যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ 302
📝 Text 📖 PDF

পৃথিবী নিজের বিরাটত্ব, গাষ্ীর্য, পারস্পরিক সমন্বয়, অপরূপ সৌন্দর্য, সুষ্ঠু সুশৃংখল ব্যবস্থাপনা এবং চিরন্তন বৈশিষ্ট্যসমূহ দ্বারা মানব হৃদয়কে প্রভাবিত ও অভিভূত করে। তা ছাড়া মানুষের হৃদয় যেমন আল্লাহর সৃষ্টি, এই জিনিসগুলোও তেমনি আল্লাহর সৃষ্টি । সুতরাং এগুলোর সাথে হৃদয়ের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও আত্মীয়সুলভ । এই সকল মহাজাগতিক জিনিসগুলো ও সত্যগুলোর প্রতি যখন সে মনোযোগ দেয়, এগুলোর আহবান শ্রবণ করে এবং তা অনুভব করে, তখন তা তার হৃদয়ে আল্লাহর উপলব্ধি এনে দেয়। এ জিনিসগুলো অর্থাৎ আকাশ, পৃথিবী ও তার অভ্যন্তরের প্রতিটি বস্তু তাকে যেন বলতে থাকে, তাদের যিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষকেও সৃষ্টি করেছেন এবং তারা যেমন আল্লাহর প্রশংসা ও গুণগান করে থাকে, তেমনি তারও আল্লাহর প্রশংসা ও গুণগান করা উচিত । তাদের অস্তিত্‌ তাদের স্রষ্টার অস্তিত্ব থেকেই উদ্ভূত । মানুষের অস্তিত্ও অদ্রূপ । সুতরাং এই মহাসত্যকেই সগৌরবে মেনে নেয়া উচিত । ছয় দিনের প্রকৃত মর্ম কি, তা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। আমাদের দিন রাত তো পৃথিবীর আহ্নিক গতির ফল । পৃথিবী ও সূর্যের সৃষ্টির পরই এর উৎপত্তি । সুতরাং যে ছয় দিনে: আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, সে দিন আর আমাদের এইদিন এক নয় । কাজেই এইদিনের প্রকৃত মর্ম কি, সেটা আমরা আল্লাহর কাছেই সমর্পণ করছি । তিনি ইচ্ছা করলে আমাদের জানাবেন। আরশের ব্যাপারটাও অনুরূপ ৷ আল্লাহ তায়ালা এ সম্পর্কে যা উল্লেখ করেছেন, আমরা তার ওপরই ঈমান আনয়ন করি। এর প্রকৃত তাৎপর্য কি তা জানি না। তবে আরশের ওপর অধিষ্ঠিত হওয়া প্রসংগে আমরা বলতে পারি, এ দ্বারা সমগ্র সৃষ্টি জগতের ওপর নিরংকুশ কর্তৃত্ব ও প্রভুত্ বুঝানো হয়েছে। এর একটি প্রমাণ এই যে, কোরআন থেকে আমরা অকাট্যভাবে জানতে পারি, আল্লাহর কোনো অবস্থান্তর ঘটে না, সুতরাং এমনটি কখনো হওয়া সম্ভব নয় যে, তিনি এক সময় আরশে অধিষ্ঠিত থাকেন না। পরে আবার অধিষ্ঠিত হন। আমরা যদি বলি, আমরা আল্লাহর আরশে অধিষ্ঠিত হওয়ায় বিশ্বাস রাখি, কিন্তু তা কিভাবে সংঘটিত হয় বুঝি না, তাহলে ‘অতপর তিনি আরশের ওপর অধিষ্ঠিত হলেন’ এই কথাটার কোনো ব্যাখ্যাই করা হয় না। তবে ইতিপূর্বে আমরা যে বলেছি, আরশে অধিষ্ঠিত হওয়ার অর্থ সমগ্র সৃষ্টির ওপর নিরংকুশ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব, সেটাই সবেত্তিম ব্যাখ্যা । এ ব্যাখ্যা আমাদের আলোচিত জীবন বিধানের আওতার বাইরে যায় না। কেননা, এ ব্যাখ্যা আমাদের মনগড়া ধ্যান ধারণা থেকে উদ্ভূত নয়। এটা খোদ কোরআনের চিন্তাধারা এবং কোরআন আল্লাহর সত্তা সম্পর্কে যে ধারণা দেয়, তার সাথেই সামঞ্জস্যশীল এবং তা থেকেই উদ্ভূত । সৃষ্টি করা ও সৃষ্টিজগতের ওপর সর্বাত্মক নিয়ন্ত্রণ এবং নিরংকুশ কর্তৃত্বের অধিকারী হওয়া আল্লাহর এই দুটি গুণের উল্লেখের অব্যবহিত পরেই তার সর্বব্যাপী সুক্ষ্ম জ্ঞানের, উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এর মাধ্যমে কোরআন নিজের কর্মক্ষেত্র ও প্রভাববলয়কে অত্যন্ত বিস্ময়করভাবে বিচিত্র করেছে। এই বিরাট বিশাল কর্মক্ষেত্রে মানুষের মন যেন সর্বদা সচেতন সক্রিয় থাকে- এটাই তার উদ্দেশ্য । সৃষ্টি ও কর্তৃত্ব বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর গুণের কথা উল্লেখ করলে এই উদ্দেশ্য সফল হতো না । এভাবে উল্লেখ করে সে প্রকৃতপক্ষে মানুষের মনমগযকে এবং তার সকল মানসিক শক্তি ও কল্পনাকে প্রভাবিত করেছে। আল্লাহ তায়ালা বলেন, ‘পৃথিবীতে যা কিছু প্রবেশ করে ও তা থেকে যা কিছু বর্হিগত হয় এবং আকাশ থেকে যা কিছু অবতরণ করে ও তার ওপর যা কিছু আরোহণ করে সে সব সম্পর্কে তিনি অবগত ।' | ৫৭ সূরা আল হাদীদ (৬৯০) ______________পাস্থা ২৭ মনযিল ৭ | www.bolkitab.blogspot.com

— Page 69 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.