ADD ww A Doe » A A EEO A PDA ef A Der yf Carly 10% 5 gly A359 Ar 0d 83 লালকাল লা "আলাল অস্বীকার করেছে এবং আমার নিদর্শনসমূহ মিথ্যা সাব্যস্ত করেছে তারা হবে জাহান্নামের বাসিন্দা । তাফসীর আয়াত ১৯-৯৯ এরপর পুনরায় ঈমান ও আল্লাহর পথে দান করতে উঁদুদ্ধ করা হয়েছে, “আল্লাহকে উত্তম ঝণ দিতে প্রস্তুত এমন কে আছে ? তাহলে তিনি তাকে বহুগুণ বর্ধিত করে তার প্রতিদান দেবেন এবং তার জন্যে রয়েছে সম্মানজনক পুরস্কার । যে দিন মোমেন নারী ও পুরুষদের দেখবে............ এখানে উপস্থাপন করা হয়েছে একটি চমৎকার প্রেরণাদায়ক ভাষণ ৷ যে বান্দারা আল্লাহর কাছে নিতান্ত দর্দ্রি ও মুখাপেক্ষী, সেই বান্দাদেরই তিনি দান করতে উদুদ্ধ করছেন এবং তাদের কাছে ঝণ চাইছেন। কোনো বান্দা শুধু যদি এতোটুকু কল্পনা করে যে, সে একজন নিঃস্ব ফকীর হলেও আল্লাহকে ঝণ দিতে পারে, তবে এই কল্পনাই তাকে আল্লাহর পথে দানের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। কোনো বিত্তশালী লোক যদি খঝণ চায়, তবে লোকেরা তাকে খঝণ দিতে প্রতিযোগিতা শুরু করে দেয়। কেননা, এই ঝণ যে যথাসময়ে পরিশোধ করা হবে তা সুনিশ্চিত । উপরস্তু একজন বিত্তশালী লোককে ঝণ দেয়ার জন্যে তারা বাড়তি সন্মানেরও অধিকারী হয়ে থাকে । তাহলে যে আল্লাহ তায়ালা সবচেয়ে বিত্তশালী এবং যিনি সদা প্রশংসিত, তাকে ঝণ দিতে কুষ্ঠিত হবে কেন? আল্লাহ তায়ালা শুধু যে ঝণ পরিশোধের নিশ্চয়তা দিয়েই ক্ষান্ত হয়েছেন তা নয়; বরং তিনি এই ঝণ যদি সদুদ্দেশ্যে ও শুধুমাত্র তার সম্তুষ্টির লক্ষ্যে দেয়া হয়, তবে তার জন্যে বহুগুণ বেশী প্রতিদান ও তদুপরি বাড়তি সম্মানজনক পুরঙ্কারও ধার্য করেছেন। এরপর সেই সম্মানজনক পুরস্কারের একটি উজ্জ্বল দৃষ্টান্তও এখানে তুলে ধরা হয়েছে। এ দৃষ্টান্তটি হচ্ছে উক্ত সন্মানজনক পুরস্কার যেদিন দেয়া হবে সেদিনকার একটি চমকপ্রদ দৃশ্য । কোরআনী দৃশ্যসমূহের মধ্যে এটি একটি অভিনব দৃশ্য । এটি সেসব দৃশ্যের অন্যতম, যার চলন্ত ছবি সুসংহতভাবে অংকিত হবার পর আলোচনার মাধ্যমে তাকে জীবন্ত করে তোলা হয় । এভাবে আমরা যারা এখন কোরআন পড়ছি তারা একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছি। মোমেন নারী-পুরুষকে তো আমরা অহরহই দেখে থাকি, কিন্তু এখন কোরআনের আয়াতে তাদের এমন ভংগিতে দেখতে পাচ্ছি যে, তাদের সামনে ও ডান দিকে রয়েছে প্রশান্ত স্থির প্রদীপ্ত আলো । এ আলো তাদেরই ৷ তাদের দেহ থেকেই তা বিচ্ছরিত হচ্ছে এবং তাদের সম্মুখভাগকে আলোকিত করছে। এই মানব মানবীরা এমন আলো বিকিরণ করছে, যা দিগন্তব্যাপী ছড়িয়ে পড়ছে এবং তা দ্বারা তারা সামনে ও ডানে দেখতে পাচ্ছে। এটি সেই জ্যোতি, যা দ্বারা আল্লাহ তায়ালা এই ‘যা তাদের আত্মায় প্রজ্বলিত হওয়ার পর তারা তাদের প্রবৃত্তির ওপর জয়যুক্ত হয়েছে। এমনকি সম্ভবত এটিই সেই জ্যোতি বা নূর, যা থেকে আল্লাহ তায়ালা এই বিশ্বজগতকে এবং এর অভ্যন্তরে | ৫৭ সূক্া আল হাদীদ (৭৮১) _______________পাৰ্থা ২৭ মনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।