থাকবে? এতে আকীদা সংক্রান্ত যা কিছু বলা হয়েছে, তা কি তোমরা অগ্রাহ্য করতেই থাকবে? ‘আর তোমাদের এই মিথ্যা প্রতিপন্ন করাকে কি জীবিকা হিসাবে গ্রহণ করবে?’ অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করা এবং অস্বীকার করাই তোমাদের ইহকাল ও পরকালের উপজীব্য বা সম্বল হয়ে দাড়াবে? আর এতো খুবই নিকৃষ্ট ধরনের সম্বল! তোমাদের প্রাণবায়ু যখন কন্ঠনালীতে পৌছে যাবে এবং তোমরা অজানা পথের সন্ধিস্থলে গিয়ে পৌছবে, তখন তোমাদের কী অবস্থা হবে? অতপর কোরআন সেই অবস্থাটার চিত্র তুলে ধরছে, যা মৃত্যুর পূর্ব মুহূর্তে সংঘটিত হবে। এখানে অতি দ্রুতগতিতে পরিস্থিতির বিবরণ দেয়া হয়েছে। ‘অতপর যখন কারে প্রাণ কন্ঠাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার বেশী নিকটে থাকি। কিন্তু তোমরা তা দেখতে পাও না ।' যেন প্ৰাণবায়ু নির্গত হওয়ার শব্দ আমরা শুনতে পাচ্ছি, যেন সেই মর্মান্তিক দৃশ্য দেখতে পাচ্ছি এবং সেই যন্ত্রণা ও কষ্ট যেন অনুভব করছি এই কথাটার মধ্য দিয়ে, ‘অতপর যখন তোমাদের প্ৰাণবায়ু কষ্ঠাগত হয় ।' অনুরূপ ‘তোমরা তখন তাকিয়ে থাকো'- এই কথাটার মধ্য দিয়ে আমরা যেন উপস্থিত লোকদের হতাশাভরা ও দিশাহারা করুণ দৃষ্টিকে দেখতে পাই । অতপর প্রাণবায়ু বের হয়ে যায়, দুনিয়া ও তার যাবতীয় ভোগের উপকরণ ছেড়ে সে চলে যায়। সে এমন একটা জগতের দিকে অগ্রসর হয়, যা তার কাছে সম্পূর্ণ অপরিচিত এবং তার ভালো বা মন্দ কৃতকর্ম ছাড়া আর কোনো সম্বলই সেখানে তার হাতে থাকে না। এ সময় তার চোখে যে দৃশ্য ভেসে ওঠে, সে সম্পর্কে তার কোনো কিছুই বলার অবকাশ থাকে না এবং তার আশপাশে যতো বস্তু বা প্রাণী থাকে, তা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় । দর্শকরা তার দেহ দেখতে পায় বটে, বহ তংহ থা সজাত যে তক গত যর তার কিছু করার ক্ষমতাও থাকে না। বখানে এলে মানুনেন যমতত ক্মতা রচিত যার ।তর তম অতি ও.চেতনান্তরাহত যায় এবং তার সমস্ত কাজের অবকাশও শেষ হয়ে যায় । এ পর্যায়ে এসে সে বুঝতে পারে যে, সে একেবারেই অক্ষম এবং অসহায় । অথচ আদৌ কোনো বাদ প্রতিবাদ করার ক্ষমতা তার থাকেনা । মানুষের দৃষ্টি, জ্ঞান ও তৎপরতার ওপর তখন পর্দা পড়ে যায় । অবশিষ্ট থাকে কেবল আল্লাহর ক্ষমতা ও আল্লাহর জ্ঞান । সন্দেহাতীতভাবে ও বিনা বাদ প্রতিবাদে যাবতীয় বিষয় একমাত্র আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে যায়। এ কথাই বলা হয়েছে নিম্নের আয়াতে । ‘এখন আমি হয়ে যাই তোমাদের চেয়েও তার (অর্থাৎ মরণোন্যুখ ব্যক্তির) নিকটতর, অথচ তোমরা তা দেখতে পাও না ।' এখানে আল্লাহর প্রতাপ ও তীর উপস্থিতির ভীতি গোটা পরিবেশকে ভাবগন্তীর করে তোলে । যদিও আল্লাহ তায়ালা সব সময়ই সর্বত্র উপস্থিত থাকেন, কিন্তু এখানে যে বাচনভংগি ব্যবহৃত হয়েছে, তা মানুষের ভুলে যাওয়া স্মৃতিকে জাগিয়ে তোলে এবং হারিয়ে যাওয়া চেতনা পুনর্বহাল করে । মৃত্যুর মজলিস যখন বসে যায়, তখন আল্লাহর উপস্থিতির ভীতি ও প্রতাপ তাকে অধিকতর ভাবগন্তীর করে তোলে । তদুপরি মরণোন্যুখ ব্যক্তির অসহায়ত্ব, ভীতি, বিচ্ছিন্নতা ও বিদায় গ্রহণ পরিবেশকে আরো বেশী বিয়োগ ব্যথায় ভারাক্রান্ত করে তোলে । [হত সলা আল ভন্গক্ন্দহ কট লালন ছন মল্ল এ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।