যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। (১) এই জ্যোতি নিজের আসল রূপ নিয়ে এই মানবগোষ্ঠীর ভেতরে আত্মপ্রকাশ করেছে, যারা নিজেদের প্রকৃত মানুষরূপে বিকশিত করেছেন। অতপর আমরা শুনতে পাই, এই মোমেন নরনারীকে কিরূপ শ্রদ্ধাপূর্ণ অভিনন্দন জানানো হয়েছে এবং কিরূপ সুসংবাদ দেয়া হয়েছে। ‘আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার নিচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত । এতে তোমরা চিরকাল থাকবে । এটা এক বিরাট সাফল্য কিন্তু এই চমকপ্রদ দৃশ্যের সাথে আরো একটা দৃশ্য রয়েছে। সেটি হলো মোনাফেক নরনারীর লাঞ্চিত অবহেলিত ও উদভ্রান্ত অবস্থায় মোমেন নরনারীদের পেছনে পেছনে ছুটার দৃশ্য । আল্লাহ তাকাও না। আমরা তোমাদের কাছ থেকে একটু আলো নেই ৷ তাদের বলা হবে, ‘তোমাদের অতীত জীবনে ফিরে যাও এবং সেখানে আলোর সন্ধান করো ।’ মোনাফেকদের কাতর অনুনয়ের ফলে যখন মোমেনরা তাদের দিকে তাকাবে, তখন আলো বিচ্ছুরিত হতে থাকবে, কিন্তু মোনাফেকরা সারাটা জীবন গোমরাহীর অন্ধকারে কাটিয়ে দেয়ার কারণে সেই আলো দ্বারা উপকৃত হতে পারবে না এবং পথ দেখতে পাবে না । তখন একটি অপরিচিত ধ্বনি উচ্চারিত হবে, ‘তোমরা তোমাদের পেছনের জীবনে ফিরে যাও এবং সেখানে আলো সন্ধান করো ।’ এ কথার মধ্যে ধমকের সুর প্রতিধ্বনিত ৷ তাদের দুনিয়ার জীবনের মোনাফেকী, শঠতা, কপটতা, দোমুখো নীতি ও ধোকাবাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে, তোমরা তোমাদের দুনিয়ার জীবনে যেসব কাজ করতে, দুনিয়ায় ফিরে গিয়ে সেসব কাজ করো । আলো যদি পেতে চাও, তবে দুনিয়ায় ফিরে যাও । কেননা, ওখানে বসেই সৎকর্ম দ্বারা আলোর ব্যবস্থা করে আসতে হয়। আজ এখানে বসে আলোর কোনো ব্যবস্থা হবে না। আর এই কথা বলার সাথে সাথেই মোমেনদের ও মোনাফেকদের মাঝে চূড়ান্ত বিচ্ছেদ ঘটানো হবে দুনিয়ায় মোমেন ও মোনাফেকরা পাশাপাশি অবস্থান করলেও কেয়ামতের দিন সেটা হবে না । কেননা কেয়ামত হচ্ছে সৎলোক ও অসৎ লোকদের পৃথক করার দিন । ‘তৎক্ষণাত তাদের মাঝে একটা দরজা বিশিষ্ট দেয়াল দাড় করিয়ে দেয়া হবে৷ তার অভ্যন্তরে থাকবে আল্লাহর দয়া ও অনুগ্রহ, আর বাইরের দিকে থাকবে আযাব ৷' মনে হয়, এই দেয়াল এমন ধরনের হবে, যার এক পাশ থেকে অপর পাশের দৃশ্য দেখা যাবে না, কিন্তু শব্দ শোনা যাবে। মোনাফেকরা মোমেনদের ডেকে বলবে, ‘আমরা কি তোমাদের সাথে ছিলাম ন???’ অর্থাৎ আজ আমাদের কী দোষ হলো যে, তোমাদের কাছ থেকে পৃথক হয়ে যেতে হবে? দুনিয়াতে কি আমরা একই জায়গায় বাস করতাম না? আর আজও কি একই জায়গায় সমবেত হইনি? মোমেনরা বলবে, ‘হা, ঠিকই । কিন্তু তোমরা নিজেদের ফেতনার মধ্যে নিক্ষেপ করেছো ।' ফলে তোমরা হেদায়াত থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছো। ‘আর তোমরা অপেক্ষায় থেকেছো।’ অর্থাৎ সময়মতো সঠিক সিদ্ধান্ত নেয়ার মতো দৃঢ়তা দেখাতে পারনি । ‘তোমরা সন্দেহে নিমজ্জিত ছিলে।' ফলে দৃঢ় বিশ্বাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারোনি। ‘তোমাদের আশা তোমাদের প্রতারিত করেছে ।'’ অর্থাৎ এই মিথ্যা আশাই তোমাদের ধোকা দিয়েছে যে, এই দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত থেকেই তোমরা মুক্তি পেয়ে যাবে। ‘অরশেষে (১) আজকাল এটাই বিশ্বাস করা হচ্ছে যে, বিশ্ব-প্রকৃতি সৃষ্টির মূল উপাদান হচ্ছে আলো। যে অণুপরমাণু দিয়ে বিশ্ব-প্রকৃতি গঠিত, তা মূলত আলো ছাড়া আর কিছু নয়। সম্ভবত এই মতবাদই প্রকৃত সত্যের নিকটতম । কেননা, এটা কোরআনের সাথে সংগতিপূর্ণ । ক নল্লআলহলল _ ক লন হন গল www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।