সূরার এই প্রথমাংশটির উপসংহারে বিশ্ব-প্রকৃতি ও মানব হৃদয়ের একটি সুক্ষ্ম দিক তুলে ধরা হয়েছে ৷ বলা হয়েছে, ‘তিনি রাতকে দিনের অভ্যন্তরে ও দিনকে রাতের অভ্যন্তরে প্রবেশ করান । আর তিনি হৃদয়ের অভ্যন্তরে কি আছে তা জানেন ৷’ রাতের অভ্যন্তরে দিনের প্রবেশ ও দিনের অভ্যন্তরে রাতের প্রবেশ একটি চিরন্তন প্রক্রিয়া । সেই সাথে এটি একটি সুক্ষ্ম প্রক্রিয়াও, চাই এর অর্থ দিনের অংশ নিয়ে রাতের দীর্ঘস্থায়ী হওয়া কিংবা রাতের অংশ নিয়ে দিনের দীর্ঘস্থায়ী হওয়া যেটাই হোক না কেন। এর অর্থ অস্ত যাওয়ার সময় দিনের মধ্যে রাতের প্রবেশ এবং উদয়ের সময় রাতের ভেতর দিনের প্রবেশও হতে পারে। প্রত্যেকের হৃদয়ের অভ্যন্তরে লুকানো সব কিছু জানাও দিন রাতের আগমনের মতোই সুক্ষ প্রচ্ছন্ন একটি কাজ । মনের অভ্যন্তরে লুকানো জিনিস মাত্রই এক একটি গোপন রহস্য, যা কখনো মন থেকে লুপ্ত হয় না। আল্লাহ কর্তৃক দিনের অভ্যন্তরে রাতকে এবং রাতের অভ্যন্তরে দিনকে প্রবেশ করানোর সূষ্ম্ম ও রহস্যময় কাজটা যে অনুধাবন করে, তার হৃদয়ে সূক্ষ্ম চিন্তা ও স্বচ্ছ অনুভূতির উন্মেষ ঘটে । অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর অন্তর্যামী হওয়ার বিষয়টা উপলব্ধি করে, তার মনেও সুক্ষ্ম চিন্তা ও স্বচ্ছ অনুভূতির সৃষ্টি হয়। ঈমানের আহবান ও তার পুরস্কার সূরার এই প্রারম্ভিক অংশটি মানুষের হৃদয়ে সত্যকে গ্রহণ করার যোগ্যতা সৃষ্টি করে। এ জন্যে পরবর্তী আয়াতে তাকে ঈমান আনার আহবান জানানো হয়েছে । শুধু ঈমান আনা নয়, সেই সাথে ঈমানের সাথে সম্পর্কযুক্ত অন্যান্য জিনিসেরও আহবান জানানো হয়েছে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আল্লাহ তায়ালা ও তার রসূলের প্রতি ঈমান আনো এবং ব্যয় করো সেসব জিনিস থেকে, যার ওপর আল্লাহ তায়ালা তোমাদের নিজের প্রতিনিধি বানিয়েছেন ....।' (আয়াত ৭ থেকে ১০) আল্লাহ তায়ালা নিজের সৃজিত হৃদয়গুলোকে সম্বোধন করেন । কেননা, তিনিই জানেন হৃদয়ের অভ্যন্তরে কোথায় কী লুকিয়ে আছে, তার অবস্থাই বা কী এবং তার প্রবেশদ্বারগুলো কোথায় ৷ তিনি এও জানেন, মানুষের আকীদা বিশ্বাসকে কলুষমুক্ত ও পরিচ্ছন্ন করা, হৃদয়কে একাগ্র ও একনিষ্ঠ করা, হৃদয়ে ঈমান এতোটা মযবুত ও স্থিতিশীল হওয়া যাতে সে অনুসারে তার বাস্তব জীবন গড়ে ওঠে, তথা একান্তভাবে আল্লাহর জন্যে সে সব রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়ে যায় এমনভাবে জীবন গড়ে ওঠে- এগুলো সহজসাধ্য ব্যাপার নয়। এর জন্যে মানুষকে প্রচূর শ্রম ও শক্তি ব্যয় করতে হয় এবং দীর্ঘ সংগ্রাম সাধনা করতে হয়। এ জন্যেই তাকে উদুদ্ধকারী ও তার মধ্যে প্রেরণা সঞ্চারকারী এসব বাণী ও বক্তব্যের সমাবেশ করেছেন এবং তার সামনে বিশ্ব-প্রকৃতির অজানা রহস্যগুলো উন্মোচন করেছেন, যাতে সে সেগুলো অবলোকন করে, তা দ্বারা উদ্বুদ্ধ হয় এবং সব কিছুকেই তার সুক্ষ্ম ও বিরাট মানদন্ডে যাচাই এবং মূল্যায়ন করে। মানুষের হৃদয়কে তিনি বারংবার ও পদে পদে সদুপদেশ দিয়ে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করেন । শুধু একবার একটা আহবান জানিয়ে, একটা বক্তব্য দিয়ে বা একটা উদুদ্ধকারী ঘোষণা দিয়েই তার কাছ থেকে উধাও হয়ে যান না। আর প্রকৃতপক্ষে মানুষের হৃদয়ের সুচিকিৎসার ব্যাপারে আল্লাহ তায়ালা কোরআনে এই নীতিই ধার্য করেছেন যে, যারা আল্লাহর দিকে আহবান জানাবে, তারা যেন আহৃত ব্যক্তির পাশে দীর্ঘ সময় অবস্থান করে, তাকে নিয়ে চিন্তা ভাবনা করে ও তাকে চূড়ান্তভাবে বশীভূত করেই ক্ষান্ত হয়। | ৫৭ সূরা আল হাদীদ (৭১১) ___ পারা ২৭ মনযিল ৭ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।