সম্পাদকের নিবেদন আহনাফ বিন কায়েস নামক একজন আরব সর্দারের কথা বলছি । তিনি ছিলেন একজন বীর যোদ্ধা । তার সাহস ও শোৌর্য ছিলো অপরিসীম । তার তলোয়ারে ছিলো লক্ষ যোদ্ধার জোর । ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবী (সা.)-কে দেখার সৌভাগ্য তার হয়নি, তবে নবীর বহু সাথীকেই তিনি দেখেছেন। এদের মধ্যে হযরত আলীর (রা.) প্রতি তার শ্রদ্ধা ছিলো অপরিসীম । একদিন তার সামনে এক ব্যক্তি কোরআনের এই আয়াতটি পড়লেন, ‘আমি তোমাদের কাছে এমন একটি কেতাব নাযিল করেছি, যাতে ‘তোমাদের কথা’ আছে, অথচ তোমরা চিন্তা-ভাবনা করো না ।' (সূরা আল আন্বিয়া, ১০) আহনাফ ছিলেন আরবী সাহিত্যে গভীর পারদশী ব্যক্তি । তিনি ভালো করেই বুঝতেন ‘যাতে শুধু তোমাদের কথাই আছে' এই কথার অর্থ কি? তিনি অভিভূত হয়ে গেলেন, কেউ বুঝি তাকে আজ নতুন কিছু শোনালো! মনে মনে বললেন, ‘আমাদের কথা’ আছে, কই কোরআন নিয়ে আসো তো? দেখি এতে ‘আমার’ কথা কী আছে? তার সামনে কোরআন শরীফ আনা হলো, একে একে বিভিন্ন দল উপদলের পরিচিতি এতে পেশ করা হচ্ছে- একদল লোক এলো, তাদের পরিচয় এভাবে পেশ করা হলো যে, ‘এরা রাতের বেলায় খুব কম ঘুমায়, শেষ রাতে তারা আল্লাহর কাছে নিজের গুনাহখাতার জন্যে মাগফেরাত কামনা করে ।' (সুরা আয যারিয়াত, ১৭-১৯) আমার দেয়া রেযেক থেকে খরচ করে ।' (সুরা হা-মীম সাজদা-১৬) কিছু দূর এগিয়ে যেতেই তার পরিচয় হলো আরেক দল লোকের সাথে তাদের সম্পর্কে বলা | হলো, ‘রাতগুলো তারা নিজেদের মালিকের সেজদা ও দাড়িয়ে থাকার মধ্য দিয়ে কাটিয়ে দেয়!’ (সূরা আল ফোরকান-৬৪) অতপর এলো আরেক দল মানুষ, এদের সম্পর্কে বলা হলো, ‘এরা দারিদ্র ও সাচ্ছন্্য উভয় অবস্থায় (আল্লাহর নামে) অর্থ ব্যয় করে, এরা রাগকে নিয়ন্ত্রণ করে, এরা মানুষদের ক্ষমা করে, বস্তুত আল্লাহ তায়ালা এসব নেককার লোকদের ভালোবাসেন ।' (সুরা আলে ইমরান-১৩৪) এলো আরেকটি দল, তাদের পরিচয় এভাবে পেশ করা হলো সে, ‘এরা (বৈষয়িক প্রয়োজনের সময়) অন্যদেরকে নিজেদেরই ওপর প্রাধান্য দেয়, যদিও তাদের নিজেদের রয়েছে প্রচুর অভাব ও ক্ষুধার তাড়না ৷ যারা নিজেদেরকে কার্পণ্য থেকে দূরে রাখতে পারে তারা বড়ই সফলকাম !' (সূরা আল হাশর-৯) একে একে এদের সবার কথা ভাবছেন আহনাফ ৷ এবার কোরআন তার সামনে আরেক দল লোকের কথা পেশ করলো, ‘এরা বড়ো বড়ো গুনাহ থেকে বেঁচে থাকে, যখন এরা রাগান্বিত হয় তখন (প্রতিপক্ষকে) মাফ করে দেয়, এরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, এরা নামাজের প্রতিষ্ঠা করে, এরা নিজেদের মধ্যকার কাজকর্মগুলোকে পরামর্শের ভিত্তিতে আঞ্জাম দেয়। আমি তাদের যা দান করেছি তা থেকে তারা অকাতরে ব্যয় করে’ (সূরা আশ্্-শুরা, ৩৭-৩৮) www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।