যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

A Wes CE A A Wim aD A A #2 AWD Po 5 Suni at Ge dla xs Lb EEE EET ৯৩. তাহলে ফুটন্ত পানি দ্বারা (তার) আপ্যায়ন করা হবে, ৯৪. এবং সে জাহান্নামের (কঠিন) আগুনে উপনীত হবে। ৯৫. নিশ্চয়ই এ হচ্ছে এক অমোঘ সত্য (ঘটনা) । ৯৬. অতএব (হে নবী,) তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের তাসবীহ পাঠ করো । ভাফ্সীর জআ্ায়্াত ৭৫-৯৬ এরপর কোরআনকে যারা অস্বীকার করে, তাদের দিকে পুনরায় দৃষ্টি দেয়া হয়েছে। এ প্রসংগে কোরআনের ও বিশ্ব প্রকৃতির মাঝে বিশ্ব-প্রতিপালক আল্লাহর কসম দ্বারা যোগসূত্র স্থাপন করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, নক্ষ্ষত্ৰরাজিকর শপথ ‘নক্ষত্ৰমন্ডলীর অবস্থানস্থলসমূহের নামে শপথ করছি । তোমরা যদি জানতে, তবে এটা খুবই গুরুতর শপথ । এটি একটি সুরক্ষিত গ্রন্থে স্থাপিত মহান সম্মানিত কোরআন । একে পবিত্র লোকেরা ছাড়া স্পর্শ করতে পারে না । বিশ্ব প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাযিল করা ৷' সেকালের শ্রোতাদের মধ্য থেকে মুষ্টিমেয় সংখ্যক ব্যতীত কেউ নক্ষত্রমন্ডলীর অবস্থান জানতো না, আর জানতো না বলেই তারা খালি চোখে দেখে নক্ষত্রগুলোকে ঠিকমতো চিনতো না৷ এ জন্যেই পরবর্তী আয়াতে বলা হচ্ছে, ‘তোমরা যদি জানতে, তবে এটা খুবই গুরুতর শপথ ৷’ অবশ্য ইদানীংকালে আমরা এই শপথের গুরুত্ব আমাদের পূর্বসুরীদের চেয়ে বেশী জানি, যদিও নক্ষত্রমন্ডলীর অবস্থানের গুরুত্ব আমরাও খুব সামান্যই জানি । আমাদের এই সামান্য জ্ঞানের অর্জিত একটি তথ্য এই যে, এই বিশাল মহাশূন্যের অগণিত নক্ষত্রপুঞ্জের মধ্যে যে নক্ষত্রপুঞ্জটিতে আমাদের সৌরমন্ডল অবস্থিত, তার নক্ষত্র সংখ্যা হলো একশ’ কোটি । ‘আল্লাহ তায়ালা ও আধুনিক বিজ্ঞান’ নামক গ্রন্থের ৩৩ পৃষ্ঠায় বলা হয়েছে, ‘মহাশুন্য বিশেষজ্ঞদের মতে কযেক হাজার নক্ষত্রের মধ্যে এমন নক্ষত্রও আছে, যা খালি চোখে দেখা যায়, এমন নক্ষত্রও আছে যা দূরবীক্ষণ দিয়ে দেখতে হয়। আবার এমন নক্ষত্রও আছে যা দূরবীক্ষণ ইত্যাদিও দেখতে পায় না, কেবল অনুভব করে। এতো সব নক্ষত্র অস্বচ্ছ আকাশে সাতার কাটে । অথচ একটি নক্ষত্রের মাধ্যাকৰ্ষণ ক্ষেত্র অপর নক্ষত্রের মাধ্যাকর্ষণ ক্ষেত্রের কাছাকাছি হবে, বা এক নক্ষত্রের সাথে অপর নক্ষত্রের সংঘর্ষ বেধে যাবে, এমন কোনোই সম্ভাবনা নেই । কেননা, একটি থেকে অপরটির দূরত্ব প্রশান্ত মহাসাগরে ভাসমান একটি নৌকা থেকে ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকার দূরত্বের মতো । উভয় নক্ষত্র একই সমান গতিতে একই দিকে ধাবমান থাকে, অথচ তাদের মধ্যে কোনো সংঘর্ষ লাগা একেবারে অসম্ভব না হলেও সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ ।' প্রতিটি নক্ষত্র অন্যান্য নক্ষত্র থেকে ভারসাম্যপূর্ণ ও যুক্তিসংগত দূরত্বে অবস্থিত । সকল নক্ষত্রের সাথে তার সমন্বয় সাধন করা হয়েছে এবং এই বিস্তৃত মহাশূন্যের সকল সৃষ্টি পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে। [ত সলা আল ভনগ্মভক্ন্মছ কত লা ন সলিল ন www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।