মক্কা বিজয়ের পর যখন ইসলামের ব্যাপক বিস্তার ঘটে এবং লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকে, তখন মুসলিম সমাজে এমন একটি গোষ্ঠী বিদ্যমান ছিলো, যারা ঈমানের মহাসত্যকে ঠিক সেইভাবে উপলব্ধি করেনি এবং সেভাবে আপন জীবনে বাস্তবায়িত করেনি যেমন করেছিলো বিজয় পূর্বকালে ঈমান আনয়নকারী একনিষ্ঠ মুসলমানরা ৷ বিজয়োত্তর কালের এই মুসলমানদের পক্ষে আল্লাহর পথে জান ও মালের ত্যাগ স্বীকার করা অত্যন্ত কঠিন ছিলো এবং পার্থিব জীবনের রূপসৌন্দর্যের মোহ তাদের প্রবলভাবে আকৃষ্ট করতো । ফলে তারা দুনিয়ার আকর্ষণ ও প্রলোভনের বেড়াজাল থেকে মুক্ত হতে পারতো না। সূরা হাদীদ এই গোষ্ঠীটিকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে ঈমানের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার জন্যে উপদেশ দেয় ও প্রেরণা যোগায় । ঈমানের এই পর্যায়ে উন্নীত হলে দুনিয়ার মোহ কাউকে আপন বেড়াজালে আটকে রাখতে পারে না এবং কোনো বাধাই তার অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে না। এই উভয় গোষ্ঠী থেকে পৃথক আরো একটা গোষ্ঠী ছিলো মদীনায় । তারা হচ্ছে মোনাফেক গোষ্ঠী । এরা চিহ্নিত ছিলো না । মুসলমানদের সাথে মিলে-মিশে থাকতো । বিশেষত ইসলামের বিজয় লাভের পর তারা গা ঢাকা দিতে বাধ্য হলো । অথচ তাদের মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি । যথারীতি তাদের মন ছিলো দোমুখো। তারা ছিলো সুযোগসন্ধানী ও সুবিধাবাদী আর | মুসলমানদের দুর্যোগ দুর্বিপাক প্রত্যাশী । কেয়ামতের দিন যখন এরা চিহ্নিত ও পৃথক হতে বাধ্য হবে এবং গা ঢাকা দেয়ার আর কোনো সুযোগ পাবে না, তখন তাদের কী পরিণতি হবে, তা জানিয়ে দেয়া হয়েছে পর পর তিনটি আয়াতে, ‘যেদিন তুমি মোমেন পুরুষ ও নারীদের দেখবে তাদের জ্যোতি তাদের সামনে দিয়ে ও ডান দিক দিয়ে ছুটতে থাকবে ....... |’ এ ছাড়া যে ইহুদী ও খৃষ্টান জনগোষ্ঠী তখনো আরব উপদ্বীপে অবশিষ্ট ছিলো, তাদের প্রতিও এই সূরায় ইংগিত করা হয়েছে। তাদের তৎকালীন ভূমিকা, আচরণ ও হালচালের কথা এ সূরায় আলোচিত হয়েছে। আর এ আয়াতে মোমেনদের তাদের মতো না হওয়ার জন্যে সতর্কবাণী উচ্চারণ করতে গিয়ে তাদের নিষ্ঠুরতা ও নির্মমতার প্রতি ইংগিত করা হয়েছে। এ ইংগিত খুব সম্ভবত ইহুদীদের প্রতি ৷ সূরার শেষের দিকে একটি আয়াতে খৃষ্টানদের কথাও আলোচিত হয়েছে এবং বৈরাগ্যবাদসহ তাদের বিভিন্ন ভ্রান্ত নীতির সমালোচনা করা হয়েছে। যেহেতু সূরার সর্বপ্রধান কেন্দ্রীয় বক্তব্য হৃদয়ে ঈমান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা এবং ঈমান থেকে উদ্ভূত বিনয়, আল্লাহভীতি, নিষ্ঠা, একাগ্রতা ও ত্যাগ তিতিক্ষার ওপর গুরুত্ব আরোপ সংক্রান্ত, তাই সে সময়ে মুসলিম সমাজে বিরাজমান অপেক্ষাকৃত কম পরিপক্ মোমেনদের মনে ঈমান মযবুত করার লক্ষ্যে সূরায় ক্রমাগত আলোচনা চালানো হয়েছে। বস্তুত এ ধরনের লোকেরা শুধু যে মদীনার মুসলমানদের মধ্যেই ছিলো তা নয়: বরং সকল যুগের মুসলিম সমাজেই থাকে । এ আলোচনা এমন প্রভাবশালী ও কার্যকর বাচনভংগিতে করা হয়েছে, যা মক্কী সূরার বাচনভংগির সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ এবং যা মন মগয ও চেতনা অনুভূতিকে প্রবলভাবে প্রভাবিত করতে সক্ষম । বিশেষভাবে সূরার সূচনাই করা হয়েছে অত্যন্ত প্রভাবশালী ভংগিতে । এতে আল্লাহর কতিপয় গুণ মানব হৃদয়ের সামনে উপস্থাপিত করা হয়েছে। এ সব গুণ বর্ণনার মাধ্যমে আল্লাহর একক অস্তিত্ব ও সমগ্র বিশ্বচরাচরে তার নিরংকুশ সার্বভৌম এবং কর্তৃত্বের পরিচয় দিয়ে মানুষকে তার প্রতি একাগ্র ও একনিষ্ঠ বানানোর ব্যবস্থা করা হয়েছে। আর মানুষের মনের অভ্যন্তরে লুকানো | ৫৭ সূক্া আশ হাদীদ (১৬৩১) পারা ২৭ মনখিন্স ৭ | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।