যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এই নৈসর্গিক সত্যটি কোরআনের বহু সংখ্যক আয়াতে বর্ণিত হয়েছে। যেমন সূরা নূরে আছে, ‘তুমি কি দেখোনি যে, আল্লাহর জন্যে আকাশ ও পৃথিবীর সকল জিনিস এবং কাতারবন্দী পাখীরা গুণগান করে। প্রত্যেকেই নিজ নিজ নামায ও তাসবীহ জেনে নিয়েছে’ সূরা হজ্জে আছে, ‘তুমি কি দেখোনি যে, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড়-পর্বত, বৃক্ষলতা, জীবজভ্ু ও বহু সংখ্যক মানুষ আল্লাহর জন্যে সাজদা করে?’ সূরা বনী ইসরাঈলে আছে, ‘আল্লাহর প্রশংসা সহকারে গুণকীর্তন করে না এমন কোনো জিনিসই নেই, তবে তোমরা তাদের গুণকীর্তন বুঝতে পারো না। কোরআনের এসব দ্ব্যর্থহীন উক্তির এমন ব্যাখ্যা বিশ্রেষণ নিতান্তই অবাঞ্ছিত, যা দুনিয়ার বস্তু ও পদার্থসমূহ সম্পর্কে আমাদের আগে থেকে তৈরী করা কল্পিত ধ্যান ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে, অথচ তা কোরআন থেকে গৃহীত নয়। বস্তুত সৃষ্টিজগত ও প্রকৃতি সম্পর্কে আমাদের সিদ্ধান্ত, ধ্যান-ধারণ যাই থাক না কেন, তা সর্বপ্রথম এই বিশ্বজগতের সৃষ্টার সিদ্ধান্ত থেকেই উদ্ভূত হওয়া উচিত । ‘তিনি মহাপরাক্রমশালী, মহাকুশলী ৷’ অর্থাৎ নিজের শক্তির জোরেই তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান, আধিপত্যশীল ও পরাক্রান্ত । আর নিজের প্রজ্ঞা ও কৌশল অনুসারেই তিনি সব জিনিস তৈরী করে থাকেন। বস্তুত আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তারা যে আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করে, সেটা আল্লাহর পরাক্রম ও প্রজ্ঞারই ফল। প্রথম আয়াতের বক্তব্য এবং সমগ্র আকাশ ও পৃথিবী জুড়ে মহান সৃষ্টার গুণগানকারী সৃষ্টির সমাবেশ সত্তেও মানব মনে ঈন্সিত প্রেরণা ও চেতনার উন্মেষ ঘটতে বিলম্ব দেখে পরবর্তী আয়াতে মানুষকে আকাশ ও পৃথিবীর রাজ্যে নতুন সফরে নিয়ে যাওয়া হয়েছে, যাতে উক্ত চেতনার উন্মেষ ঘটা তরান্বিত হয়। আল্লাহ তায়ালা বলেন, ‘আকাশ ও পৃথিবীতে তারই রাজত্ব বিরাজিত, তিনিই জীবন ও মৃত্যু দেন। আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান ৷' বস্তুত আকাশ ও পৃথিবীতে প্রতিটি জিনিস আল্লাহর তাসবীহ তথা গুণগান করে। তিনি আকাশ ও পৃথিবীর একচ্ছত্র অধপতি ৷ সুতরাং এ তাসবীহ একক ও অদ্বিতীয় মনিবের তাসবীহ । এই মনিব জীবন ও মৃত্যুর সৃষ্টা। প্রতিটি প্রাণীর জীবন ও মৃত্যুর নিয়ন্তা ও নির্ধারক । তিনি যে | ভাগ্য নির্ধারণ করেন তা ছাড়া কোথাও কিছু সংঘটিত হয় না। জীবন কী জিনিস, কোথা থেকে আসে তা এক গভীর রহস্য । কেউ বলতে পারে না কোথা থেকে কীভাবে জীবনের উদ্ভব ঘটেছে! কোরআন বলে, আল্লাহ তায়ালা জীবন দেন। তিনি সকল প্রাণীর দেহে প্রাণের সঞ্চার করেন। এ সত্য কেউ অস্বীকারও করতে পারে না। এর বিপরীত কোনো তত্ত্বও কেউ প্রমাণ করতে পারে না। মৃত্যুও জীবনের ন্যায় এক অভেদ্য রহস্য ৷ মৃত্যুর প্রকৃতি কিরূপ তা কেউ জানে না এবং কেউ তা সৃষ্টিও করতে পারে না। কেননা, জীবন যে দিতে পারে না, সে তা ছিনিয়েও নিতে পারে না। এই দুটো জিনিস অর্থাৎ জীবনদান ও মৃত্যু সংঘটিত করা, আকাশ ও পৃথিবীতে আল্লাহর একচ্ছত্র রাজত্ব এবং আধিপত্যের প্রতীক । ‘তিনি সকল জিনিসের ওপর ক্ষমতাশালী ৷' অর্থাৎ তার ক্ষমতা সর্বব্যাপী ও সর্বাত্মক, সীমাহীন ও বাধাবন্ধনহীন। বস্তুত আল্লাহর অবাধ ইচ্ছার কার্যকারিতাও অবাধ অসীম । তার ইচ্ছা যদি কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট হয়, তবে সেটাও তার ইচ্ছাক্রমেই হয়। যার সাথে ইচ্ছার সংশ্লিষ্ট হওয়া তিনি পছন্দ করেন, তার সাথেই সংশ্লিষ্ট হয়। মানবীয় বিবেকবুদ্ধি নিজস্ব যুক্তি অনুসারে আল্লাহর ইচ্ছাকে যে ধরনের সীমায়ই আবদ্ধ বলে ধারণা করে, সে ধারণা সম্পূর্ণ বাতিল ও | ৫৭ সূৰ্পা আল হাদীদ ১.৬১) পারা ২৭ সঅনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।