গুপ্তভেদও যে আল্লাহ তায়ালা জানেন, সে কথা ব্যক্ত করে তার প্রতি সকল প্রাণী ও জড় বস্তুর আনুগত্য এবং তার এবাদাত উপাসনা করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। সূরার শুরু থেকে একাদিক্ৰমে ছয়টি আয়াত জুড়ে বিস্তৃত রয়েছে আল্লাহর এই পরিচিতি ও গুণাবলীর বর্ণনা ৷ যথা, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, সবই গুণগান করে চলেছে আল্লাহর এবং তিনি মহাপরাক্রান্ত মহা কুশলী ৷ .... এবং তিনি মানুষের হৃদয়ের অভ্যন্তরে লুকানো বিষয়ও অবগত !' সূরার সূচনাতেই এরূপ বক্তব্য থাকা হৃদয়কে ভীত সন্ত্রস্ত ও প্রকম্পিত করে তোলার জন্যে যথেষ্ট । অনুরূপভাবে, এটা মানুষের মনে আল্লাহর প্রতি একাগ্রচিত্ত হওয়া এবং তার জন্যে জান মালের ত্যাগ স্বীকারে দ্বিধা সংকোচ ও কার্পণ্য থেকে মুক্ত হওয়ার জন্যে যথেষ্ট, কিন্তু সূরার পরবর্তী আয়াতসমূহে প্রচুর আবেগ উদ্দীপনা সৃষ্টিকারী বক্তব্য রয়েছে। এ সব উদ্দীপনা ও প্রেরণা সঞ্চারকারী বক্তব্য উপরোক্ত উদাত্ত আহ্বানের মাঝে মাঝে এসেছে এবং বিভিন্ন জায়গায় তা উক্ত আহবানকে জোরদার করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, মোমেনদের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরে এক জায়গায় বলা হয়েছে, ‘তাদের জ্যোতি তাদের সামনে ও ডানে দৌড়াতে থাকবে ৷’ ঘটনাবলীর সামনে নিতান্ত তুচ্ছ নগণ্য করে তুলে ধরা হয়েছে। অনুরূপভাবে আরেক জায়গায় অদৃষ্ট সম্পর্কে বক্তব্য রাখা হয়েছে। এ বক্তব্য রেখে মানুষের মনকে সেই অদৃষ্টের দিকে আবর্তিত করা হয়েছে, যা সৃষ্টি জগতের সব কিছুর ওপর প্রাধান্য বিস্তার করে রেখেছে । আল্লাহ তায়ালা বলেন, ‘পৃথিবীতে এবং তোমাদের ওপর যে বিপদ আপদই আসুক, তা পৃথিবী সৃষ্টির আগে থেকেই একটি পুস্তকে লিপিবদ্ধ রয়েছে। অভাবশূন্য স্বতপ্রশংসিত ।' এ কথা বলার উদ্দেশ্য এই যে, আল্লাহর পথে থাকা ও চলা অবস্থায় মানুষের ওপর ভালো বা মন্দ যাই আসুক, তার মন যেন স্থির অবিচল থাকে । খারাপ অবস্থায় বিমর্ষ এবং ভালো অবস্থায় যেন দাম্ভিক না হয়। মানুষের জীবনে সুখ দুঃখ যাই আসুক, সে যেন কোনো কারণ, পরিস্থিতি বা দুর্ঘটনাকে আল্লাহর সাথে অংশীদার না বানিয়ে বসে । কেননা, এ সবই যে নিদিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময়ে আসবেই, তা অবধারিত ৷ সব কিছুর ওপর আল্লাহর হাত রয়েছে, সে কথা বিশ্বাস করতে হবে। সূরাটি স্বীয় আলোচ্য বিষয় নিয়ে দুই পর্যায়ে আলোচনা করেছে । প্রথমটি আমরা এ ভূমিকার শুরুতে উল্লেখ করেছি। আর দ্বিতীয়টি সম্পর্কে সূরার মাঝে বক্তব্য এসেছে, কিন্তু এই দুটো বিষয়ই পরস্পরে সম্পৃক্ত ও সামঞ্জস্যশীল । এ বিষয়ে আপাতত আর আলোচনা করতে চাই না। এখন আমরা সূরাটির বিস্তারিত তাফসীর আলোচনা করবো । তাফসীর জআাযফ়াত ৯-১৯০ ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তার সবই আল্লাহর গুণকীর্তন করে। ... তিনি অন্তৰ্যামী ৷” সূরার প্রথমাংশের এই মনোনীত বাণীতে আল্লাহর যে গুণাবলী বর্ণিত হয়েছে, তা হচ্ছে এই যে, তিনি যাবতীয় জিনিসের স্রষ্টা, যাবতীয় জিনিসকে পরিবেষ্টনকারী, অর্থাৎ যাবতীয় জিনিসের ওপর নিরংকুশ ক্ষমতার অধিকারী, সব কিছুর ওপর আধিপত্যশীল, সব কিছু সম্পর্কে ওয়াকিফহাল, আকাশ ও পৃথিবীতে তিনি সর্বশক্তিমান, তিনি অন্তৰ্যামী এবং বিশ্বচরাচরে যা কিছু ঘটে তার তিনিই উদ্যোক্তা । [কন সুন্ম আল হালীল টলকা ছন সলিল এ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।