জন্যে অপেক্ষাকৃত নিরাপদ পরিবেশ, বিপুলসংখ্যক সমর্থক এবং সাফল্য ও বিজয় নাগালের মধ্যে থাকা অবস্থায় দান করে ও লড়াই করে । প্রথমোক্ত ব্যক্তির সম্পর্ক ছিলো সরাসরি আল্লাহর সাথে, তার প্রতি তার ভরসা ও আনুগত্য ছিলো সন্দেহাতীতভাবে আস্তরিক ও নির্ভেজাল এবং সকল প্রকারের বাহ্যিক উপায় উপকরণ থেকে সে ছিলো অনেক দূরে। ইসলামের প্রতি অটুট বিশ্বাস ও আস্থা থেকে সে যে শক্তি সঞ্চয় করতো, সেই শক্তি ছাড়া সত্য ও কল্যাণের পথে লড়াইতে তার আর কোনো সাহায্যকারী বা প্রেরণাদাতা ছিলো না। আর শেষোক্ত ব্যক্তি যদিও নিষ্কলুষ নিয়তের অধিকারী হয়ে থাকে এবং পূর্ববর্তীদের ন্যায় আন্তরিক ও নিষ্ঠাবান হয়ে থাকে, তাহলেও ন্যায়ের পথে সংগ্রাম সাধনা চালাতে তার কিছু না কিছু সমর্থক ও সাহায্যকারী জুটে যাওয়া একেবারে দুর্লভ নয় । ইমাম আহমদ হযরত আনাস (রা.) থেকে বর্ণনা করেন, একবার খালেদ ইবনে ওলীদ ও আবদুর রহমান ইবনে আওফের মধ্যে কিঞ্চিত কথা কাটাকাটি হয়ে যায়। খালেদ আবদুর রহমানকে বললেন, ‘বুঝেছি, তোমরা আমাদের কিছু দিন আগে ইসলাম গ্রহণ করেছো বলে আমাদের ওপর শ্রেষ্ঠত্ ফলাচ্ছ ৷’ হযরত আনাস বলেন, শুনতে পেয়েছি, এই বাকবিতন্ডার খবর রসূল (স.)-এর কর্ণগোচর হলে তিনি বললেন, আমার সাথীদের ব্যাপারটা তোমরা আমার ওপর সমর্পণ করো । সেই আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, তোমরা যদি ওহুদ পর্বত পরিমাণ সম্পদও আল্লাহর পথে দান করো, তবু তারা যে সব কাজ করেছে, তার সমান মর্যাদায় তোমরা কখনো পৌছতে পারবে না৷’ (১) সহীহ বোখারীতে এক হাদীসে রসূল (স.) বলেছেন, ‘তোমরা আমার সাথীদের গালি দিও না। আল্লাহর কসম, তোমাদের কেউ যদি ওহুদ পর্বত সমান স্বর্ণও আল্লাহর পথে ব্যয় করো তবু তাদের সমান এমনকি তাদের অর্ধেক মর্যাদাও পাবেনা’ (২) উভয় শ্রেণীর সাহাবীদের প্রকৃত মান আল্লাহর মানদণ্ডে কিরূপ, তা পৃথক পৃথকভাবে বর্ণনা করার পর পুনরায় উভয় শ্রেণীকে উত্তম প্রতিদানের অধিকারী বলে আখ্যায়িত করা হয়েছে। ‘সকলকেই আল্লাহ তায়ালা উত্তম প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন ।' কেননা, সকলেই সাধ্যমত সৎকাজে ব্রতী ছিলেন, তাই তাদের পরস্পরের মধ্যে মান মর্যাদার যতো ব্যবধানই থাক না কেন। আর যেহেতু তাদের মান সম্পর্কে এবং তাদের কাজের পেছনে যে উদ্দেশ্য, লক্ষ্য ও সংকল্প সক্রিয় ছিলো, তার সম্পর্কে একমাত্র আল্লাহ তায়ালাই অবহিত, তাই পরস্পরের মানগত পার্থক্য ও সবার জন্যে উত্তম প্রতিদানের বিষয়টি আল্লাহর গুণের সাথেই সম্পৃক্ত করা হয়েছে। ‘আল্লাহ্ তায়ালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত ৷' এ কথা দ্বারা মনকে সচেতন ও সজাগ করা হয়েছে এবং বাহ্যিক কার্যকলাপের পেছনে যে গোপন সংকল্প ও উদ্দেশ্য নিহিত থাকে, তার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। কেননা, এই গোপন সংকল্প ও উদ্দেশ্য তথা নিয়তের ওপরই কাজের মূল্য ও মান নির্ভরশীল এবং দীড়িপাল্লায় নিয়তই অগ্রগণ্য । (১) যদিও সাহাবী এমন প্রত্যেক ব্যক্তিকে বলা হয়, যে ঈমান আনার পর রসূল (স.)-এর সাক্ষাত লাভ করেছে, কিন্তু এখানে ‘আমার সাথী' বলে তিনি ইসলামের শুরু থেকেই যারা ইসলাম গ্রহণ করে তার সহচর সহযোগী হয়েছে তাদের বুঝিয়েছেন। (২) এখানেও ‘আমার সাথী’ বলে অগ্রণী সাহাবীদের বুঝানো হয়েছে। | ৫৭ সূস্না আল হালীদ (৭৫) _____________পাল্বা ২৭ মনখিল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।