যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এহেন প্রকম্পিত ও বেদনাবিধুর অনুভূতির আওতায় পুনরায় চ্যালেঞ্জের ভাষা প্রয়োগ করে সকল বাদানুবাদ স্তব্ধ করে দেয়া হয়েছে, ‘যদি তোমাদের হিসাব-কেতাব না হওয়াই সত্য হয়, তবে তোমরা এই (বিদায়রত) আত্মাকে ফেরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ।' অর্থাৎ তোমরা যে বলে থাকো হিসাব নিকাশ কিচ্ছই হবে না, সে কথাই যদি যথার্থ হয়, তা হলে তো তোমরা মুক্ত, তোমাদের আর কোনো হিসাব নিকাশ দিতে ও জবাবদিহি করতে হবে না । তাহলে বেশ তো, কণ্ঠনালীতে পৌছে যাওয়া প্রাণকে ঠেকাও, যাতে সে হিসাব নিকাশ দিতে না যেতে পারে। অথচ তোমরা তার চারপাশে তাকিয়েই থাকো, আর সে বৃহত্তম জবাবদিহির কাঠগড়ার দিকে যেতে থাকে, তোমরা অক্ষম ও অসহায় দর্শকের মতো তা তাকিয়ে দেখতে থাকো । এই পর্যায়ে সকল বাদানুবাদ ও তর্কবিতর্ক বন্ধ হয়ে যায়। মানবসত্ববার ওপর এই অবধারিত মহাসত্য অর্থাৎ মৃত্যুর চাপ প্রবল ও অপ্রতিরোধ্য হয়ে ওঠে । সে এর বিরুদ্ধে কিছুমাত্র প্রতিরোধ রচনা করতে সক্ষম হয় না। অতপর এই প্রাণ বা আত্মার গন্তব্য অভিমুখী যাত্রার বিবরণ দেয়া হয়। কণ্ঠনালীতে পৌছেই সে দূর থেকে তার সেই গন্তব্য দেখতে পায়। সে এখন নম্বর পার্থিব জীবন পেছনে ফেলে চিরস্থায়ী জীবনের দিকে এবং জবাবদিহির দিকে এগিয়ে যায়, যাকে অবিশ্বাসীরা অস্বীকার করে থাকে । ‘অতপর সে যদি ঘনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্গত হয়, তাহলে তো সুখ, শান্তি ও নেয়ামতে পরিপূর্ণ জান্নাত তার প্রাপ্য হবে... ।' (৮৮ থেকে ৯৪ আয়াত দ্রষ্টব্য) সূরার শুরুতে আমরা আল্লাহর নিকটতম ও ঘনিষ্ঠতম বান্দাদের নেয়ামতের কিছু দৃশ্য দেখে এসেছি । মৃত্যুর কাছাকাছি সময়ে আত্মা তার জন্যে আপেক্ষমাণ সেসব সুখ ও আনন্দের উপকরণ দেখতে পায়। রওহুন (সুখ), রায়হানুন (উত্তম জীবিকা) এবং জান্নাতু নাঈম .(নেয়ামতপূর্ণ বেহেশত) এখানে খোদ এই ব্যবহৃত শব্দগুলো থেকেই এক ধরনের সুখ, প্রাচুর্য, আনন্দ, মিষ্টতা ও গ্রীতির অনুভূতি যেন ফুটে ওঠেছে! ‘আর যদি সে ডান দিকের লোকদের অন্তর্ভুক্ত হয়, তা হলে .......... |” সহসা তাকে সম্বোধন করে বলা হচ্ছে যে, ডান দিকের অন্যান্য ভাইদের পক্ষ থেকে তোমার জন্যে সালাম । সেই মুহূর্তে সালাম যে কত প্রীতিকর ও আনন্দদায়ক, তা ভাষায় ব্যক্ত করা যায় না। কষ্ঠাগত আত্মা এই সালাম ও অভিবাদন শুনে অভিভূত, তৃপ্ত ও নিশ্চিন্ত হয় এবং ডান দিকের অন্যদের সাহচর্য লাভের জন্যে সানন্দে অপেক্ষা করতে থাকে । ‘আর যদি সে বিভ্রান্ত মিথ্যা প্রতিপন্বকারীদের অন্তর্ভূক্ত হয়, তাহলে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানীয় দ্বারা এবং সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে৷’ দোযখের সেই উত্তপ্ত পানীয় মানের দিক থেকেও এবং শেষ অবলম্বন হিসাবেও অত্যন্ত নিকৃষ্ট জিনিস । আর জাহান্নামের সেই আযাব কত কঠিন ও ভয়াবহ, তা বর্ণনা করাই দুসাধ্য। পাপিষ্ঠ আত্মা দূর থেকে এসব জিনিস দেখতে পায় এবং নিশ্চিতভাবে বুঝতে পারে যে, ওগুলো তাকে ভোগ করতেই হবে। অবশেষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষায় সূরার পরিসমাপ্তি টানা হচ্ছে এই বলে যে, ‘এটা ধ্রুব ও অকাট্য সত্য । সুতরাং তুমি তোমার মহান প্রভুর নামে তাসবীহ পাঠ করো '' অর্থাৎ সূরার শুরুতেই যে বিভীষিকাময় ঘটনার উল্লেখ করা হয়েছে, এখানে সত্যের মানদন্ডে যাচাই করে তার অকাট্যতা ও বিশ্বাসযো্যগতা ঘোষিত হয়েছে। আর এই দৃঢ় বিশ্বাসের ফলে আল্লাহর তাসবীহ ও মাহাত্ম্য ঘোষণা সহকারে তার প্রতি একনিষ্ঠ আনুগত্য ও আত্মসমর্পণের যে স্বতস্কর্ত প্রেরণা জাগে, সেই প্রেরণাকে সমুন্নত রাখার নির্দেশের মধ্য দিয়ে সূরাটির সমাপ্তি টানা হয়েছে। বত সুনাআল ভনকনাহ কক ন অন আনল ন www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।