এই হচ্ছে নক্ষত্রসমূহের অবস্থানের গুরুত্বের একটি দিক। কোরআনের প্রথম শ্রোতারা এ সম্পর্কে যা জানতো, এটা তা থেকে অনেক বড়। আর এখন যেটুকু জানা গেছে, তাও এতদসংক্রান্ত প্রকৃত ও সার্বিক তথ্যের অতি ক্ষুদ্র অংশ মাত্র । আল্লাহ তায়ালা বলেন, ‘নক্ষত্রসমূহের অবস্থানস্থলসমূহের শপথ করছি ।' বস্তুত বিষয়টি এতো পরিষ্কার যে, শপথের কোনো প্রয়োজন নেই ৷ ‘তোমরা যদি জানতে, তবে এটা একটা গুরুত্বপূর্ণ শপথ ৷’ বস্তুত শপথের যেখানে আদো প্রয়োজনই নেই এবং শপথ ছাড়াই বিষয়টি পরিষ্কার, সেখানে শপথের এই ভংগি অত্যন্ত তাৎপর্যবহ ৷ ‘নিশ্চয় এটি মহাসম্মানিত কোরআন, সুরক্ষিত গ্রন্থে স্থাপিত, একে পবিত্র লোকেরা ছাড়া কেউ স্পর্শ করে না । এটি বিশ্বপ্রভুর পক্ষ থেকে অবতীৰ্ণ ৷’ অর্থাৎ তোমরা যেমন কোরআনকে জ্যোতিষীর বাণী, পাগলের প্রলাপ, আল্লাহর নামে মনগড়া প্রাচীন কেসসাকাহিনী এবং শয়তানের নিয়ে আসা কথা ইত্যাদি বলে আখ্যায়িত করে থাকো, ওসব কিছুই নয়। এটা মহাসম্মানিত কোরআন । ‘সুরক্ষিত গ্রন্থে প্রতিষ্ঠিত ৷’ এর ব্যাখ্যা পরবর্তী আয়াতে রয়েছে যে, পবিত্র লোকেরা ছাড়া একে কেউ স্পর্শ করে না । বস্তুত মোশরেকরা মনে করতো, শয়তানরা কোরআন নিয়ে এসেছে । এখানে তাদের সেই ধারণা খন্ডন করা হয়েছে । অর্থাৎ আল্লাহর জ্ঞানে ও তার তত্বাবধানে সুরক্ষিত কোরআন শয়তান স্পর্শ করতে পারে না। একে নিয়ে এসেছে পবিত্র ফেরেশতারা । এটাই এ আয়াতের সর্বোত্তম ব্যাখ্যা । সুতরাং ‘লা’ শব্দটি এখানে নেতিবাচক- নিষেধবাচক নয়। কেননা, পৃথিবীতে কার্যত পবিত্র ও অপবিত্র, মোমেন ও কাফের সব ধরনের লোকেই কোরআন স্পর্শ করে থাকে। কাজেই এই অর্থে গ্রহণ করলে নেতিবাচক অর্থ মানানসই হয় না। নেতিবাচক অর্থ মানানসই হয় যদি এটিকে কাফেরদের এই উক্তির সাথে সম্পৃক্ত করা যায় যে, ‘কোরআনকে শয়তান নিয়ে এসেছে’ আর বলা যায়, এ আয়াতে শয়তান কর্তৃক কোরআন বহন করে আনার ধারণা খন্ডন করা হয়েছে। কেননা যে সুরক্ষিত মূল গ্রন্থে কোরআন রয়েছে, সেখান থেকে তা স্পর্শ করা ও বহন করে আনার কাজ পবিত্র ফেরেশতারা ছাড়া আর কেউ করেনি । আর এই ব্যাখ্যা পরবর্তী আয়াত দ্বারা সমর্থিত হয়। ‘এটি নাযিল হয়েছে বিশ্বপ্রভুর পক্ষ থেকে ৷’ অর্থাৎ শয়তানের পক্ষ থেকে আসেনি । অবশ্য দুটি হাদীস দ্বারা এ আয়াতের অন্য অর্থ প্রকাশ পায়। সেটি এই যে, পবিত্র লোকেরা ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারবে না। তবে ইবনে কাসীর এই উভয় হাদীসের সনদ অনির্ভরযোগ্য বলে আখ্যায়িত করেছেন এবং এই হাদীস দুটি গ্রহণ না করা উচিত বলে রায় দিয়েছেন। সূত্র ককুষণ দৃশ্য অতপর সূরার শেষাংশ আলোচিত হচ্ছে। এতে মৃত্যুর সময়কার বর্ণনা রয়েছে, যা শরীরের প্রতিটি গ্রন্থিকে কাপিয়ে দেয় এবং সকল .বিতর্কের অবসান ঘটায় । এটা সেই মুহূর্ত, যা এক জীবনের অবসান ও আর এক জীবন সূচনার মাঝখানে অবস্থিত । এখান থেকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব নয় । ‘তবু কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে?.....” (৮১ থেকে ৮৭ নং আয়াত দষ্টব্য) অর্থাৎ তোমাদের আখেরাত সম্পর্কে যে কথা বলা হচ্ছে, তা নিয়ে কি এখনো সন্দেহে পতিত থাকবে? কোরআন ও তাতে আলোচিত আখেরাতকে তোমরা এখনো মিথ্যা প্রতিপন্ন করতে [ত সলা আল ওন্নককম্দছ _ কৈনত লাক এন মল্ল এ] লাল sas He hoikitab.blogspot.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।