অস্তিত্্ নেই । ‘তিনি সর্ববিষয়ে অবগত !’ অর্থাৎ পূর্ণাংগ সত্যের জ্ঞান কেবল তারই আছে, আর কারো নেই । এটি এমন জ্ঞান, যাতে তার সাথে আর কেউ শরীক নেই । এ জ্ঞানের ধরন, প্রকৃতি ও অর্জনের পন্থা একমাত্র তারই আয়ত্তাধীন । মানুষ বা অন্যান্য সৃষ্টি কেবল বস্তুনিচয়ের বাহ্যিক রূপ ও বৈশিষ্ট্য জানতে সক্ষম, অন্তর্নিহিত রূপ ও বৈশিষ্ট্য নয় । কারো অন্তরে যখন এই মহাসত্য বদ্ধমূল হয়, তখন এই বিশ্বজগতে আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো জিনিসের প্রতি সে আকৃষ্ট হতে পারে না। আর এই মহাসত্য থেকে যা কিছু উদ্ভূত, তা ছাড়া আর কোনো জিনিসের অস্তিতৃও নেই, বাস্তবতাও নেই, এমন কি মানুষের মনেরও কোনো স্বতন্ত্র অস্তিত্ নেই । সকল জিনিসই নিছক ক্ষণস্থায়ী কল্পনামাত্র । একমাত্র আল্লাহ তায়ালাই অস্তিত্ ও স্থায়িত্বের যাবতীয় বৈশিষ্ট্যসহ বহাল আছেন ও থাকবেন । এই মহাসত্য হৃদয়ে বদ্ধমূল ও স্থিতিশীল হওয়ার ফলে হৃদয় স্বয়ং এই মহাসত্যের অংগে পরিণত হয়। কারো হৃদয়ে এ মহাসত্য বদ্ধমূল হওয়ার আগ পর্যন্ত কোরআনের এই আয়াতই তার জন্যে যথেষ্ট । এই আয়াত নিয়ে, এর মর্মার্থ নিয়ে এবং এর একমাত্র মর্মার্থে পৌঁছার চেষ্টা কিভাবে করা যায়, সে ব্যাপারে চিন্তাভাবনা করে সে জীবন কাটিয়ে দিতে পারে। তাসাওউফপন্থীরা এই মৌলিক সত্য অবলম্বন করে আজীবন সাধনা করেছেন এবং বিভিন্ন মত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন, আমি বিশ্বজগতের প্রতিটি জিনিসের মধ্যে আল্লাহকে দেখতে পাই । কেউ বলেছেন, বিশ্বজগতের প্রতিটি বস্তুর অন্তরালে আল্লাহকে দেখেছি। আবার কেউ কেউ বলেছেন, আমি বিশ্ব নিখিলে শুধু আল্লাহকেই দেখি, তীকে ছাড়া আর কিছুই দেখি না। এই কথাগুলো শাব্দিক অর্থে গ্রহণ করা চলে না। কেননা এ সব শব্দ এর প্রকৃত অর্থ ব্যক্ত করতে সক্ষম নয়। যখন এ সব কথার শাব্দিক অর্থের উর্ধ্বে ওঠা যায়, তখন বুঝা যায়, এগুলো সে মহাসত্যের দিকেই ইংগিত করছে। তবে মোটামুটিভাবে তাদের ওপর যে আপত্তি উত্থাপিত হয়, সেটা এই যে, তারা এ চিন্তাধারার মাধ্যমে পার্থিব জীবন উপেক্ষা করেছেন। যেহেতু ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, তাই সে একদিকে যেমন মানুষের বিবেকের কাছ থেকে প্রত্যাশা করে যে, সে এই মহাসত্য যথাযথভাবে উপলব্ধি করুক এবং এরই জন্যে ও এরই উদ্দেশ্যে জীবন যাপন করুক, অপরদিকে একই সাথে সে পৃথিবীতে আল্লাহ্র আইন ও বিধান বাস্তবায়নের জন্যে সর্বাত্মক চেষ্টা সাধনা, স্গঘরাম ও নিষ্ঠাসহকারে খেলাফতের দায়িত্ব পালন করুক । আর এটা তখনই সম্ভব, যখন সে উক্ত মহাসত্যকে পূর্ণ ভারসাম্য সহকারে এবং মানুষ ও বিশ্বজগতের স্বভাব-প্রকৃতির সাথে সমন্বয় সাধন করে উপলব্ধি করবে। সেই মহাসত্য দ্বার্থহীনভাবে তুলে ধরার পর তা থেকে ‘তিনিই সেই আল্লাহ্, যিনি আকাশ ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন, অতপর আরশের ওপর প্রতিষ্ঠিত হয়েছেন ......এবং তিনি অন্তরের গোপন বিষয় সম্পর্কে অবহিত ৷' এ তিনটি আয়াতে যে সত্যগুলো আলোচিত হয়েছে, তা হলো এই যে, আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি আরশের অধিপতি ও সকল সৃষ্টির ওপর নিরংকুশ বিরাজমান, তা সে যেখানেই থাক না কেন। সকল জিনিসের তারই কাছে প্রত্যাবর্তন অবধারিত, সৃষ্টিজগতকে তিনি সকলের দৃষ্টির বাইরে থেকে পরিচালিত করছেন এবং তিনি অন্তৰ্যামী । এই সব ক'টি সত্য উপরোক্ত মহাসত্য থেকেই উতদ্ভৃত। এই মহাজাগতিক প্রেক্ষাপটে এ সত্যগুলো বর্ণনা করায় মানুষের মনের ওপর বিপুল প্রভাব পড়ে । বিশাল নীল আকাশ ও বিশাল | ৫৭ সুরা আশ হাদীদ (৮১) পাক্থা ২৭ মনখযিল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।