ভাফসীর ফী যিশলালিন্স কোরআন ভিত্তিহীন । কেননা, তা সীমাবদ্ধ মানবীয় বিবেকবুদ্ধি থেকেই উদ্ভূত । আল্লাহর ইচ্ছা যে প্রাকৃতিক নিয়ম মেনে নেয় সেটাও তার অবাধ ও অসীম কর্তৃত্বেরই আওতাধীন ৷ কেননা, প্রাকৃতিক নিয়মকে সে কোনো বাধ্যবাধকতার কারণে নয়, বরং স্বাধীনভাবেই মেনে নেয় এবং স্বাধীনভাবেই কাজে লাগায়। এই স্বাধীন ইচ্ছা প্রাকৃতিক নিয়মের পেছনে সর্বদাই সক্রিয় রয়েছে। কোরআন এই বিষয়টিকে অত্যধিক গুরুত্ব দিয়েছে। তাই সে উপযুক্ত প্রসংগ পেলেই উল্লেখ করে, আল্লাহর ইচ্ছা এত অবাধ ও শর্তহীন যে, তা এমন কি তার নিজের কাজের বাধাও মানে না। এর উদ্দেশ্য এই যে, আল্লাহর সর্বশক্তিমান হওয়ার তত্ত্বটি যেন স্পষ্ট ও স্বচ্ছ থাকে এবং এ সংক্রান্ত ধারণায় যেন কোনো জড়তা না থাকে । উদাহরণ স্বরূপ, আল্লাহ জান্নাতবাসী ও দোযখবাসী সম্পর্কে ওয়াদা করেছেন, তারা সেখানে চিরকাল থাকবে । এই ওয়াদা তার স্বাধীন ইচ্ছা থেকে উদ্ভূত, কিন্তু তিনি তার ইচ্ছাকে খোদ তার এই ওয়াদার বাধ্যবাধকতা থেকেও মুক্ত রেখেছেন। অথচ এই ওয়াদা তার নিজেরই একটি কাজ এবং স্বেচ্ছামূলক কাজ । তিনি দোযখ ও বেহেশতের অধিবাসীদের সম্পর্কে বলেছেন, ‘তারা সেখানে চিরকাল থাকবে, কেবল তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তা ছাড়া ।৷' এ ধরনের প্রসংগ যেখানেই এসেছে, সেখানেই তিনি এরূপ উক্তি করেছেন। মানবীয় বিবেক-বুদ্ধি উদ্ভূত যুক্তি বা তার কোনো মনগড়া ধ্যানধারণার এ অবকাশ বা ক্ষমতা নেই যে, এ উক্তির বিপক্ষে অবস্থান নেয়; বরং তার কর্তব্য হলো তার যাবতীয় ধ্যানধারণা বা সিদ্ধান্ত কোরআন থেকেই গ্রহণ করা এবং কোরআন ছাড়া আর কোনো উৎস থেকে গ্রহণ না করা । তাই এ আয়াতের মধ্য দিয়ে মানব হৃদয়ের কাছে এই সত্যটিই প্রস্ফুটিত হয় যে, আল্লাহর একক ও একচ্ছত্র শাসনাধীন এই বিশাল বিশ্বচরাচর, তার ক্ষমতা অবাধ সীমাহীন ও সর্বাত্মক । তাই তার সৃষ্টি এ মহাবিশ্ব তারই গুণগানে নিয়োজিত এবং তিনি যথার্থই এর উপযুক্ত ৷ এই মহাসত্য হদয়ংগম করার পরও যখন মানুষের মধ্যে চেতনা ও জাগরণের সঞ্চার হয় না, তখনই তার সামনে আর একটা মহাসত্য তুলে ধরা হয়, যা অধিকতর বড় ও অধিকতর শক্তিশালী । সেটি এই যে, প্রকৃতপক্ষে এই মহাবিশ্বে স্বয়ং আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই৷ তাই তার অস্তিত্ব বিশ্বজগতের আর সব কিছুকে নিজ বলয়ে ধারণ করে রেখেছে এবং সব কিছু সম্পর্কে তিনি ওয়াকিফহাল। পরবর্তী আয়াতে বলা হয়েছে, ‘তিনিই প্রথম তিনিই শেষ, তিনিই প্রকাশ্য ও তিনিই গোপন । আর তিনি সর্ববিষয়ে অবগত !' যেহেতু তিনিই প্রথম, তাই তার আগে কিছু ছিলো না, তিনিই শেষ, তাই তার পরেও কিছু নেই । তিনিই প্রকাশ্য, তাই তার চেয়ে প্রকাশ্য কিছু নেই । আর যেহেতু তিনিই গোপন, সুতরাং তার চেয়ে গোপন আর কিছু নেই । প্রথম ও শেষ এ দুটি শব্দ দ্বারা সমগ্র কাল বা সমগ্র সময় বুঝানো হয়েছে। আর গোপন ও প্রকাশ্য এ দুটি শব্দ দ্বারা সমগ্র স্থানকে বুঝানো হয়েছে। মানুষের মনমগয যখন আল্লাহর এই দুটি বৈশিষ্ট্য বা গুণের প্রকৃত মর্ম উপলব্ধি করে, তখন সে মহাবিশ্বে আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব আছে বলে অনুভব করে না। আসলে অস্তিত্বের দৃশ্যমান যাবতীয় বৈশিষ্ট্য শুধুমাত্র আল্লাহর জন্যেই নির্ধারিত, অন্য কারো জন্যে নয়। এমন কি খোদ এই হৃদয়ের অস্তিত্ও আল্লাহর অস্তিত্ব থেকেই উদ্ভূত । সুতরাং আল্লাহর অস্তিত্বই একমাত্র আসল অস্তিত্ব এবং প্রতিটি জিনিসের অস্তিত্বের উৎস । আর এই সত্য হচ্ছে প্রথম সত্য, যা থেকে প্রতিটি জিনিস তার সত্যতা ও বাস্তবতা অর্জন করেছে এর বাইরে এই মহাবিশ্বে কোনো সত্য নেই এবং কোনো জিনিসের বাস্তব | ৫৭ সূন্না আল হালদীল (৬৭) পারা ২৭ মনখিল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।