সৃষ্টিজগতের সব্বক্ষিভছুহই আল্লাহর শুণপান করে সূরার সূচনার এ সকল বক্তব্য মানুষের মনকে প্রকম্পিত ও আলোড়িত করে এবং তার মনকে সারা বিশ্বে পরিভ্রমণ করায় । অথচ পৃথিবীর কোথাও সে আল্লাহকে ছাড়া আর কাউকে দেখতে পায় না, আর কাউকে অনুভব করে না, তার শক্তির নাগালের বাইরে কোনো স্থান সে দেখতে পায় না, তার জ্ঞানের আওতার বাইরে কিছুই সে দেখতে পায় না, তার ছাড়া আর কারো কাছে প্রত্যাবর্তন এবং আর কারো প্রতি একাগ্র হওয়ার কোনো অবকাশ সে দেখতে পায় না। প্রথম আয়াত আল্লাহ তায়ালা বলেন, ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তা আল্লাহর গুণগান করে। বস্তুত তিনি মহাকুশলী এবং মহাপরাক্রমশালী !' সূরার শুরুতে এভাবেই কোরআনের ভাষণ শুরু হয়েছে, আর এর প্রতিক্রিয়ায় গোটা বিশ্বজগত আল্লাহর গুণগানে মুখর হয়ে ওঠে । আকাশ ও পৃথিবীর প্রতিটি বস্তু এক ধরনের ঝিরঝির শব্দ করে। মুক্তমনা ও স্বাধীনচেতা মানুষ মাত্রই এ শব্দ শুনতে পায়, যদি তার হৃদয়ের কানে কোনো পর্দা না পড়ে থাকে। কোরআনের এ উক্তির প্রকাশ্য অর্থ বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ করার কোনো প্রয়োজন নেই । কেননা, এ উক্তি স্বয়ং আল্লাহর, যিনি গোটা বিশ্ব নিখিলের সৃষ্টা ৷ এ বিশ্ব প্রকৃতির স্বভাব ও বৈশিষ্ট্য কী, তা আমাদের জানা নেই । যিনি এগুলোর সৃষ্টা, তার চেয়ে নির্ভুলভাবে এটা জানা আর কারো পক্ষে সম্ভব নয় । তিনি যখন বলেছেন, ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহর গুণগান করে’, তখন তার অর্থই এই যে, আকাশ ও পৃথিবীর প্রতিটি জিনিস আল্লাহর গুণগান করে। এখানে আর কোনো ওলটপালট ও ব্যাখ্যার মারপ্যাচ দেয়ার অবকাশ নেই । আমরা এ উক্তি থেকে নির্দ্বিধায় সিদ্ধান্তে আসতে পারি যে, আকাশ ও পৃথিবীর প্রতিটি বস্তুর ও পদার্থের প্রাণ আছে, যা দিয়ে সে নিজ সৃষ্টার প্রশংসা ও গুণগান করে, তার প্রতি মনোনিবেশ করে। এ তত্ত্বটি বিশুদ্ধ হাদীস দ্বারা যেমন সমর্থিত হয়, তেমনি কারো কারো হৃদয় পরম স্বচ্ছতা ও ওজ্জ্বল্যের মুহূর্তে এবং বস্তুর বাহ্যিক রূপের আড়ালে যে আসল রূপ রয়েছে তার সাথে সংযোগ সাধিত হওয়ার সময় অর্জিত অভিজ্ঞতার আলোকে এ তত্ত্বকে অকাট্য সত্য বলে উপলব্ধি করে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে পর্বতমালা, দাউদ ও পক্ষীকুলের সাথে সাথে তোমরাও বিনীত হও!’ সুতরাং দেখা যাচ্ছে, পর্বতমালা পাখীর মতোই দাউদের সাথে বিনীত হতে পারে। হাদীসে আছে, জাবের ইবনে সামুরা বর্ণনা করেন, রসূল (স.) বলেছেন, ‘মন্ধায় একটি পাথর আছে, নবুওতলাভকালীন রজনীগুলোতে সে আমাকে সালাম করতো । আমি এখনো তাকে চিনি ৷’ (সহীহ মুসলিম) তিরমিযীতে বর্ণিত আছে, হযরত আলী (রা.) বলেন, আমি মক্কায় রসূল (স.)-এর সাথে ছিলাম । একবার তার সাথে মক্কার আশেপাশে ঘুরতে বেরুলাম ৷ দেখলাম, যে পাহাড় বা গাছেরই সামনে দিয়ে তিনি যাচ্ছেন, সে তাকে বলছে, ‘ইয়া রাসূলাল্লাহ, আপনাকে সালাম!” বৌখারীতে | বৰ্ণিত আছে, হযরত আনাস বিন মালেক (রা.) বলেন, রসূল (স.) প্রথমে একটি লঙ্বা বৃক্ষকান্ডের সাথে হেলান দিয়ে খোত্বা দিতেন । পরে যখন লোকেরা তীর জন্যে একটি মেম্বার বানালো এবং তার ওপর দাড়িয়ে তিনি খোতবা দিতে আরম্ভ করলেন, অমনি সে বৃক্ষকান্ডটি উস্রীর ন্যায় শব্দ করে কেঁদে ওঠলো। তা শুনে রসূল (স.) নেমে এলেন এবং তার ওপর হাত বুলিয়ে দিলেন। এতে সে শান্ত হয়ে গেলো ।' | ৫৭ সূরা আল হাদীদ (৬৫১) পারা ২৭ অনখিল ৭ PRE CET www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।