদী করে তোলা হয়েছে, যা মৃত পৃথিবীকে সজীব করার মতো মৃত হৃদয়কেও পুরুজ্জীবিত করে। এর পরই আখেরাত সংক্রান্ত আলোচনা এসেছে পূর্ববর্তী অংশে আলোচিত আল্লাহকে ঝণ প্রদান অর্থাৎ আল্লাহর পথে অর্থ ব্যয়ের বিষয়টির পুনরাবৃত্তি হয়েছে। সেই সাথে আল্লাহকে ঝণদাতাদের জন্যে কিরূপ গুণিতক হারে পুরস্কার ও প্রতিদান ধার্য করা হয়েছে তাও বর্ণিত হয়েছে। তৃতীয় যে বিষয়টি আলোচিত হয়েছে, তা হলো আল্লাহর মানদন্ডে পরকালের তুলনায় ইহকালের মূল্যমান ৷ এখানে দেখানো হয়েছে যে, দুনিয়ার জীবনের মূল্য নিতান্তই খেলা তামাশার [কন আনাআলগহালাল ___ চৈত১ লাকা লন সলক্ষিল এ] www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।