এভাবে ঈমানের দাওয়াত দেয়া তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণারই স্বাক্ষর বহন করে। একটি জাতির অভ্যন্তরে রসূলের সশরীরে উপস্থিতি, রসূল কর্তৃক জাতিকে সরাসরি আল্লাহর বাণী শোনানো এবং জনগণের ব্যক্তিগত ও সমষ্টিগত সকল ব্যাপারে আল্লাহর সাথে তাদের সংযোগ স্থাপন যে কত বড় নেয়ামত, তা এতো দূর থেকে কল্পনা করাও আমাদের সাধ্যাতীত ৷ যে যুগে রসূল জীবিত ছিলেন এবং ওহী আসতো, সে যুগটি ছিলো সত্যই এক বিস্ময়কর যুগ! আল্লাহ্ তায়ালা স্বয়ং তার বান্দার মুখ দিয়ে তার সৃষ্টি করা মানুষকে সম্বোধন করে পরম দয়া ও মমতার সাথে বলতেন, ‘এটা গ্রহণ করো, আর ওটা বর্জন করো। এটা আমার পথ । এই পথে চলো । তোমাদের পা বিপথগামী হয়ে গেছে। এই নাও আমার রজ্জু। একে আকড়ে ধরো । তোমরা ভুল করেছো, পাপ করেছো । এসো, আমার দ্বার উন্ুক্ত । তাওবা করো । এসো, দূরে সরে যেও না। আমার দয়া থেকে নিরাশ হয়ো না । আমার দয়া সকল গুনাহ মাফ করার জন্যে যথেষ্ট প্রশস্ত । হে অমুক, তুমি এই কথা বলেছিলে ওটা অন্যায় । এইরূপ সংকল্প করেছিলে । ওটা গুনাহ । এইরূপ কাজ করেছো । ওটা পাপ । এখন আমার কাছে এসো, তাওবা করো, পবিত্র হও, আমার সংরক্ষিত স্থানে আশ্রয় নাও । তোমার অমুক কঠিন সমস্যার এই নাও সমাধান । তোমার অমুক জটিল প্রশ্নের এই নাও জবাব। তোমার অমুক কাজের এই নাও মূল্যায়ন ৷’ বস্তুত আল্লাহ তায়ালা তীর সেসব প্রিয় বান্দার সাথে এভাবেই কথা বলেন । বান্দারা তার সান্নিধ্যেই অবস্থান করে এবং তার নৈকট্য অনুভব করে। সে অনুভূতি বাস্তব ও যথার্থ । তিনি গভীর রাতে তাদের অভিযোগ শোনেন এবং সাড়া দেন। তিনি তাদের প্রতি পদে পদে তদারক করেন ও তাদের প্রতি লক্ষ্য রাখেন। যারা ওহীর যুগে জীবন যাপন করেনি, তাদের জন্যে এমন প্রত্যক্ষ তদারকী অকল্পনীয়, কিন্তু এই আয়াতগুলোতে যাদের সম্বোধন করা হয়েছে, তারা সেই যুগেই জীবন যাপন করেছেন এবং তা সত্তেও তাদের এভাবে সতর্ক করা ও স্মরণ করিয়ে দেয়ার প্রয়োজন হয়েছে। এটা তাদের জন্যে আল্লাহর বিরাট অনুগ্রহ । কিন্তু যারা সেই বিস্ময়কর যুগে জীবন যাপন করার সুযোগ পায়নি, তারাও এই কোরআনের কল্যাণে অনুরূপ তদারকী ও সতকীকরণের সুযোগ লাভ করেছে। সহীহ বোখারীতে বর্ণিত হয়েছে, রসূল (স.) একদিন তার সাহাবীদের বললেন, মোমেনদের মধ্যে কারা তোমাদের কাছে অধিক বিস্ময়কর? তারা বললেন, ‘ফেরেশতারা’ । রসূল (স.) বললেন, ‘তারা তো তাদের প্রতিপালকের নিকটেই থাকে কাজেই তাদের ঈমান আনাতে বিস্বয়ের কী আছে?’ সাহাবীরা বললেন, ‘তাহলে নবীরা ৷’ রসূল (স.) বললেন, ‘তাদের ওপর তো সরাসরি ওহী নাযিল হয়। সুতরাং তাদের ঈমান না আনার কী কারণ থাকতে পারে?’ সাহাবীরা বললেন, ‘তাহলে আমরা ৷’ রসূল (স.) বললেন, আমি স্বয়ং যখন তোমাদের মধ্যে উপস্থিত আছি, তখন তোমাদের ঈমান আনায় বিস্ময়ের কী আছে? বস্তুত মোমেনদের মধ্যে তারাই পুস্তকাদি পাবে এবং তাতে যা লেখা আছে তার ওপর ঈমান আনবে ৷’ আল্লাহর রসূল সত্য কথাই বলেছেন। বস্তুত পূর্বব্তীদের ঈমান আনাটা একেবারেই স্বতন্ত্র ব্যাপার । যে জিনিস তাদের ঈমান আনতে উঁদুদ্ধ করেছে তা অত্যন্ত বিস্ময়কর বটে । রসূল (স.) বিস্ময় প্রকাশ করেই বলেছেন, তাদের ঈমান না আনার কী কারণ থাকতে পারে? এর পরও বাস্তবায়িত করে! L ন সলা আল হালাল নৈত লন তন সলিল এ WWW.bolkItab.L \ A tab.blogspot.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।