সূরার শুরুতে যে প্রেরণাদায়ক বক্তব্যগুলো এসেছে, তা এতো তেজোদ্দীপ্ত, এতো গভীর, এতো প্রভাবশালী এবং এতোটা ধারাবাহিক যে, তা পাষাণ ও স্থবির হৃদয়গুলোকে পর্যন্ত কাপিয়ে দেয়, বিগলিত করে ও তীব্র অনুভূতিশীল করে। তথাপি কোরআন মোমেনদের হৃদয়গুলোকে শুধু এসব উদুদ্ধকারী প্রারম্ভিক কথাবার্তার ওপর নির্ভরশীল করে রেখে দেয় না, বরং তাকে ঈমান আনা ও আল্লাহর পথে অর্থ ব্যয় করার আহবানও জানায় । সে বলে, ‘তোমরা আল্লাহ তায়ালা ও তার রসূলের ওপর ঈমান আনো এবং ব্যয় করো সেই সম্পদ থেকে, যার ওপর আল্লাহ তায়ালা তোমাদের নিজের প্রতিনিধি নিযুক্ত করেছেন ......... | আল্লাহ তায়ালা এখানে যাদের সম্বোধন করেছেন তারা মুসলমান হওয়া সত্তেও তাদের ঈমান আনার আহবান জানানো হয়েছে। এ থেকে বুঝা গেলো, তিনি তাদেরকে তাদের অন্তরে যথার্থ ও প্রকৃত ঈমান বদ্ধমূল করার আহবান জানাচ্ছেন। এটা একটা সুক্ষ্ম ও তাৎপর্যময় ইংগিত । তাদের যে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হয়েছে, তার সাথেও রয়েছে একটা তাৎপর্যময় উক্তি । বলা হয়েছে, তাদের নিজেদের সম্পদ থেকে নয়; বরং যে সম্পদে আল্লাহ তায়ালা তাদের নিজের প্রতিনিধি বানিয়েছেন তা থেকে যেন দান করে। বস্তুত আকাশ ও পৃথিবীর যাবতীয় সম্পদের মালিক আল্লাহ তায়ালা । আর তিনি সমগ্র মানব জাতিকে তার মালিকানাভুক্ত সেই সম্পদের কিছু অংশে প্রতিনিধি বানিয়েছেন । আর যেহেতু তিনি জীবন-মৃত্যুর একক নিয়ন্তা, তাই এক বংশধরকে মৃত্যু দেয়ার পর তিনি আর এক বংশধরের আবির্ভাব ঘটান । এভাবে এক প্রজন্মের পর আর এক প্রজন্মকে তিনি প্রতিনিধি বানান ! এভাবে এই ইংগিত সূরার শুরুতে যে সত্যগুলো বর্ণিত হয়েছে তার সাথে নিজেকে যুক্ত করে। অতপর তা মানুষকে এই বলে লজ্জা দেয় যে, যে আল্লাহ তায়ালা সমস্ত সম্পদের প্রকৃত মালিক এবং যিনি তার সম্পত্তিতে তাদের প্রতিনিধি বানিয়েছেন, সেই আল্লাহ যখন তা থেকে কিছু অংশ তার পথে ব্যয় করতে বলছেন, তখন তাতে তাদের আর কী বলার থাকতে পারে? তাদের কাপণ্য থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করার জন্যে বলা হয়েছে, আল্লাহই তো সবকিছুর দাতা, তার কাছে অফুরন্ত সম্পদ রয়েছে এবং মানুষের কাছে যা কিছু আছে তা আল্লাহরই দেয়া সম্পদ । সুতরং তাদের দান না করার কারণ কী? কিন্তু আল্লাহ তায়ালা শুধু এই লজ্জা দিয়ে এবং আহবান জানিয়েই ক্ষান্ত থাকেননি, বরং তাকে পুরস্কারের আশ্বাসও দিয়েছেন, ‘তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে ও আল্লাহর পথে দান করবে, তাদের জন্যে রয়েছে বিরাট প্রতিদান ৷’ এমন প্রতিদিন ও অনুগ্রহের আশ্বাসের মুখে এমন কে আছে যে ঈমান না এনে ও আল্লাহর পথে দান না করে থাকতে পারে? কোরআন এতটুকু বলেও ক্ষান্ত থাকেনি, বরং তাদের বাস্তব জীবনের অনিবার্য দাবী এবং ঈমানের অপরিহার্য ফল হিসাবেই যে তাদের ঈমান আনা উচিত, তাও উল্লেখ করেছে পরবর্তী আয়াতে । ‘তোমাদের কী হয়েছে যে, তোমরা ঈমান আনো না, অথচ রসূল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনার আহবান জানাচ্ছেন? ......... j অর্থাৎ তাদের ভেতরে যখন রসূল স্বয়ং যথাযথভাবে ঈমান আনার দাওয়াত দিয়ে যাচ্ছেন এবং তারাও ইতিপূর্বে তার সাথে অংগীকার করেছে, তখন কে তাদের ঈমান আনতে বাধা দিচ্ছে? আর আল্লাহ তায়ালা যখন তার বান্দার ওপর এমন সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করছেন, যা তাদের গোমরাহী, সন্দেহ সংশয় ও অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে হেদায়াত, বিশ্বাস ও নিশ্চিন্ততার আলোর দিকে নিয়ে যায়, তখন তাদের ঈমান আনা কে ঠেকাচ্ছে? বত্ুত রসূল ও কোরআন দ্বারা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।