সংক্ষিপ্ত আলোচনা এই সূরাটি সামগ্রিকভাবে মুসলিম জাতিকে আহ্বান জানায় যে, যে ইসলামের প্রতি সে ঈমান এনেছে, তা যেন তার নিজ জীবনে পরিপূর্ণর্ূপে ও সঠিকভাবে বাস্তবায়িত করে। মহান আল্লাহর আহবানে যে মহাসত্যের প্রতি সে একাগ্র ও একনিষ্ঠভাবে সাড়া দিয়েছে, তার পথে সে যেন আর কোনো কার্পণ্য না করে এবং কোনো বাধাবিপত্তি না মানে । জান হোক বা মাল হোক, অন্ত্দ্বন্দ হোক বা মনের কোণে লুকানো কোনো চিন্তা ভাবনা হোক, কোনো কিছুই যেন তার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে অন্তরায় সৃষ্টি করতে না পারে। আল্লাহর এই দ্বীন হচ্ছে সেই মহাসত্য, যা পৃথিবীতে বসবাসকারী মানুষকে আল্লাহর অনুগত বান্দায় পরিণত করে। আল্লাহর মানদন্ডই তার মানদন্ড হয়ে যায় এবং যে মূল্যবোধ দ্বারা সে গৌরব বোধ করে এবং যে মূল্যবোধ অর্জন করার জন্যে সে প্রতিযোগিতায় লিপ্ত হয়, তা হয় আল্লাহর নির্ধারিত মূল্যবোধ । এই মূল্যবোধই তার দাড়িপাল্লায় সব সময় ভারী হয়ে থাকে। এই মহাসত্যই মানুষের মন মগযে আল্লাহর অস্তিত্ব উৎকীর্ণ করে দেয়। ফলে তার মন আল্লাহর স্মরণে বিগলিত ও প্রকম্পিত হয় এবং তা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের পথে সকল বাধা ডিংগাতে তাকে উদুদ্ধ করে। এই মহাসত্যের ভিত্তিতেই এ সূরা মুসলিম জাতিকে আল্লাহর পথে জান ও মাল উৎসর্গ করার আহবান জানায় ৷ যথা, ‘তোমরা আল্লাহ তায়ালা ও তার রসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহ তায়ালা তোমাদের যে সম্পদের তত্ত্বাবধায়ক বানিয়েছেন তা ব্যয় করো। ......... তোমরা যা কিছু করো, আল্লাহ তায়ালা সে সম্পর্কে ওয়াকিফহাল ৷’ অনুরূপভাবে এই সত্যের আলোকেই মুসলিম জাতিকে আল্লাহর স্মরণে বিগলিত হবার এবং আল্লাহ তায়ালা যে সত্য নাযিল করেছেন তার প্রতি অনুগত হবার আহবান জানায় । যাতে ঈমানের ফলশ্রুতিতে সৃষ্ট বিনয় ও আনুগত্য তাকে আল্লাহর পথে জান-মাল ব্যয়ে অনুপ্রাণিত করতে পারে। যেমন বলা হয়েছে, ‘মোমেনদের কাছে সেই সময়টি কি আসেনি, যখন আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত ও বিনয়ী হবে ........ ’ অনুরূপভাবে এ সূরায় সত্যের দাড়িপাল্লায় একদিকে দুনিয়ার মূল্যবোধ, অপরদিকে আখেরাতের মূল্যবোধকে রেখে কোন্টি অগ্রাধিকার লাভের যোগ্য তা বেছে নেয়ার জন্যে এবং '| যেটি চিরস্থায়ী তা গ্রহণ করার জন্যে আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ‘জেনে রেখো, দুনিয়ার জীবন খেলাধুলা, সাজসজ্জা, পারস্পরিক দম্ভ, ধনজনের আধিক্যের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয় ... আল্লাহ তায়ালা বিপুল অনুগ্রহের অধিকারী ।' সুরার বক্তব্য থেকে স্পষ্টতই প্রতীয়মান হয়, যদিও এতে ইসলামের চিরন্তন ও সাধারণ দাওয়াতই প্রতিফলিত হয়েছে, তথাপি এর পাশাপাশি এতে এই সূরার অবতরণকালীন সময়কার মদীনার মুসলিম সমাজের বাস্তব অবস্থা নিয়েও আলোচনা করা হয়েছে। হিজরী ৪র্থ বছর থেকে শুরু করে মক্কা বিজয়ের পরবর্তী সময় পর্যন্তকার অবস্থা এই আলোচনার আওতাধীন । এই সমাজে একদিকে ছিলো আনসার এবং মোহাজেরদের ন্যায় অগ্রণী ও তেজোদ্দীপ্ত মুসলমানদের দল, যারা নিজেদের জীবনে ইসলামী আদর্শের বাস্তবায়নের মাধ্যমে এবং সকল পার্থিব আকর্ষণ, লোভ লালসা ও বাধাবিপত্তি অতিক্ৰম করে সর্বাত্মক আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের মনোভাব নিয়ে জান ও মাল আল্লাহর পথে বিসর্জন দিয়ে মানবেতিহাসের সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন । অপরদিকে এই অতুলনীয় মানবগোষ্ঠীর পাশাপাশি এমন একটি গোষ্ঠীও মুসলিম সমাজে বিদ্যমান ছিলো, যাদের ঈমান অতোটা উন্নত, উৎকৃষ্ট ও একনিষ্ঠ পর্যায়ের ছিলো না । বিশেষত কন সলাল হালাল হত লন তন আলিল এ wWww.botkitab.blogspot.com
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.