দুৰঃলমজ্ের ঈমান ও ত্যাগের মর্যাদা ঈমানের প্রেরণা সৃষ্টিকারী বক্তব্য দেয়ার পর পরবর্তী আয়াতে আল্লাহর পথে ব্যয়ে উদ্বুদ্ধ করা ও তার জন্যে তাগিদ দিয়ে বক্তব্য রাখা হয়েছে। লক্ষ্য করুন, ‘তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করবে না? অথচ আকাশ ও পৃথিবীর সকল উত্তরাধিকার একমাত্র আল্লাহর ৷' ..... এ আয়াতে আসলে পূর্ববর্তী আয়াত ‘আকাশ ও পৃথিবীর রাজত্ব শুধু তারই এবং তার দিকেই সব কিছু প্রত্যাবর্তন করবে' এ বক্তব্যেই পুনরাবৃত্তি করা হয়েছে। কেননা, আকাশ ও পৃথিবীর উত্তরাধিকার আসলে তারই রাজত্ব এবং তার দিকেই প্রত্যাবর্তন করবে। আর মানুষকে যে সম্পদে আল্লাহর প্রতিনিধি করা হয়েছে, সে সম্পদ উত্তরাধিকার হিসাবে আল্লাহর কাছেই ফিরে যাবে। সুতরাং আল্লাহ তায়ালা যখন তাদের আল্লাহর পথে সম্পদ ব্যয় করার আহ্বান জানাচ্ছেন, তখন তাদের এটা না করার কোনো কারণ নেই ! অথচ আল্লাহ তায়ালা আগেই বলেছেন, তাদের এই সম্পদে আল্লাহর প্রতিনিধি বানানো হয়েছে। আর এখানে বলা হচ্ছে, সমস্ত সম্পদ আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবে। এ সব অকাট্য.যুক্তির পর কাপণ্য করার আর কী যুক্তি অবশিষ্ট থাকে? প্রথম ঈমান আনয়নকারী আনসার ও মোহাজেররা আল্লাহর পথে তাদের সাধ্যানুযায়ী জান ও মালের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আর সেটা করেছেন চরম প্রতিকূল পরিস্থিতিতে এবং নিদারুণ দরিদ্র ও দুঃখ-কষ্টের মধ্যে, মন্কা বিজয় ও হোদায়বিয়ার সন্ধির আগে । ইসলাম যখন চরম অসহায় অবস্থায় ছিলো, চারদিক থেকে শক্ত পরিবেষ্টিত ছিলো এবং তার সমর্থকের সংখ্যা ছিলো নিতান্তই মুষ্টিমেয় । পরবর্তীতে হোদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয় দ্বারা প্রভূত শক্তি ও সম্মান লাভ করেছিলো, কিন্তু তার আগে ইসলামের চরম দুর্দিনে তারা আল্লাহর পথে যথাসৰ্বস্ব বিলিয়ে দিতেও কুণ্ঠিত হতেন না । অথচ এই দানের বিনিময়ে তারা কোনো পার্থিব পুরস্কার বা প্রতিদান পাওয়ারও আশা করতেন না। আর পরবর্তীকালের বিজয়ী সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছে নিজেদের কৃতিত্ব প্রদর্শন করে বাহবা কুড়াতেও চাইতেন না। তাদের ত্যাগ, কোরবানী ও দান ছিলো সম্পূর্ণ নির্ভেজাল, খালেস ও একনিষ্ঠ । এ দান ও কোরবানীতে তারা উদ্বুদ্ধ হতেন শুধু আল্লাহর কাছে উত্তম প্রতিদান লাভের আশায় এবং যে আদর্শকে তারা নিজেদের জীবন ও যাবতীয় সহায় সম্পদের চেয়ে বড় মনে করে গ্রহণ করেছিলেন, তার মর্যাদা রক্ষার অদম্য বাসনায় । তবে তারা যে সম্পদ ব্যয় করতেন, তা পরিমাণের দিক থেকে বিজয় পরবর্তীকালের মুসলমানদের চেয়ে কম ছিলো। পরবর্তীদের কেউ কেউ ঠিক সেই পরিমাণ দান করতো, যা পূর্ববর্তীরা দান করেছেন বলে শুনতো বা জানতো । এই পর্যায়েই কোরআনের আয়াত নাযিল হলো এবং সত্যের দাড়িপাল্লায় মেপে পূর্ববর্তী ও পরবর্তী যুসলমানদের দানের সঠিক মূল্য নিরূপণ করলো। এ আয়াতের পরবর্তী অংশে জানিয়ে দেয়া হলো যে, দানের পরিমাণটাই আসল বিবেচ্য বিষয় নয় বরং আসল বিবেচ্য বিষয় হলো তার ঈমান, যা তাকে দানে উদ্বুদ্ধ করে থাকে । ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি বিজয়ের পূর্বে দান করেছে ও লড়াই করেছে, সে এবং বিজয়ের পরে দানকারী ও লড়াইকারী সমান নয়। পূর্ববর্তীরা পরবর্তী দানকারী ও লড়াইকারীদের চেয়ে অধিক মৰ্যাদাশালী ৷’ ইসলাম যখন শত্রুদের আক্রমণের লক্ষবস্তু ছিলো, তার সমর্থকরা যখন ছিলো সংখ্যালঘু এবং কোনো লাভ, সুখ ও ক্ষমতাপ্রাপ্তির কোনো সম্ভাবনাই দৃষ্টিগোচর হতো না, তখন যে ব্যক্তি ইসলামের জন্যে দান করেছে ও লড়াই করেছে, সে ওই ব্যক্তির সমপর্যায়ের নয়, যে ইসলামের DWV DHOIKTIOD.f TCSPOL. Cor
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।