যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবীতে প্রতিনিয়ত অসংখ্য প্রাণী ও বস্তুর আগমন নির্গমন হচ্ছে । এ সবের পরিচয় ও ংখ্যা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। অনুরূপভাবে প্রতি মুহূর্তে আকাশ থেকে অসংখ্য জিনিস নেমে আসছে, যেমন বৃষ্টি, আলোকরশ্যি, উন্ধা, ফেরেশতা, অদৃষ্ট ও অজানা রহস্য । আবার দৃশ্য-অদৃশ্য বহু জিনিস আকাশে ওঠেও যাচ্ছে প্রতিনিয়ত । এসবের সীমাসংখা একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না । আয়াতের এই ক্ষুদ্র বাক্যটি এই নিরবচ্ছিন্ন কার্যক্তম এবং এই অগণিত ঘটনাবলীর দিকেই ইংগিত দিচ্ছে, আকাশ ও পৃথিবীতে আগমন নির্গমনরত এবং অবতরণ ও আরোহণরত অগণিত সৃষ্টির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করছে আর আল্লাহর সর্বব্যাপী জ্ঞান সম্পর্কে সর্তক করে দিচ্ছে। কেননা, আল্লাহর এই জ্ঞান এই সকল ঘটনা ও কার্যক্রমকে সর্বদা গভীরভাবে তদারক এবং নিরীক্ষণ করছে। মানুষের মন এ সব জিনিস ও ঘটনাবলীর প্রতি মনোযোগ দেয়া এবং সচেতন থাকা অবস্থায় আল্লাহর অতি ঘনিষ্ঠ সান্নিধ্যে অবস্থান করে, তার বিশাল রাজ্যে বিচরণ করে এবং বিশ্ব প্রকৃতির প্রতিটি স্থানে সুতীব্র অনুভূতি ও স্বচ্ছতা সহকারে ভয়ে কম্পমান অবস্থায় পরিভ্রমণ করে। তার মন যখন আকাশ ও পৃথিবীর পর্যবেক্ষণে ব্যস্ত থাকে ঠিক তখনই কোরআন তাকে আল্লাহর সত্তার দিকে প্রত্যাবর্তিত করে, আর সে আল্লাহকে নিজের ঘনিষ্ঠতম সাখী, তার তৎপরতা নিরীক্ষণকারী ও তার সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞানী হিসাবে পায়। এ কথাই আয়াতের শেষাংশে বলা হয়েছে। ‘আর তোমরা যেখানেই থাক, তিনি তোমাদের সাথে আছেন, আর তিনি তোমাদের কার্যকলাপের প্রতি দৃষ্টি রাখছেন ।' এ কথাটা কোনো রূপক অর্থে নয়, বরং স্বাভাবিক ও আসল অর্থেই গ্রহণ করতে হবে। আল্লাহ তায়ালা যথার্থই প্রত্যেক প্রাণী ও বস্তুর সাথে সর্বদা সর্বত্র রয়েছেন, বান্দাদের প্রতি দৃষ্টি রাখছেন এবং তাদের কার্যকলাপ দেখছেন। এটি এমন এক গুরুত্বপূর্ণ ও ভয়াবহ সত্য, যা থেকে মুক্ত হয় এবং নিরবচ্ছিন্ন খোদাভীতি, সতর্কতা, লজ্জা ও সকল নোংরামি থেকে সাবধানতা অর্জন করে । পরবর্তী আয়াতে পুনরায় আকাশ ও পৃথিবীর রাজত্ব এবং আধিপত্যের বিষয় বর্ণনা করা হয়েছে। তবে পূর্বে যে প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে, এবারকার প্রেক্ষাপট তা থেকে স্বতন্ত্র | ‘আকাশ ও পৃথিবীর রাজত্ব তারই এবং তীর কাজেই সকল বিষয় প্রত্যাবর্তন করবে ।' পূর্ববর্তী আয়াতে ‘আকাশ ও পৃথিবীর রাজত্ব আল্লাহর’- একথা বলে জীবন ও মৃত্যু দানের ক্ষমতা এবং সর্ববিষয়ে সর্বাত্মক ক্ষমতার উল্লেখ করা হয়েছে। আর এখানে একথাটা বলার পর যাবতীয় বিষয় আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে বলে ঘোষণা করা হয়েছে। আর তার কাছে সব কিছুর প্রত্যাবর্তন, আকাশ পৃথিবীতে তার নিরংকুশ রাজত্ব আধিপত্যের সাথে সম্পর্কযুক্ত এবং পরিপূরক । এ বিষয়টি অনুধাবন করলে হৃদয় আল্লাহ তায়ালা ছাড়া যে কোনো জিনিসের আর্কষণ ও মোহ থেকে মুক্ত হয়। যে কোনো কাজে আল্লাহ ছাড়া আর কারো পরোয়া করা থেকে অব্যাহতি পায় । গোপন ও প্রকাশ্যে আল্লাহর বিধান অনুসরণ করা অপরিহার্য মনে করে এবং সকল কাজে, কথায় ও চিন্তায় আল্লাহর আদেশ মেনে চলে ৷ কেননা, সে জানে আল্লাহ তায়ালা ছাড়া আর কারো কাছে তার আশ্রয় লাভের সম্ভাবনা নেই । [৫৭ সুন্া আল হাদীল (৭০১) পান্না ২৭ মনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।