দাবী করতে পারবে যে, আল্লাহর যমীনের মাটি চাষ করে তাতে আল্লাহরই তৈরী বীজ বপন করা ছাড়া অতিরিক্ত কোনো কাজ সে করেছে! মানুষ বলে, আমরা ফসল উৎপন্ন করেছি । অথচ তারা চাষ করা ও বীজ বপন করা ছাড়া আর কিছু করে না। এই সমগ্র কর্মকান্ডে যেটি যথার্থই অলৌকিক, তা সবই মহান সৃষ্টা আল্লাহর কাজ । তিনি যদি চাইতেন তবে ফলস উৎপন্ন হওয়ার আগেই ক্ষেতের সমস্ত চারাগাছ ধ্বংস করে দিতে পারতেন। বরং বঞ্চিত হয়ে গেলাম ৷’ আল্লাহর মেহেরবানী যে, তিনি ফসল উদগত করেন। এ হচ্ছে জীবনের একটি রূপ, যা আল্লাহ তায়ালা স্বয়ং তদারক করে থাকেন । এটা যখন তার পক্ষে সহজ, তখন পরবর্তী সৃষ্টির কাজটিতে আর বিস্ময়ের কী আছে? ‘তোমরা যে পানি পান করো, তা কি দেখেছো? মেঘমালা থেকে সে পানি তোমরা বর্ষণ করো, না আমি করি। আমি ইচ্ছা করলে সে পানিকে লবণাক্ত বানিয়ে দিতাম । তবু কি তোমরা কৃতজ্ঞ হবে না?’ বস্তুত এই পানি হচ্ছে জীবনের ভিত্তি ও উৎস । আল্লাহরই নির্ধারিত নিয়মানুযায়ী পানি না হলে জীবনের সৃষ্টি হতো না। এই পানিতে মানুষের কী ভূমিকা ও অবদান আছে? তার ভূমিকা এতোটুকুই যে, সে পানি পান করে। পানিকে মেঘ থেকে বর্ষণকারী ও তার অন্যান্য উপাদান থেকে সৃজনকারী আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নয়। তিনিই এই পানিকে মিষ্টি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। নচেৎ লোনা পানিতে পরিণত করতে চাইলে তা আর খাওয়া যেতো না এবং তা দিযে ফসল ফলানো যেতো না। সুতরাং এই দুর্লভ অনুথহের জন্যে আমাদের আল্লাহর শোকর আদায় করা উচিত । কোরআন যাদের কাছে সর্বপ্রথম এই বক্তব্য রেখেছে, মেঘ থেকে প্রত্যক্ষভাবে বর্ষিত পানিই ছিলো সেদিন তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল এবং উৎসবাদির উপকরণ । এই পানিই ছিলো তাদের আবেগ-উচ্ছবাসের ভিত্তি । তাদের কবিতা ও গান একে চিরঞ্জীব করে রেখেছে। মানব সভ্যতার উন্নয়নে আজ পানির গুরুত্ব মোটেই কমেনি; বরং বনু গুণ বেড়েছে । যারা বৈজ্ঞানিক গবেষণার কাজে নিয়োজিত এবং প্রথম পানির ব্যাখ্যায় সচেষ্ট, তারা পানির গুরুত্ব অন্যদের চেয়ে বেশী বুঝে । কেননা, পানির প্রয়োজন ও চাহিদা মরুভূমির বেদুইন ও গবেষণায় নিয়োজিত বৈজ্ঞানিকের একই সমান। ‘তোমরা যে আগুন জ্বালাও, তা নিয়ে কি ভেবে দেখেছো? আগুনের গাছটা কি তোমরা বানিয়েছ, না আমি বানিয়েছি? আমিই ওটা বানিয়েছি শিক্ষণীয় বিষয় হিসাবে এবং পথিকের পাথেয় হিসাবে ৷' মানুষের আগুন আবিষ্কার তার জীবনের একটি গুরুতৃপূর্ণ ঘটনা ছিলো। বরঞ্চ বলা যেতে পারে, এটি তার জীবনের সবচেয়ে বড় ঘটনা । এ ঘটনার মধ্য দিয়েই সভ্যতার যাত্রা শুরু হয়েছিলো, কিন্তু নিত্যব্যবহার্য ও সুপরিচিত হওয়ার কারণে এটা তাৎপর্যহীন হয়ে পড়ে মানুষ আগুন জ্বালায় বটে, কিন্তু এর জ্বালানি কাঠ কে বানালো? (কৃষি সংক্রান্ত আলোচনায় তা অতিক্রান্ত হয়েছে৷) গাছ কৃষি থেকেই উৎপন্ন । তবে এখানে বিশেষ লক্ষণীয় ব্যাপার হলো ‘আগুনের গাছ’ কথাটা । আরবরা এক গাছের ডাল আর এক গাছের ডালের সাথে ঘষা দিয়ে আগুন জ্বালাতো। [ত লনা আল একাকেনমাহ কত লাক সলিল ন www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।