এটা বেদুইনদের রীতি ছিলো এবং সেই রীতি এখনো চলছে । এখন মানব জাতির অভিজ্ঞতায় এটি ব্যাপকভাবে প্রচলিত । অবশ্য আগুনের অলৌকিক অস্তিত্ এবং গবেষক বিজ্ঞানীদের কাছে তার রহস্যময়তা কৌতূহলোদ্দীপক ও তাৎপর্যপূর্ণ । দুনিয়ার আগুনের উল্লেখ প্রসংগে এখানে আখেরাতের আগুনের বিষয়ে ইংগিত দেয়া হয়েছে। ‘আমি আগুনকে শিক্ষণীয় বিষয় বানিয়েছি,’ অর্থাৎ জাহান্নামের আগুনকে স্মরণ করার উপায় বানিয়েছি। অনুরূপভাবে এই আগুনকে পর্যটকদের পাথেয় বানিয়েছি । শ্রোতাদের মনে এই বক্তব্যের গভীর প্রভাব পড়ার কথা । কেননা, এটা জনজীবনের একটি বাস্তব ও জীবন্ত সত্য । এসব তাৎপর্যপূর্ণ তত্ত্ব, তথ্য ও রহস্য আলোচনার পর এবং ঈমানের সহজ সাবলীল সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর এসব তত্ত্ব তথ্যের চূড়ান্ত লক্ষ্যের দিকে মনোযোগ দেয়া হয়েছে। সেই লক্ষ্য হচ্ছে আল্লাহর অস্তিত্ব, প্রভুত্ব ও মহত্ব । সৃষ্টির সামনে এই সত্য সর্বাত্মক শক্তি ও | পরাক্রম নিয়ে আবির্ভূত হয়। তাই রসূল (স.)-কে এই সত্যের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা ও তাৎক্ষণিকভাবে তাকে অন্তরে বদ্ধমূল করার আদেশ দেয়া হয়েছে। ‘অতএব তোমার মহান প্রভুর নামে তাসবীহ পাঠ করো ।' [ত সনাআল ভন্ক্নমহ ভন হন অলকল এ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।