যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

‘যাতে আমি অন্যদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করি ....' অর্থাৎ তোমাদের পর পৃথিবীকে গড়া ও তোমাদের পরবর্তী প্রজন্মের ওপর আল্লাহর খলীফা হিসাবে দায়িত্ব পালনের নিমিত্ত তোমাদেরকে মৃত্যু দিয়ে অন্যদের নিয়ে আসি৷ আল্লাহ তায়ালা- যিনি জীবনের সৃষ্টা, তিনি মৃত্যুরও সৃষ্টা। মৃতদের বিকল্প তৈরী করার জন্যে পূর্ববর্তীদের মৃত্যু দেয়া হয় । এটা দেয়া হয় পার্থিব জীবনের আয়ুঙ্কাল পূর্ণ হওয়ার পর । নির্ধারিত আয়ুষ্ধাল ফুরিয়ে গেলেই পরকালীন জীবন শুরু হয়। ‘এবং তোমরা যে জগতকে জানো না, সেখানে তোমাদের সৃষ্টি করি ।' অর্থাৎ সেই অদৃশ্য অজানা পরকালীন জগতে ৷ সেই জগত সম্পর্কে আল্লাহ্‌ তায়ালা যতোটুকু জানান তা ছাড়া আর কেউ কিছু জানে না। এই পরবর্তী জগত সৃষ্টির পরই সৃষ্টি প্রক্রিয়া পূর্ণতা লাভ করে এবং গোটা মানব জাতির কাফেলা আপন গন্তব্যস্থলে পৌছে। বস্তুত এ হচ্ছে আখেরাতের জীবনের সূচনা । ‘তোমরা প্রথম সৃষ্টির কথা অবশ্যই জেনেছো। সেটা থেকে শিক্ষা গহণ করো না কেন?’ বস্তুত সেই প্রথম সৃষ্টি খুবই নিকট অতীতের কথা এবং তাতে অবাক হবার কিছু নেই । এরূপ অনাড়ম্বর ও সাবলীল ভংগিতে কোরআন প্রথম সৃষ্টি ও শেষ সৃষ্টির বিবরণ দেয়। এটা সৃষ্টির স্বাভাবিক ও অমোঘ নিয়ম এবং মানুষের ঘনিষ্ঠতম জীবনের প্রাপ্ত অভিজ্ঞতা । এতে কোনো জটিলতা নেই, কোনো মগয পীড়নকারী দর্শনও নেই । সুতরাং এ নিয়ে বিতর্কেরও অবকাশ নেই । এ হচ্ছে বিশ্বসৃষ্টা, মানবসুষ্টা ও কোরআন নাযিল করনেওয়ালা আল্লাহর বাচনভংগি । ক্ন্প ফসশ্ণ উৎপাদনের সমাক্ধোে আল্লাহ্‌র পরিচয় মনোযোগ আকর্ষণ করে, যা তাদের কাছে সুপরিচিত এবং প্রতিনিয়ত তাদের চাক্ষুষ অভিজ্ঞতার আওতায় আসে, অথচ সে সম্পর্কে তারা উদাসীন । ‘তোমরা যা চাষ করো, তা নিয়ে ভেবে দেখেছো কি? ....' (৬৩ থেকে ৬৭ নং আয়াত দ্রষ্টব্য) মানুষের চোখের সামনেই ফলমূল ও ফসলাদি জন্মে, ফলে ও পাকে । এগুলোর ব্যাপারে মানুষের ভূমিকা কতোটুকু? মানুষ জমি চাষ করে, অতপর তার ভেতরে আল্লাহর সৃষ্টি করা বীজ বুনে আসে। এখানে তার কাজ শেষ হয়ে যায়। এরপর এই অলৌকিক কাজটিকে পূর্ণতা দান করে আল্লাহর অলৌকিক ক্ষমতাসম্পন্ন হাত । এই হাত বীজটিকে অনুরূপ গাছ পুনরায় জন্মাতে নিয়ে যায়। সে তাকে একজন বিজ্ঞ মানুষের ন্যায় পর্যায়ক্রমে কাজে নিয়োজিত করে। মানুষ তার কাজে ভুল করে, কিন্তু এই হাত তার কাজে একটিবারও ভুল করে না, বিপথগামী হয় না এবং নির্দিষ্ট গন্তব্যস্থল থেকে বিচ্যুত হয় না। এই সৃজনী হাত গোটা কার্যক্রম চলাকালে নিজ দায়িত্‌ বহন করে এবং এমন বিস্ময়কর কাজ সম্পাদন করে, যা মানুষ কোনো না কোনোভাবে চাঙ্ষুষ প্রত্যক্ষ না করলে বিশ্বাস করতে পারতো না। কোনো বিবেক এ কথা কল্পনাও করতে পারতো না যে, একটি গমের দানার ভেতর অতো বড় একটা গাছ, অতোগুলো পাতা এবং অতোগুলো গমের শীষ ও দানা লুকিয়ে থাকতে পারে। এও কল্পনা করতে পারতো না যে, সামান্য একটি খেজুরের আটির ভেতরে অতো বড় একটা আস্ত খেজুরের গাছ এবং তার আনুষংগিক জিনিসগুলো থাকতে পারে। সকাল-বিকাল এ ঘটনা চোখের সামনে ঘটতে না দেখলে কোনো মানুষ এটা কল্পনাও করতে পারতো না । আর কোনো মানুষ কি | ৫৩ সূন্থা আশ ওয়াকেয়াহ (৫২১) ___________ পাস্থা ২৭ অনখিশ্প ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।